24/11/2025
“পরিবেশ রক্ষার দায়বদ্ধতা ছড়িয়ে দিতে Change Tomorrow নিয়মিত সচেতনতামূলক উদ্যোগ নিয়ে কাজ করছে। আজকের এই প্রতীকী গাছ উপহার শুধু সৌজন্য নয়—এটি আমাদের সবুজ ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।
একটি গাছ মানে একটি শ্বাস, একটি জীবন—আর আমরা বিশ্বাস করি ছোট একটি উদ্যোগও বড় পরিবর্তনের পথ দেখাতে পারে।”🌱🌳
23/11/2025
“প্রতিটি গাছ আমাদের জন্য অক্সিজেনের উৎস, প্রতিটি গাছ আমাদের জন্য জীবনের নিশ্চয়তা। 🌱
আজই একটি গাছ লাগান, আগামীকাল নিরাপদ বাতাস নিশ্চিত করুন ” - Change Tomorrow
22/11/2025
“সবুজ উপহার, সবুজ প্রতিশ্রুতি"
Change Tomorrow পরিবার এগিয়ে যাচ্ছে পরিবর্তনের পথে।”🌿🌳
01/10/2025
"Change Tomorrow"
আমাদের অঙ্গীকার – একটি সবুজ ও টেকসই পৃথিবী গড়া।
আজকের প্রতিটি পদক্ষেপই আগামীর জলবায়ু রক্ষার আশার আলো।
– Work Together to Change the Climate. 🌍
05/09/2025
আমরা বিশ্বাস করি—প্রতিটি গাছ শুধু পরিবেশকে নয়, মানুষের মনকেও পরিবর্তন করে। আজ আমরা একটি গাছ লাগাই, আগামীকাল একটি সুন্দর, সবুজ পৃথিবীর স্বপ্ন বোনা। ছোট প্রচেষ্টা থেকেই জন্ম নেয় বড় পরিবর্তন। আসুন, একসাথে দিই আমাদের প্রজন্মকে একটি সবুজ ও সুস্থ ভবিষ্যত।” 💚
23/08/2025
“শিশুর হাসি আর সবুজ প্রকৃতিই আগামী দিনের প্রকৃত সম্পদ। 🌿
গাছ লাগানো মানে শুধু সবুজ বৃদ্ধি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার।
— Change Tomorrow”
22/08/2025
@প্রজেক্ট-০০৩
সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এ Change Tomorrow এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক সেমিনার ছিল একটি ব্যতিক্রমধর্মী প্রয়াস।
📚 পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, 🏆 পুরস্কার বিতরণ এবং প্রধান শিক্ষকের হাতে একটি গাছ উপহার দিয়ে আমরা ছুঁয়ে দিয়েছি পরিবেশের প্রতি ভালোবাসার অনন্য এক বার্তা।
আমাদের বিশ্বাস—
একটি গাছ শুধু লাগালেই দায়িত্ব শেষ নয়, বরং তাকে সঠিকভাবে বড় করে তোলাটাই প্রকৃত দায়িত্ব।
🌿 আমাদের যাত্রা সবুজ ভবিষ্যতের পথে... আপনি প্রস্তুত তো?
🌳 আপনারা আছেন তো আমাদের সাথে???
tomorrow
Plantation
change
16/08/2025
"পরিবেশ সংরক্ষণ ও সবুজ আগামী নির্মাণের প্রত্যয়ে Change Tomorrow নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের হাতে সংস্থার একটি স্মারক টি-শার্ট উপহার হিসেবে প্রদান করেছে। এই উদ্যোগ আমাদের সবুজ আগামী নির্মাণের সম্মিলিত অঙ্গীকারের প্রতিচ্ছবি।"🌳
11/08/2025
আজ Change Tomorrow পরিবারের পক্ষ থেকে সৈয়দপুরের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয়কে গাছ উপহার দেওয়া হয়েছে।
আমরা বিশ্বাস করি—একটি গাছ মানেই জীবনের প্রতি বিনিয়োগ, আর সবুজ মানেই সুস্থতা। 💚
চলুন, সবাই মিলে গড়ে তুলি একটি সবুজ ও সুস্থ বাংলাদেশ