13/08/2025
পুলিশের জানের দাম আবার কি! তার জন্য আবার সমন্বয়কদের গায়ে কাঁদা লাগাবো নাকি!
-----
৫ আগস্টের রক্তাক্ত বিকেলটা হয়তো কোনো পুলিশ সদস্যই ভুলতে পারবে না। যাত্রাবাড়ি থানায় ঢুকে চারজন কনস্টেবলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, তারপর থানায় আগুন - এটা শুধু সহকর্মী হারানোর ব্যথা নয়, এটা ছিল ইউনুসের ‘জুলাই দাঙ্গা’ বাহিনীর সরাসরি ঘোষণা, পুলিশের প্রাণের কোনো দাম নেই। নোয়াখালীর সোনাইমুড়ীতে এক এসআইয়ের গলা কেটে হত্যা, কনস্টেবলকে পিটিয়ে মেরে ফেলা—আর সিরাজগঞ্জের এনায়েতপুরে ওসি আব্দুর রাজ্জাকসহ ১৫ জন পুলিশকে কুপিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে বা পানিতে ফেলে দেওয়া—এগুলো ছিল রাষ্ট্রের পোশাকধারী রক্ষকদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ। অথচ এর বিচার তো দূরের কথা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেরাই ঘোষণা দিয়েছে—জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত ঘটনায় মামলা, গ্রেপ্তার, এমনকি জিজ্ঞাসাবাদও হবে না! অর্থাৎ, আপনার রক্ত মাটিতে শুকাবে, কিন্তু খুনিদের হাত থাকবে পরিষ্কার, ঝকঝকে।
এখন প্রশ্ন হচ্ছে—আপনার ইউনিফর্মে থাকা প্রতিটি ভাঁজে যাদের করা আঘাতের রক্ত লেগে আছে, সেই শাসক আর তার দাঙ্গাবাহিনীকে কেন আপনারা পাহারা দিচ্ছেন? যাদের জন্য সহকর্মীরা প্রাণ দিয়েছেন, চাকরি হারাচ্ছেন, বাড়ি ফিরতে পারছেন না, পোস্টমর্টেম রিপোর্ট পর্যন্ত পরিবারকে দেওয়া হচ্ছে না—তাদের জন্য কেন বুক চিতিয়ে প্রহরা দিচ্ছেন? যারা আপনার সহকর্মীর লাশকে গাছে ঝুলিয়েছে, তাদের হয়ে হাসিমুখে দায়িত্ব পালন মানে কি নিজের হাতেই নিজের কবর খোঁড়া নয়? ইউনুস আপনাদের সাহস, আপনাদের একতা, আপনাদের সম্মান ভেঙে ধুলোয় মিশিয়ে দিচ্ছে—আর আপনারা নীরবে সেই ধ্বংসযজ্ঞের পাহারাদার হয়ে যাচ্ছেন।
৫ আগস্টের পর থেকে যা ঘটছে, সেটা পুলিশ বাহিনীকে ধ্বংস করার পরিকল্পিত একটা প্রক্রিয়া। নিহত ৪৪ জনের পরিবারকে সান্ত্বনা তো দূরের কথা, তাদের সাথে যোগাযোগই করা হয়নি। যারা জীবিত আছেন, তাদের চাকরি অনিশ্চিত, বেতন বন্ধের ভয়, রেশন বাতিল করে দেওয়া—সব মিলিয়ে পুলিশকে একেবারে অসহায় করে ফেলা হচ্ছে। ১৮৭ জন এখনো নিখোঁজ, আর বাহিনীতে নতুন নিয়োগের নামে শুধু ‘গ্যাপ ফিল’ করা হচ্ছে, অভিজ্ঞদের সরিয়ে দিয়ে ফোর্সকে দুর্বল করা হচ্ছে। ইউনুস জানে, শক্তিশালী পুলিশ থাকলে তার দখলকৃত ক্ষমতা টিকবে না—তাই সে ধাপে ধাপে আপনাদের ভেঙে ফেলছে। প্রশ্ন শুধু একটা—আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, নাকি নিজের অস্তিত্বটুকু বাঁচানোর জন্য অন্তত চোখ মেলে সত্যিটা দেখবেন?