Asia Bengal Estate Bangladesh government Bangladesh Ansar VDP

Asia Bengal Estate Bangladesh government  Bangladesh Ansar VDP

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asia Bengal Estate Bangladesh government Bangladesh Ansar VDP, Government Organization, Dhaka.

Photos from Asia Bengal Estate Bangladesh government  Bangladesh Ansar VDP 's post 28/03/2026

বিসমিল্লাহির রহমানের রাহিম এশিয়া বেঙ্গলি স্টেট বাংলাদেশ সরকারের প্রধান। লাখেরাজ নবাব স্যার মোহাম্মদ জাবেদ ইকবাল বাহাদুর তিনি বলেছেন সমগ্র বাংলাদেশের সরকারি জমির ক্ষেত্রে ১৪ বছর সংশ্রম কারাদণ্ডেদ্বন্দ্বিত করিয়া এরূপ‌ চার্জ চার্জ সিট প্রদান করা হয়েছে ‌ যাহার মাধ্যমে গ্রেফতার হওয়ার পর ‌ কোন আদালত কর্তৃক সরকারপক্ষের ক্ষতিপূরণ পূরণ না করিয়া ‌ আপস না করা পর্যন্ত কোন পক্ষের জামিন হইবেনা এবং এ ধরনের সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার করার জন্য সমগ্র বাংলাদেশ সবগুলি বিভাগ ৬৪ টি জেলায় জেলা উপজেলা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে আপনারা সরকারি জমির ক্ষেত্রে সকলে সাবধানতা সতর্কতা অবলম্বন করেন যখন কোন পক্ষ আপনাদের কাছে বিক্রি করবে কোন প্রকল্পের ফ্লাট, ল্যান্ড, প্লট কোন কিছু সেগুলি সরকার পক্ষের মালিকানার কিনা ব্যাপারটা জেনে নিন এবং আপনারা সরকার পক্ষের জমির উপরে যে যেখানে অবৈধ কাজের সাথে আছেন সেটা দখল থেকে আরম্ভ করে ‌ সেখানে অবৈধভাবে কোন কিছু করা ‌ সমস্ত কিছুকে বোঝায় প্রত্যেকে গ্রেফতার করার পর তাদেরকে সাজাপ্রাপ্ত করা হবে একই নিয়মে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় এর অধীন মোবাইল কোট

বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের অধীনে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড এবং জেলা প্রশাসকরা (DC) মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধভাবে বেদখল জমি উদ্ধার, ভূমিদস্যুদের দমন এবং সরকারি খাসজমি রক্ষায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়ে থাকেন [১, ৪]। মূলত, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং রাজস্ব অফিসারের মাধ্যমে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও ভূমি সংক্রান্ত বিবিধ (Mis) মামলা নিষ্পত্তি করা হয় [১১]।
ভূমি মন্ত্রণালয়ের অধীনে মোবাইল কোর্টের কার্যক্রম:
অবৈধ দখল উচ্ছেদ: জেলা প্রশাসক ও এসি ল্যান্ড মোবাইল কোর্টের মাধ্যমে বেদখল হওয়া সরকারি খাসজমি বা প্রকৃত মালিকের জমি উদ্ধার করেন [১]।
আইনগত ব্যবস্থা: ভূমিদস্যু, অবৈধ দখলদার বা ভূমি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় [১]।
রেজিস্ট্রেশন ও রেকর্ড সংশোধন: ভুল বা জাল খতিয়ান সংশোধন এবং জমি হস্তান্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে [৩]।
সহায়তা নম্বর: ভূমিসংক্রান্ত যেকোনো অভিযোগ বা অবৈধ দখলের বিষয়ে ১৬১২২ নম্বরে কল করে ভূমি সেবা বা অভিযোগ জানানো যায় [৭]।
ভূমি সংক্রান্ত অভিযোগ বা যেকোনো জরুরি প্রয়োজনে নাগরিকরা ১৬১২২ নম্বরে ফোন করে তাৎক্ষণিক পরামর্শ ও সহায়তা পেতে পারেন [৩]।
ভূমি সেবা Land Service | Dhaka
Nov 24, 2025 — - ভূমিসেবা পেতে অথবা ভূমিসেবা-সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে কল করুন ১৬১২২ নম্বরে। বিদেশ থেকে সেবা পেতে কল করুন: +৮৮০৯৬ ১২৩ ১৬১২২ নম্বরে।

