03/06/2026
আজ ০৩ জুন ২০২৬, বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
03/06/2026
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের উদ্দেশ্যে সাইপ্রাসে যাত্রার প্রাক্কালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
আজ ০৩ জুন ২০২৬, বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
লে. জেনারেল মিনহাজুল আলম আগামী শুক্রবার (৫ জুন) নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে দাপ্তরিক কার্যক্রম শেষে তিনি সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (UNFICYP)-এর ২৩তম ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
03/06/2026
বর্তমান সরকারের গ্রহণযোগ্য ও দূরদর্শী নেতৃত্বের ফলেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।
— হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা
03/06/2026
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও অবদানের একটি উজ্জ্বল স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, তিনি দক্ষতা ও গৌরবের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বৈশ্বিক বিভিন্ন অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
03/06/2026
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের শীর্ষস্থানীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান মিৎসুই (Mitsui) অ্যান্ড কোং-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
আজ ০৩ জুন ২০২৬, বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
03/06/2026
৪৯২টি উপজেলায় ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে।
— সরদার মোঃ সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী
10/05/2026
ক্যাম্পাসে গোপন রাজনৈতিক কর্মকাণ্ড বজায় রেখে কিছু সংগঠনের অংশগ্রহণ সীমিত করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বিগত সময়ে বিভিন্ন কর্মসূচি ও পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে বিতর্ক ও অস্থিরতা তৈরি হয়েছে, তা আরও সুস্থ ও প্রকাশ্য রাজনৈতিক পরিবেশে সমাধান হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।
প্রকাশ্য ও স্বচ্ছ রাজনৈতিক চর্চা নিশ্চিত করে শিক্ষার্থীদের অধিকার রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।
খুব শীঘ্রই সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে যেকোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
রাকিবুল ইসলাম রাকিব
সভাপতি