বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি বিইউবিটি ছাত্রদল

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি বিইউবিটি ছাত্রদল

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি বিইউবিটি ছাত্রদল, Political Party, Rupnagar Mirpur-2 Dhaka, Dhaka.

রাজনীতি করার জন্য যে দর্শন প্রয়োজন, যে আদর্শ প্রয়োজন, যে নৈতিকতাবোধ কিংবা মূল্যবোধ, মানবিকতাবোধ ও দেশপ্রেম থাকা প্রয়োজন তার একটি সমষ্টিগত গুণাবলি নিয়ে ছাত্ররাজনীতি। জাতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ ছাত্ররাজনীতি।

🌾সবার আগে বাংলাদেশ🌾

Photos from বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি বিইউবিটি ছাত্রদল's post 04/07/2026

জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগ নিয়ে Bangladesh University of Business and Technology - BUBT পিআর প্রধানের ধৃষ্টতাপূর্ণ উপহাস ও চরম অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শহীদ সুজন মাহমুদ এবং শহীদ তাহমিদ আব্দুল্লাহর রক্তে ভেজা ক্যাম্পাসে শহীদদের স্মৃতি নিয়ে এমন নোংরা মশকরা কোনোভাবেই বরদাশত করা হবে না। বিশ্ববিদ্যালয়ের একটি দায়িত্বশীল পদে বসে যারা বীরদের আত্মত্যাগকে অসম্মান করার দুঃসাহস দেখায়, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কোনো নৈতিক অধিকার নেই। আমাদের স্পষ্ট দাবি শহীদের রক্তের অবমাননাকারী ওই মেরুদণ্ডহীন কর্মকর্তাকে অনতিবিলম্বে চাকরিচ্যুত এবং ক্যাম্পাস থেকে বয়কট করতে হবে। বিইউবিটি প্রশাসনকে অবিলম্বে ছাত্রদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে কঠোর ও দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

Photos from বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি বিইউবিটি ছাত্রদল's post 04/07/2026

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিইউবিটি ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন 🌾
প্রধানমন্ত্রীর #বেসরকারি_বিশ্ববিদ্যালয়ের ভ্যাট হার কমানোর শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্ণাঢ্য মিছিল

ঢাকা, ৩ জুলাই ২০২৬ (শুক্রবার): বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট হার কমানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪:০০ ঘটিকায় রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বনানী কাকলি মেইন রোড হয়ে বনানী ১১ নম্বর সড়ক প্রদক্ষিণ করে মিছিলের সমাপ্তি ঘটে।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব।

প্রধান অতিথি হিসেবে রাকিবুল ইসলাম রাকিব বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের অবিস্মরণীয় ভূমিকা ছিল, তারা দেশকে আন্দোলনের মাধ্যমে রক্ষা করেছেন, তাদের এই ভূমিকা কে অবিস্মরণীয়ভাবে স্মরণ রাখতে চান, প্রধানমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষার উপর থেকে যে ভ্যাট হ্রাস করেছেন সেজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মিছিলটির নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু)। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকায় অবস্থিত প্রায় ৫০–৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী ও শিক্ষা-বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাটের হার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

02/06/2026
15/04/2026

খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম-এর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান: ঐতিহাসিক এই মুহূর্ত বাংলাদেশের জন্য গৌরব, আবেগ ও গণতান্ত্রিক মাইলফলক

গভীর আনন্দ ও গৌরবের সঙ্গে অবহিত করছি যে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমান TIME 100 Most Influential People of 2026-এর বর্ণাঢ্য তালিকায় স্থান পেয়েছেন। বিশ্ববিখ্যাত সাময়িকী টাইম এই স্বীকৃতির মাধ্যমে তাঁর দুরদর্শী নেতৃত্ব, সীমাহীন সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অসামান্য অবদানকে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দিয়েছে।

একটি কঠিন সময়ে, যখন গণতন্ত্র ছিল অবরুদ্ধ, মানুষের ভোটের অধিকার ছিল না, বাকস্বাধীনতা ছিল না, তখন তারেক রহমান দৃঢ়তা, সাহস এবং অটল বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে এসেছেন। তিনি নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আশা জাগিয়েছেন, মানুষের কণ্ঠস্বরকে শক্তি দিয়েছেন, নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছেন।