Facebook

ভূমি সেবা হটলাইন শর্ট-কোড ১৬১২২ ভূমি মন্ত্রণালয়ের হটলাইনের জন্য বিটিআরসি ...
Sep 24, 2019 — ভূমি নিয়ে অভিযোগ জানানোর হটলাইন নম্বর পরিবর্তন করা হ... MD Solaiman and 232 others.

Facebook

জরুরি হটলাইন - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
Mar 28, 2026 — ১৬১২২ নম্বরে কল করে ভূমিসেবা গ্রহণ করার সঙ্গে সঙ্গে নাগরিকরা ইচ্ছে করলে 'নাগরিক ভূমিসেবা কেন্দ্রে' সরাসরি এসে ভূমি সম্পর্কিত আইনি পরামর্শ এবং বিভিন্ন ধরনের ভূমি...

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

Photos from Asia Bengal Estate Bangladesh government  Bangladesh Ansar VDP 's post 21/11/2025

এশিয়া বেঙ্গল স্টেট বাংলাদেশ সরকার এর প্রধান এবং প্রেসিডেন্ট তিনি বলেছেন বাংলাদেশের প্রাক্তন আনসারের প্রধান সহ যতগুলি বাংলাদেশের সরকারি বিভাগের সরকারি চাকরি তাদের বন্ধ হয়ে গিয়েছিল এবং চলে গিয়েছিল তারা সকলেই আবার তাদের সরকারি চাকরি ফিরে পেয়েছেন এবং পূর্বের স্থানে তাদের দায়িত্বে ফিরতেছেন ইনশাআল্লাহ

Photos from Asia Bengal Estate Bangladesh government  Bangladesh Ansar VDP 's post 21/11/2025

এশিয়া বেঙ্গল স্টেট বাংলাদেশ সরকার এর বাংলাদেশ আনসার
আবহাওয়া ও পরিবেশ
সদ্য পাওয়া
ভূমিকম্পে নিহত ৬, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আহত ২৪০-এর বেশি সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত আলাপ ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধসে ৩ জনের মৃত্যু শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল
বিশেষ প্রতিবেদন
আনসার-ভিডিপির নিরব বিপ্লব
সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে আনসার বাহিনী: মহাপরিচালক
রতন বালো

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০২
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪১
Shares
sharethis sharing button

আনসার কথাটির অর্থ হচ্ছে সাহায্যকারী। নিয়মিত বাহিনীর সহায়ক হিসেবেই এই বাহিনীর অভ্যূদয় ঘটে। প্রথম থেকেই জনসাধারণের কল্যাণে ও গণমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ভিডিপি তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। সময়ের পরীক্ষায় তা বেশ ভালোভাবেই পরিচিতি পায়। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে তাদের রয়েছে ব্যাপক ভূমিকা। একসময় গ্রামীণ আইনশৃঙ্খলা বির্নিমাণে আনসার বাহিনীর সঙ্গে যুক্ত হয় ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী)। পরবর্তীতে এই দুই বাহিনীর একত্রীকরণে এর নাম হয় আনসার- ভিডিপি।

