05/03/2023
2023
এসো দিনের পথে। ইসলামী জ্ঞান অর্জন প্রত্যেকের জন্য জরুরী। আসুন আমরা প্রত্যেকে ইসলামীক বই পড়ি।
05/03/2023
2023
💡''"""""চুপ থাকুন - গুনাহ থেকে বাঁচুন"""""""💡
মৎকার একটি মিশরীয় প্রবাদ আছে চুপ থাকা নিয়ে: কোলাহল যদি রূপার তৈরি হয়, নিরবতা তবে সোনার তৈরি।
আরবি প্রবাদটাও অসাধারণ: তুমি তখনোই কথা বলো যখন তা চুপ থাকার চেয়েও সুন্দর।
কেন চুপ থাকাকে এত গুরুত্ব দেয়া হচ্ছে? কারন জিহ্বা দ্বারা সংশ্লিষ্ট গুনাহ গুলো আমাদের ভালো আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে।
এবার জেনে নেয়া যাক জিহ্বা দ্বারা সৃষ্ট কবিরা গুনাহ সমূহ:
১. মিথ্যা কথা বলা
২. মিথ্যা সাক্ষ্য দেওয়া
৩. মিথ্যা শপথ করা
৪. গিবত করা
৫. পরনিন্দা করা
৬. অভিশাপ দেয়া
৭. খোঁটা দেওয়া
৮. চোগলখোরি করা
৯. অনুমানের উপর কথা বলা
১০. শুনা কথা যাঁচায় বাছায় না করে বলা।
আমরা সারাদিনে যত কথা বলি তার বেশিরভাগই দেখা যায় অপ্রয়োজনীয়, মিথ্যাচার ও গিবতে পরিপূর্ণ। অথচ মুখ নিঃসৃত প্রতিটি শব্দই লিপিবদ্ধ করা হচ্ছে।
মহান আল্লাহ বলেন: মানুষ যে কথাই উচ্চারন করুক না কেন তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।" (সূরা কাফঃ ১৮)
হাশরের ময়দানে দেখা গেল আমাদের পূণ্যের চেয়ে পাপের পাল্লা ভারি।
অবাক! কখনো কারো ক্ষতি করিনি, কারো প্রতি অন্যায় করিনি, তারপরো এ অবস্থা কেন? তখন উত্তর আসবে এগুলো তোমার মুখ নিঃসৃত পাপের ফল।
আল্লাহর রাসুল (সাঃ) এ জন্যই বলে গেছেন: অধিকাংশ মানুষ জিহ্বা দ্বারা সংঘটিত পাপের কারনে জাহান্নামে যাবে।" (তিরমিযিঃ ১৬১৮)
তাহলে কি করনীয়? এর সমাধানও রাসুলুল্লাহ (সাঃ) দিয়ে গেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে।" (মিশকাত হা/৪২৪৩)
আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারছি তো?
নাকি জিহ্বাই আমাদের নিয়ন্ত্রণ করছে? *আল্লাহ আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার তাওফিক দান করুন।
আমীন
# ফুটা বালতি হতে সাবধান!!!
১. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না। (ফুটা বালতি!)
২. আপনি হিজাব পড়েন কিন্তু সাথে মেকাপ আর পারফিউম দিয়ে। (ফুটা বালতি!)
৩. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন আপনি কিন্তু নামাজে মোটেও মনোযোগ, খুশুখুজু নেই। (ফুটা বালতি!)
৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি। (ফুটা বালতি!)
৫. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করেন, কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষত্রুটির গীবত করা শুরু করেন। (ফুটা বালতি!)
৬. আপনি অনেক দানসদকা করেন আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন। (ফুটা বালতি!)
৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন। (ফুটা বালতি!)
৮. রোযা রেখে ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন। (ফুটা বালতি!)
৯. আপনি মানুষের অনেক উপকার করেন, কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নামকাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না। (ফুটা বালতি!)
১০. আপনি ফেসবুকে দ্বীনী পোস্ট দেন, ইসলামিক লেখালেখি করেন, কিন্তু তা লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না। (ফুটা বালতি!)
ফুটা বালতিতে যতই পানি ভরেন, তা কি সেখানে থাকবে??
আল্লাহ আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দিন।
আমীন।
21/03/2020
রমজান মাসের সময় সূচি..…........
21/03/2020
রমজান মাসের সময়............
09/05/2017
রমজান মাসের রোজা রাখার সময় সূচি .........................
