DNC Dhaka District
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DNC Dhaka District, Government Organization, Dhaka.
15/03/2026
অদ্য ১৫/০৩/২০২৬ তারিখ ঢাকা জেলার লাইসেন্স প্রাপ্ত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সমূহ নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে নিউ সুখের ঠিকানা নামীয় বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, নীলা প্লাজা, আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা এবং
লং লাইফ বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, ইকুরিয়া কবরস্থান, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা পরিদর্শন
15/03/2026
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঢাকা খ সার্কেল কর্তৃক চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাস্তায় মাদকবিরোধী চেকপোষ্ট ও তল্লাশী করা হয়।
তারিখ - ১৫/০৩/২০২৬ ইং
15/03/2026
১৪/০৩/২০২৬ খ্রি: তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা খ সার্কেল, জেলা কার্যালয়, ঢাকা কর্তৃক চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এবং আগানগর কাঠুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৯ এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশন এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ২,৪০,০০০/- (দুই লাখ চল্লিশ হাজার) টাকা সহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার পূর্বক দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২টি নিয়মিত মামলা রুজু করা হয়।
১) ঘটনার তারিখ : ১৪/০৩/২০২৬
২) সময় : ০৭:০০-০৮:০০ ও ০৯:০০-১০:০০ ঘটিকা।
৩) ঘটনাস্থল : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া বাসস্ট্যান্ড ও আগানগর কাঠুরিয়া এলাকা।
৪) আসামীর নাম ও ঠিকানা :
১। মো: কামরুল ইসলাম @ মনিরুল (৪৫),গ্রেফতার, পিতা- শহিদুল ইসলাম, গ্রাম- গয়রাতলা, থানা- ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।
২। মো: সাজ্জাদ হোসেন (৭০), গ্রেফতার, পিতা- মৃত হাফিজুল হোসেন
৩। মো: মুস্তাক হোসেন (৪২), গ্রেফতার, পিতা- মো: সাজ্জাদ হোসেন
৪।মোছা: স্মৃতি (৩২), গ্রেফতার, স্বামী- মো: মহসিন, পিতা - সাজ্জাদ হোসেন
সকলের গ্রাম- আগানগর কাঠুরিয়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা
৫) গৃহীত ব্যবস্থা :
আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক ২টি নিয়মিত মামলা রুজু করা হয়।
11/03/2026
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঢাকা এর সাপ্তাহিক পিটি প্যারেডের ছবি
11/03/2026
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা খ সার্কেল, জেলা কার্যালয়, ঢাকা কর্তৃক অদ্য ১০/০৩/২০২৬ তারিখ কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) জনাব জান্নাতুল মাওয়া মহোদয়ের নেতৃত্বে ঘাটারচর, মনু বেপারির ঢাল ও জিনজিরা এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে স্টাফসহ অংশ গ্রহণ ও ৪টি মোবাইল কোর্ট মামলায় প্রসিকিউশন দাখিল করা হয়। ধৃত ১ জন আসামীকে ২ মাস ও অপর ৩ জন আসামীকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং প্রত্যেক আসামীকে ১০০/- করে অর্থদণ্ড প্রদান করা হয়।
11/03/2026
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০/০৩/২০২৬ তারিখ ঢাকা খ সার্কেলের আওতাধীন কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর এলাকায় কেরানীগঞ্জ- নবাবগঞ্জ আঞ্চলিক সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলমান আছে।
09/03/2026
আমিন বাজার নিযুক্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহাদাত হোসেন খান মহোদয়ের নেতৃত্বে ঢাকা 'ক' সার্কেল, জেলা কার্যালয়, ঢাকা কর্তৃক অদ্য ০৯/০৩/২০২৬ খ্রি: তারিখ পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে স্টাফসহ অংশ গ্রহণ ও ৫ টি মোবাইল কোর্ট মামলায় প্রসিকিউশন দাখিল করি। ধৃত প্রত্যেক আসামীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০/- টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
আলামত:
গাঁজা ১০০০ গ্রাম
09/03/2026
০৮/০৩/২০২৬ খ্রি: তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা খ সার্কেল, জেলা কার্যালয়, ঢাকা কর্তৃক চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে নবাবগঞ্জ থানার রুপারচর এলাকায় চিহ্নিত ২ মাদক কারবারিকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং কেরানীগঞ্জ মডেল থানার অমৃতপুর এলাকায় ২ মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার পূর্বক নবাবগঞ্জ থানায় ১টি ও কেরানীগঞ্জ মডেল থানায় ১টি ; মোট ২টি নিয়মিত মামলা রুজু করা হয়।
১) ঘটনার তারিখ : ০৮/০৩/২০২৬
২) সময় : ১৫:০০-১৬:০০ ও ২০:০০-২০:৫০ ঘটিকা।
৩) ঘটনাস্থল : ঢাকা জেলার নবাবগঞ্জ থানার দত্তখন্ড খেয়াঘাট এবং কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী আমিরাবাগ এলাকা।
৪) আসামীর নাম ও ঠিকানা :
১। মো: মামুন হোসেন (২৮), গ্রেফতার, পিতা- মৃত মিজান বেপারি, গ্রাম- রুপারচর, থানা- নবাবগঞ্জ, ঢাকা
২। মো: সোহাগ খাঁন (২৫), গ্রেফতার, পিতা- মৃত মোবারক খাঁন, গ্রাম-বান্দাইল, থানা- সিংগাইর, মানিকগঞ্জ
৩। মো: আবু সাইদ (২৪), গ্রেফতার, পিতা- মৃত ফারুক হোসেন, গ্রাম- অমৃতপুর, থানা- কেরানীগঞ্জ মডেল, ঢাকা
৪। মো: মারুফ খাঁন(২৪), গ্রেফতার, পিতা- সোহেল খাঁন, গ্রাম- নজরগঞ্জ, থানা- কেরানীগঞ্জ মডেল, ঢাকা।
৫) গৃহীত ব্যবস্থা : আসামীদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় ১টি এবং কেরানীগঞ্জ মডেল থানায় ১টি ; মোট ২টি নিয়মিত মামলা রুজু করা হয়।
05/03/2026
০৪/০৩/২০২৬ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা খ সার্কেল, জেলা কার্যালয়, ঢাকা কর্তৃক মাদকবিরোধী অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ ও বীর বাঘৈর এলাকা হতে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ২ জন আসামীকে গ্রেফতার করতঃ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২টি নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
১) তারিখঃ ০৪/০৩/২০২৬
২) সময় ১৪:০০-১৪:৫০ ও ১৬:০০ -১৭:০০ ঘটিকা।
৩) ঘটনাস্থলঃ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ ও বীরবাঘৈর এলাকা ।
৪) আসামীর নাম ও ঠিকানাঃ
১। মোঃ নিজাম উদ্দিন (৫০), গ্রেফতার, পিতা- মৃত ইব্রাহিম খলিল, গ্রাম- মীরেরবাগ, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
২। মোঃ হাফেজ মিয়া (৩৫), গ্রেফতার, পিতা- মৃত পিয়ার আলী, গ্রাম- বীরবাঘৈর, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা
৫) আইনগত ব্যবস্থাঃ আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক ২টি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
04/03/2026
অমর একুশে বইমেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ হতে অদ্য ০৩/০৩/২০২৬ তারিখ বিকাল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত দায়িত্ব পালন এবং মেলায় আগত দর্শনার্থীদেরকে মাদকবিরোধী সচেতনতা বিষয়ক তথ্য প্রদান, লিফলেট ও প্রচারপত্র বিতরণ এবং পরামর্শ প্রদান
Click here to claim your Sponsored Listing.