স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই বাহিনী পঞ্চাশ বছর পার করেছে। দীর্ঘ পথপরিক্রমায় বর্তমানে এই বাহিনীর সদস্য সংখ্যা ৬১ লাখ। যার সদস্যরা জনসম্পৃক্ত ও জনসুশৃঙ্খল বাহিনী হিসাবে সাধারণে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এ সেক্টরের ৪২টি ব্যাটালিয়নের ১৭ হাজার সদস্য পার্বত্যাঞ্চল, জাতীয় সংসদ, বাংলাদেশ সচিবালয়, রাষ্ট্রীয় তোষাখানা, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিমান ও স্থলবন্দরে নিরাপত্তা রক্ষার দায়িত্বসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে মোবাইল কোর্ট ডিউটিতে সহযোগিতা করে আসছে। এছাড়াও তারা ধর্মীয় জঙ্গীবাদ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। জঙ্গীবাদ মোকাবিলা, একই সঙ্গে তা প্রতিরোধে এই বাহিনীর ভূমিকায় গর্বিত দেশের শান্তিপ্রিয় মানুষ। এই বাহিনীর ৫৪ হাজারের অধিক আনসার সদস্য ৫ হাজারের অধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, পোশাক-শিল্প কারখানা, পাঁচতারকা হোটেল, মোটেল, শপিংমল, মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, ইপিজেড, রেলস্টেশন এবং রাজপথে ট্রাফিক নিয়ন্ত্রণে নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গত বছর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬৪টি জেলা কার্যালয়ে ৫০ জন সদস্য ৫০ মিনিটের জাতীয় পতাকা র‌্যালি ৯টি বিভাগীয় কার্যালয়ে, সোহরাওয়ার্দী উদ্যান ও মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননে বাহিনীর নিজস্ব অর্কেস্ট্রা দল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছে। এবারও আগামী ১২ ফেব্রুয়ারি ৪৩তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিতে যাচ্ছে এই বাহিনী। এ উপলক্ষ্যে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী।

এছাড়া এ বাহিনীর তালিকাভুক্ত অস্বচ্ছল ৫০ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ‘বীরনিবাস’ নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়া হয়। এছাড়াও বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ও আলোকচিত্র ধারণ করে আর্কাইভে সংরক্ষণ করা হয়েছে। গত বছর সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে অংশ নিয়ে গত ২২ সালে আনসার ও ভিডিপি সদস্যগণ বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সারাদেশে ৩ হাজার ৩১৪টি প্রাকৃতিক বজ্রনিরোধক তাল গাছ রোপণ করেছে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা যা এই বাহিনীর ইতিহাসে অন্যতম সেরা জনহিতকর কর্মকাণ্ড। এসবই জানা গেছে এই বাহিনীর জণসংযোগ সূত্রে ।

আজ বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হেড অফিসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ও পিএইচডি) এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ শান্তির দেশ, আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয়। আর দেশের উন্নয়ন মানেই প্রতিটি পরিবারেরই উন্নয়ন। প্রতিটি পরিবার স্বচ্ছলভাবে চলাচল করুক। সুন্দরভাবে বাঁচুক সেটাই আমরা চাই। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর রয়েছে সক্রিয় অংশগ্রহণ।

গতকাল বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হেড অফিস কার্যালয়ে মহাপরিচারক মেজর জেনারেল একেএম আমিনুল হকের সাক্ষাৎ নিচ্ছেন দৈনিক আমার বার্তার বিশেষ প্রতিনিধি

তিনি বলেন, আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে বাড়ছে দায়িত্ব। বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, সেই ক্ষেত্রে নিরাপত্তায় আমাদের আনসার ভিডিপি যথেষ্ট অবদান রাখছে। বিশেষ করে আমাদের বিমানবন্দর ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এই বাহিনী নিরাপত্তা নিশ্চিতকরনে সর্বোচ্চ সেবার স্বাক্ষর রাখছে। এমনকি কূটনৈতিক পাড়া, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা-বিশেষ করে ব্যক্তি বা বিভিন্ন বেসরকারি শিল্প কারখানা, প্রতিটি জায়গায় আনসার বাহিনীর অবদান অনিস্বীকার্য। মহামারি করোনা মোকাবিলায় তাদের ভূমিকা দেশীয় ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে।