06/07/2016
ঈদ উপলক্ষে সবাই পাঞ্জাবি কিনছে। কিন্তু না জানার কারণে একটি ব্যাপার অনেকেই খেয়াল করেন না আর তা হল পুরুষদের জন্য সিল্ক ব্যবহার করা হারাম। কিন্তু আপনি যেকোন পাঞ্জাবির দোকানে গেলেই প্রচুর সিল্কের পাঞ্জাবি পাবেন, তা আড়ং হোক, ইয়েলো হোক বা অন্যকোন ব্র্যান্ডের হোক না কেন। মসজিদে তরুণ থেকে শুরু করে বাবার বয়সী এমনকি অনেক বুড়োদের পর্যন্ত দেখা যায় উনারা সিল্কের পাঞ্জাবি পরেই সালাত আদায় করতে এসেছেন। অথচ তা সম্পুর্ণ হারাম। তিনি আসলে সিল্ক পরেননি, পরেছেন জাহান্নামের কুন্ডলি।
আড়ংসহ বিভিন্ন ব্র্যান্ডের শপগুলোতে মূলত তিন ক্যাটাগরির পাঞ্জাবি পাওয়া যায়। সিল্ক, কটন এবং এন্ডি সিল্ক (ENDI silk)।
পিউর সিল্ক খুব সহজেই বোঝা যায় কিন্তু ENDI silk বোঝা একটু টাফ। এই সিল্কের কাপড়গুলো হালকা খসখসে হয়। তাছাড়া পাঞ্জাবির গায়ে লাগানো ট্যাগে লেখাও থাকে। অনেকেই না জানার কারণে এই হারাম জিনিস গায়ে দেন। ENDI silk আর আর্টিফিশিয়াল সিল্ক আলাদা। ENDI silk তো সরাসরি হারাম। আলিমরা বলেন আর্টিফিশিয়াল সিল্ক তথা কৃত্তিম সিল্ক জায়েজ তবে সেইফ সাইডে থাকার জন্য একজন মুমিনের উচিত সকল সন্দেহজনক হারাম থেকে দূরে থাকা। কেননা আর্টিশিয়াল সিল্কের মাঝে যে পিউর সিল্কের উচ্ছিষ্ট অংশ দেয়া হয়নি তা বুঝার সাধ্য সাধারণ মানুষের নেই। আড়ং এর কাস্টমার কেয়ারে ফোন দিয়ে কনফার্ম হলাম তাদের সিল্কের পাঞ্জাবিগুলো পিউর সিল্ক তথা রেশম পোকা থেকেই তৈরি। পিউর সিল্কের সাথে অন্যকোন ফেব্রিক্স মেশানো হলেও তা হালাল হয়ে যাবে না।
আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি ডান হাতে রেশম ধরলেন এবং বাম হাতে সোনা, অতঃপর বললেন, আমার উম্মতের পুরুষদের জন্য এ দু’টি বস্তু হারাম।’’
[আবু দাউদ ৪০৫৭, নাসায়ি ৫১৪৪, ইবন মাজাহ ৩৫৯৫]
রসুলুল্লাহ(ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস রাখে সে যেন দুনিয়াতে রেশম বস্ত্র ও স্বর্ণের অলংকার পরিধান না করে।"
[মুসনাদে আহমাদঃ ২২২৪৮]
অপর এক হাদিসে এসেছে, রসুলুল্লাহ(ﷺ) বলেছেন, "আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি স্বর্ণ পরিধান করবে এবং তা পরিধান করা অবস্থায় মারা যাবে তার জন্য আল্লাহ জান্নাতের স্বর্ণ হারাম করে দিবেন। আর আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি রেশম বস্ত্র পরিধান করবে এবং তা পরিধান করা অবস্থায় মারা যাবে তার জন্য আল্লাহ জান্নাতের রেশম বস্ত্র হারাম করে দিবেন।" [মুসনাদে আহমাদঃ ৬৫৫৬]
রসুলুল্লাহ(ﷺ) আরও বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে।
[সহীহ বুখারী হাদীস : ৫৫৯০]
পুরুষদের জন্য হলুদ ও লাল জামা পরার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। লাল ও হলুদ রঙ পুরুষদের জন্য নাজায়েয। তাই এই কালারের পাঞ্জাবিও এড়িয়ে চলতে হবে।
রসুলুল্লাহ(ﷺ) আলি(রা) কে দুইটি হলুদ রঙয়ের কাপড় পরা অবস্থায় দেখলেন। তিনি তখন বলেন, এই রঙ কাফেরদের জন্য, এই রঙের কাপড় পরিধান করো না। [মুসলিমঃ ২০৭৭]
উমার(রা) বলেন,রসুলুল্লাহ(ﷺ) আমাদেরকে লাল রঙের পোশাক পরতে নিষেধ করেছেন।
(মুসনাদে আহমাদ,ইবনে মাজাহঃ ৩৫৯১)
তবে অন্য হাদীস দ্বারা প্রমানিত হয় যে, শুধু এক কালারের লাল না হয়ে যদি লালের মাঝে অন্য রঙের স্ট্রাইপ/চেক থাকে তাহলে সেটা পরা জায়েজ আছে। [বুখারীঃ ৫৪০০]
তবে অন্য রঙের স্ট্রাইপ/চেক থাকলেও তাকওয়ার খাতিরে লাল রঙ এড়িয়ে চলাই উত্তম।
মহান আল্লাহ আমাদের সকলকে সব ধরণের হারাম থেকে হিফাজত করুন। আমিন।
29/06/2016
https://www.youtube.com/watch?v=M3xjz4nxzGQ
رحمن رحمن - مشاري راشد العفاسي Mishari Rashid Al Afasy - Rahman مشاري راشد العفاسي رحمن عربي روسي كلمات : عجلان ثابت أداء وألحان : مشاري راشد العفاسي توزيع : حمد المانع الهندسة الصوتية : مشاري العفاسي إخراج المخرج الروسي ...
29/06/2016
28/06/2016
https://www.youtube.com/watch?v=_6LkmWhll78
ছোট বেলায় যখন রমজান এর মানে হয়ত তেমন বুজতাম না , কিন্তু সেহেরীর সময় মসজিদ থেকে সুমধুর কণ্ঠে ভেসে আসত একটি গজল এর ধ্বনি জা শুনে রমজান এর আভাস মনে দাগ কাটত । আজকে অনেক দিন পরে গজল টা শুনে মন টা ভরে গেল । শুনে দেখুন ...।।
Allah Ho Allah Ho Allah -Gojol one of the excellent Gojol.
| 14:00 - 16:00 |