24/05/2026
সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি ও এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে ঢাকা জেলা দক্ষিণ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিক্ষোভ মিছিল
আজ ঢাকা জেলা দক্ষিণ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আয়োজনে সারাদেশে খুন, ধর্ষণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর উপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকাল ৫:০০ ঘটিকায় দোহারের লটাখোলা জুলাই ২৪ চত্বরে অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সংগঠক জনাব রাসেল আহমেদ। কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোহাম্মদ ইমরান হোসেন, কেরানীগঞ্জের প্রধান সমন্বয়কারী জনাব জাবেদ আহমেদ, দোহার উপজেলার প্রধান সমন্বয়কারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জসহ ঢাকা জেলার সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশজুড়ে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জনমত গঠন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন।
NCP Media Cell - Keraniganj National Citizen Party - NCP
#কেরানীগঞ্জ
23/05/2026
আলহামদুলিল্লাহ।
গতকাল ২২ মে ২০২৬, রোজ শুক্রবার
সুন্দর ও সফলভাবে সম্পন্ন হলো
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তারানগর ইউনিয়ন কমিটি গঠন এর প্রথম মতবিনিময় ও সাংগঠনিক মিটিং।
ইনশাআল্লাহ খুব শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে
এনসিপি তারানগর ইউনিয়ন কমিটি।
তারানগর ইউনিয়নের যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চান, জনগণের অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতিতে সম্পৃক্ত হতে চান—
তাদের সবাইকে এনসিপি পরিবারের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।
যোগাযোগ করুনঃ
০১৭৭৮৮৫৫৯৯৮, ০১৮৩৪৪৯২৭৩৬
আসুন, একসাথে গড়ে তুলি
সাহসী, সচেতন ও জনবান্ধব নেতৃত্বের নতুন বাংলাদেশ।
NCP Media Cell - Keraniganj National Citizen Party - NCP
#কেরানীগঞ্জ
23/05/2026
ধর্ষণ শুধু একজন নারী-শিশুর শরীরের উপর আক্রমণ নয়, এটি পুরো মানবসমাজ ও মনুষ্যত্বের উপর এক চরম আঘাত।
এর একমাত্র সমাধান কঠোর আইন ও সামাজিক প্রতিরোধ।
NCP Media Cell - Keraniganj National Citizen Party - NCP
#কেরানীগঞ্জ
22/05/2026
ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারী উপর হামলা করা হয়েছে। সরকার কি ফ্যাসিস্ট এর মত হামলা করে আমাদের কন্ঠ রোধ করতে চায়?
আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
NCP Media Cell - Keraniganj National Citizen Party - NCP
#কেরানীগঞ্জ
22/05/2026
লামিসা হ'ত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
ধ'র্ষ'ণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোরতম আইন প্রয়োগ হোক।
ধ'র্ষ'কদের প্রকাশ্যে মৃ'ত্যু'দণ্ডের দাবি জানাই।
নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ✊
মোঃ শাকিল আল নাদিম
সদস্য সচিব (জাতীয় যুবশক্তি, কেরানীগঞ্জ উপজেলা)
21/05/2026
সংগ্রামের পথ ছেড়ে নয়,
সংগ্রামকে আরও শক্তিশালী করতেই
এনসিপি'তে ফিরছেন জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা মোঃ মাসুদ পারভেজ রুবেল
সাহসীরা কখনো হারিয়ে যায় না, তারা আবারও ফিরে আসে মানুষের অধিকার ও ন্যায়ের লড়াইয়ে।
ইনকিলাব জিন্দাবাদ✊
NCP Media Cell - Keraniganj National Citizen Party - NCP
#কেরানীগঞ্জ
21/05/2026
আবারও রাজপথে, আবারও মানুষের অধিকারের লড়াইয়ে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে ফিরছেন জুলাই আন্দোলনের কেরানীগঞ্জের সম্মুখ সারির যোদ্ধা মোঃ মামুন উর রহমান।
সাহসীরা কখনো হারিয়ে যায় না, তারা আবারও ফিরে আসে মানুষের অধিকার ও ন্যায়ের লড়াইয়ে।
NCP Media Cell - Keraniganj National Citizen Party - NCP
#কেরানীগঞ্জ
21/05/2026
অতিসংক্রামক ভাইরাসজনিত রোগ ‘হাম’ মোাকাবিলায় সার্বিক সহযোগিতার জন্য এনসিপি সমর্থিত National Health Alliance (এনএইচএ) কর্তৃক ঢাকার বিভিন্ন হাসপাতালে নিযুক্ত ভলান্টিয়ারদের তালিকা:-
19/05/2026
চট্টগ্রামের জুলাই গ্রাফিতি মুছে ফেলার ঘটনা অবশ্যই নিন্দনীয়।।
18/05/2026
যারা জনগণের অধিকার কেড়ে নেয়, তারা কখনো জনগণের বন্ধু বা জনগণের দল হতে পারে না। জোরজবরদস্তি, প্রভাব বিস্তার ও দখলদারির মাধ্যমে কেরানীগঞ্জের সাধারণ মানুষের প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে পুরো কেরানীগঞ্জ উপজেলাকে।
অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, গত বছরের তুলনায় এ বছর কেরানীগঞ্জ উপজেলা প্রায় ২ কোটি ৩ লক্ষ ১ হাজার টাকা কম রাজস্ব পেয়েছে। এই বিশাল ক্ষতির দায় এড়ানোর সুযোগ কারো নেই।
জনগণের সম্পদ ও অধিকার নিয়ে যারা খেলছে, ইতিহাস তাদের কখনো ক্ষমা করে না। আজ হয়তো ক্ষমতার দাপট দেখানো হচ্ছে, কিন্তু জনগণ একদিন ঠিকই এর জবাব দিবে—গণমানুষের আদালতে, জনগণের রায়ে।
কেরানীগঞ্জের মানুষ সচেতন, তারা সবকিছু দেখছে, বুঝছে এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত নিবে
NCP Media Cell - Keraniganj National Citizen Party - NCP
#কেরানীগঞ্জ