ইং ৩১/১০/২০২৫ খ্রিঃ সময় ২৩.০০ ঘটিকার সময় মগবাজার ক্রসিং-এ কর্তব্যরত রমনা ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট মোঃ জাহিদ হোসেন মিন্টু ও কনস্টেবল/৩৯৩৩৯ শহীদুল হক সাহেদ রাত্রীকালীন ট্রাফিক ডিউটি করাকালীন মগবাজার রেলগেইট হইতে মিনটুরোড গামী চট্টঃ মেঃ-গ- ১১-৪২৩৪ (প্রাইভেট কার) টি মগবাজার মোড়ে আসলে ডিউটিরত সার্জেন্ট এর নির্দেশে কনস্টেবল শহীদুল হক সাহেদ গাড়ীটিকে থামানোর জন্য সিগন্যাল দিলে উক্ত গাড়ীটি সিগন্যাল অমান্য করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। তখন কর্তব্যরত সার্জেন্ট সহ অন্যান্য ট্রাফিক পুলিশের সহায়তায় উক্ত গাড়ীটি আটক করিয়া কাগজ দেখাতে বলা হলে আসামী ১। মাহবুব হাসান সিয়াম (২০), পিতা-মোঃ কবির হোসেন, ২। খায়রুল আলম (২০). পিতা- ইয়াছিঁন, উভয়সাং-বটতলা, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকাদ্বয় অতর্কিত রাস্তায় চেচামেচি করিয়া কর্তব্যরত কনস্টেবল/শহীদুল হক সাহেদ এর পরিহিত পুলিশের পোষাক ধরে টানা হেচড়া করে ও ভূয়া বলে শ্লোগান দিতে থাকে ও অশালীন ভাষা ব্যবহার করে যাহা ডিএমপি অধ্যাদেশ এর ৭৫ ধারা মোতাবেক অপরাধ। উক্ত গাড়ীটির বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আসামীদ্বয়কে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রমনা ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Traffic Ramna Division
Traffic Management in Dhaka Metropolitan Police
28/08/2025
Want your business to be the top-listed Government Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
10 Circuit House Road, Shantinagar
Dhaka