তাঁর নেতৃত্বে বাংলাদেশ বহু লড়াই সংগ্রামের পথ পেরিয়ে আবারও গণতন্ত্রের পথে ফিরে এসেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকারের সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আজ বিশ্বমঞ্চে স্বীকৃত। স্মরণকালের শ্রেষ্ঠ স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি দেশে ফিরেছেন, যেদিন ফিরেছেন সেদিনই তিনি বলেছিলেন “আই হ্যাভ এ প্লান।" একটি বৈষম্যহীন, অন্তর্ভূক্তিমূলক, সমন্বিত বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সেই পরিকল্পনা অনুযায়ী নিরলস কাজ করে যাচ্ছেন। নির্বাচিত সরকারের বয়স দুই মাসেরও কম সময়ের মধ্যেই সরকার গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে চমৎকারভাবে অগ্রসর হয়েছে।

টাইম-এর এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া মাননীয় প্রধানমন্ত্রীর গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই, সংগ্রাম এবং দেশ পরিচালনার ক্যারিশম্যাটিক দক্ষতার এক শক্তিশালী স্বীকৃতি। তিনি প্রমাণ করেছেন ক্ষমতা নয়, জনগণের অধিকারই একজন নেতার প্রকৃত শক্তি, দেশ পরিচালনাকে তিনি ক্ষমতা হিসেবে নয়, দেখতে চান দায়িত্ব হিসেবে। দেশের স্বার্থে কোনো বিভাজন নয়, বরং ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যই একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

আজকে টাইম থেকে পাওয়া এই সম্মান আমাদের সকলের। এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের, যারা বিশ্বাস করে গণতন্ত্র অপরাজিত, জনতার শক্তি কখনো হার মানে। আজকের বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়, বাংলাদেশের বিজয়, আলহামদুলিল্লাহ।

15/04/2026

Engr Abu Horayra ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (কেন্দ্রীয় সংসদ) এর *সাধারণ সম্পাদক* হিসেবে দেখতে চাই।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, মোঃ আবু হোরায়রা ভাই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটি সাহসী নাম, একটি অনুপ্রেরণার প্রতীক।

২০২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থানের পুর্বে ১৪ জুলাই সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেওয়ার পর আন্দোলন যখন স্থিমিত হওয়ার সংশয় তখন তার দৃঢ় নেতৃত্ব, দিকনির্দেশনা, সাহসিকতা ও ত্যাগ আমাদের নতুন করে আশা দেখিয়েছে। শুধু এই একটি সময়ই নয়, এর আগেও স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন অগ্রসৈনিক। দমন-পীড়ন, হামলা-মামলা কিছুই তাকে পিছিয়ে দিতে পারেনি।

এমন একজন ত্যাগী, পরিশ্রমী ও পরীক্ষিত নেতাকে সামনে এগিয়ে নেওয়াই এখন সময়ের দাবি। আগামী ছাত্রদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে মোঃ আবু হোরায়রা কে বিবেচনা করা হলে সংগঠন আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর হবে এটাই আমাদের প্রত্যাশা।

তার মতো কর্মীবান্ধব,গ্রহনযোগ্য সাহসী নেতৃত্বই পারে ছাত্রদলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে।



26/03/2026

১৯৭১ সালের সেই সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সাহসী কণ্ঠে উচ্চারিত “We revolt” ছিল একটি জাতির জেগে ওঠার আহ্বান। এই ঘোষণা শুধু একটি বাক্য ছিল না, বরং তা বাংলার মানুষের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এবং মুক্তির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।

লাখো শহীদের আত্মত্যাগ ও অসীম সাহসের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আজ আমাদের সবচেয়ে বড় গর্ব। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সকলের দায়িত্ব এই স্বাধীনতাকে রক্ষা করা এবং দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া।

16/03/2026

'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন' কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জনাব তারেক রহমান।

বলরামপুরের সাহাপাড়া, কাহারোল, দিনাজপুর | ১৬ মার্চ ২০২৬, সোমবার

08/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন...😓🤲

05/03/2026

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Rupnagar Mirpur-2 Dhaka
Dhaka
1216