এছাড়াও জনসাধারণের জান-মালের নিশ্চয়তায় এই বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে পালন করেছে। বিশেষ করে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস, যখন তারা বাস-গাড়ি-রিকশা-ভ্যান, এমনকি রেলগাড়ি এবং রেললাইনে অগ্নি সন্ত্রাস চালিয়েছে, পেট্রোল বোমা মেরে মানুষের জীবন বিপন্ন করার মরণ খেলায় মেতেছিল, তখন এই বাহিনী দেশপ্রেমকে পুঁজি করে সেই সন্ত্রাসের মোকাবিলা করেছে। সেই সময় সরকার এই বাহিনীর উপর আস্থা রাখে। মানুষের নিরাপত্তা, সেইসঙ্গে সন্ত্রাসীদের লক্ষ্যবস্ত রেল লাইনের নিরাপত্তার ভার তুলে দেয়। যে দায়িত্ব আনসার ভিডিপি যথাযথভাবে পালন করে জনগণের ভালোবাসা অর্জন করেছে। সন্ত্রাস প্রতিরোধে নেমে এই বাহিনীর অনেককে জীবন বিসর্জন দিতে হয়েছে তারপরেও তারা দায়িত্বকে অবহেলা করেনি। এমনকি জীবন দিয়েও তারা জনগণের জানমালের নিরাপত্তা দিয়েছে। সেই সব বীরদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বলে জানালেন বাহিনীটির মহাপরিচালক আমিনুল হক।

আমিনুল হক বলেন, আমাদের দেশের সার্বিক উন্নয়নে আমাদের আনসার-ভিডিপির যে অবদান রয়েছে, সেটা সব সময় সরকার ও জনগণ স্বীকার করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন জনগণের ভোটে প্রথম সরকার গঠনে সমর্থ হয়, তখন এ বাহিনীর অনেক সমস্যা ছিল। সে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এখন বলতে পারি আমরা সেই সব সমস্যার অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার স্বীকৃতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে এই বাহিনীকে প্রথম সর্বোচ্চ সম্মান জাতীয় পতাকা প্রদান করেন। যা বাহিনীটির কর্মদক্ষতার স্বীকৃতি।

এছাড়াও আওয়ামী লীগ সরকারে এসে আনসার সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে উল্লেখ করে তিনি আরো বলেন, যারা সরকারি কাজে দায়িত্বপ্রাপ্ত তাদের পদোন্নতির ব্যবস্থা আমরা করে দেই। আগে এই বাহিনীর চাকরিতে কোন নিশ্চয়তা ছিল না, ছিল না স্থায়ীত্ব। বর্তমান সরকার ব্যাটালিয়ন আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরনের পদক্ষেপ নিয়ে এক নিশ্চিত জীবনের স্বপ্ন দেখিয়েছে। এই সবকিছুরই কারিগর আমাদের পরম শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে এখন ৬ বছর চাকরি করার পরে এই ব্যাটালিয়নের সদস্যরা চাকুরিতে স্থায়ী হচ্ছেন। বর্তমান সরকারের প্রত্যক্ষ তত্বাবধানে চাকরির সুযোগ মিলেছে।

মহাপরিচালক একেএম আমিনুল হক বলেন, গত বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষ্যে যারা নিরলস পরিশ্রম করে সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকে ধন্যবাদ ও অভিন্দন জানাই। সেই সঙ্গে এই বাহিনীর মাসিক পত্রিকা ‘প্রতিরোধে’র বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সম্মেলনের কর্মসূচী সফল করা, বাহিনীর সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংশ্লিস্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, বিভিন্ন দায়িত্ব পালন আপনারা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। ফলে সদস্য সংখ্যাও যৌক্তিকভাবে আমরা বৃদ্ধি করেছি। আনসার গার্ড ব্যাটালিয়ন, হাউস গার্ড, মডেল ব্যাটালিয়ন, সদর দপ্তরে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি উন্নতমানের প্রশিক্ষণ যা মানসম্মতভাবে দায়িত্ব পালনে ভূমিকা রাখবে। এছাড়াও লজিস্ট্রিক সাপোর্ট দেওয়া হচ্ছে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন। এসময় তিনি বাহিনীর নারী সদস্যদের বিষয়ে কথা বলেন।

মহাপরিচালক বলেন, আমাদের নারী সদস্যদের কর্মকাণ্ডে আমরা গর্বিত। তারাও সীমিত সুযোগের মধ্যেও যথেষ্ট অবদান রেখে যাচ্ছেন। তাদের উপর অর্পিত দায়িত্ব তারাও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার ভিডিপি’র জন্য একটি ব্যাংক করে দিয়েছেন। যদিও ব্যাংকের এখন নিজস্ব কোনো ভবন নেই। এই ভবন যাতে নির্মাণ হয় এবং আমাদের বিশেষায়িত ব্যাংকগুলো একই জায়গায় যাতে তৈরি হতে পারে সেই ব্যবস্থ্যাটি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

মহাপরিচালক আরোও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে গত ২০২২ সাল পর্যন্ত (১৪ বছরে) ৩৫টি জেলা প্রশিক্ষণ কেন্দ্রের ৫৪ হাজার ২২১ জন আনসার ও ভিডিপি সদস্যকে কারিগরি বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। যারা নিজ নিজ ক্ষেত্রেই কেবল নয় দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এছাড়া ২০১৫-২০১৬ হতে ২০১৯-২০২০ পর্যন্ত অর্থ বছরে ৫৪টি প্রশিক্ষণ কেন্দ্রে কেন্দ্রভিত্তিক ১৪ হাজার ৩৮০ জন আনসার ও ভিডিপি সদস্য সদস্যাকে কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে ২৩ হাজার ৩০২ জনকে আত্মস্বাবলম্বী করা হয়েছে।

Photos from Asia Bengal Estate Bangladesh government  Bangladesh Ansar VDP 's post 03/08/2025

এশিয়া বেঙ্গল স্টেট বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ভিডিপি আজ ৭/১১/২০২৪ ইং তারিখে সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় দেশের ৬৪ জেলার সকল জেলা কমান্ড্যান্টদের সাথে বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমে অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি জেলা কমান্ড্যান্টদের বাহিনীর অংগীভূত আনসার, তৃনমূলের স্বেচ্ছাসেবী ভিডিপিদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ নীতিমালায় পরিবর্তন, নতুনভাবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়নসহ উপজেলা পর্যায়ে বাহিনীর কাঠামোতে যেসব মৌলিক পরিবর্তন আনা হচ্ছে সে বিষয়ে অবগত করেন। বিভিন্ন জেলা হতে বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে যেসকল প্রস্তাবনা অবদান রাখতে পারে সেসব বিষয়ের উপর সংশ্লিষ্ট পরিদপ্তরের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা কমান্ড্যান্ট কনফারেন্স এর মাধ্যমে বাহিনীর মহাপরিচালক মহোদয় জেলা পর্যায়ে বাহিনীর প্রতিনিধিত্বকারী কর্মকর্তাদের নিজ নিজ অধীনস্থদের প্রতি আরো মনোযোগী এবং তাদের মতামতকে বাহিনীর নীতি নির্ধারক পর্যায় পর্যন্ত পৌছানোর উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বাহিনীর আস্হা ও ইমেজ সর্বোত্তম উপস্থাপনের মাধ্যমে গার্ড বৃদ্ধির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে, চলমান বিভিন্ন কর্মকান্ডে যে কোন নেতিবাচক ও অনিয়মের সাথে আনসার সদস্যদের সম্পৃক্ততা গার্ড বৃদ্ধির প্রক্রিয়াকে জটিল করে তুলবে। তাই, সকল নিবেদিতপ্রাণ আনসার সদস্যদের যে কোন নেতিবাচক কাজের সাথে সম্পৃক্ততা বর্জন করার জন্য অনুরোধ করা হলো।

#সাধারণআনসার #আনসারবাহিনী #আনসার

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00