গণসংহতি আন্দোলন-ঢাকা মহানগর উত্তর

গণসংহতি আন্দোলন-ঢাকা মহানগর উত্তর

Share

মাওলানা ভাসানীর আদর্শের অনুসারী গণমানুষের স্বার্থের প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল।

06/06/2026

জনবান্ধব বাজেট: ভাবনা ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা

04/06/2026

আগামী ৬ জুন, শনিবার, সকাল ১০:৩০ টায় 'জনবান্ধব বাজেট: ভাবনা ও প্রত্যাশা' শীর্ষক একটি আলোচনা সভা ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সভায় আলোচনা করবেন অর্থনীতিবিদ, শিক্ষক, রাজনীতিবিদ ও পেশাজীবীবৃন্দ। সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু।
আলোচনা সভায় আপনারা সকলেই আমন্ত্রিত!

Photos from Mahbub Alom Ratan - মাহবুব আলম রতন's post 01/06/2026

আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণসংগীত শিল্পী, সুরকার, সংগঠক কামরুদ্দিন আবসারের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা নামাজ শেষে মধুর ক্যান্টিনে গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মাহবুব আলম রতন, কেন্দ্রীয় সদস্য ও রূপনগর থানার আহ্বায়ক লুৎফুন্নাহার সুমনা, জাতীয় পরিষদ সদস্য ও শেরেবাংলা নগর থানার সংগঠক তাহরাত লিয়ন, জাতীয় পরিষদ সদস্য ও হাতিরঝিল থানার নির্বাহী সমন্বয়কারী হামিদুল ইসলাম, উত্তরা পশ্চিম থানার সংগঠক সামিয়া রহমান, আমাদের পাঠশালার প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন।

গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে নেতাকর্মীদের মাঝে মাংস বিতরণ 29/05/2026

গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মাহবুব আলম রতন নেতাকর্মীদের মাঝে মাংস বিতরণ করেন।
https://www.facebook.com/share/1BFeUiNwtk/

গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে নেতাকর্মীদের মাঝে মাংস বিতরণ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দলীয় নেতা কর্মীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে গণসংহতি আন্দোলন। আমরা উৎসবে আনন্দে ....

Photos from গণসংহতি আন্দোলন-ঢাকা মহানগর উত্তর's post 28/05/2026

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।
আসুন, আমরা উৎসবে আনন্দে আমাদের সামর্থ্য ভাগাভাগি করি। লড়াইয়ের সাথীদের উৎসবের সময়ে যেন ভুলে না যাই।
গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মাহবুব আলম রতন কাফরুল ও পল্লবী থানার নেতা-কর্মীদের মাঝে কুরবানীর মাংস বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন পল্লবী থানার সিনিয়র সহ সমন্বয়কারী আইনুল হক, সাংগঠনিক সম্পাদক সজল রাজ, প্রচার সম্পাদক:জাহিদ তালুকদার থানা কমিটির সদস্য রোজিনা বেগম, জাহাঙ্গীর আলম, মোঃ সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুলহাসনাইন বাবু ভাই, কৃষি ও খাদ্য নিরাপত্তা সম্পাদক আব্দুল আলিম, গণমাধ্যম ও ডিজিটাল সম্পাদক তাহসিন মাহমুদ এবং কাফরুল থানার সদস্য সচিব রাব্বিকুল ইসলাম সজীব কে ধন্যবাদ এই উদ্যোগে সহযোগিতার জন্য।

Photos from গণসংহতি আন্দোলন-ঢাকা মহানগর উত্তর's post 27/05/2026

জাতীয় পুনর্গঠনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন।
ঢাকা মহানগর উত্তর এর সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।
আসুন, আমরা উৎসবে আনন্দে আমাদের সামর্থ্য ভাগাভাগি করি। লড়াইয়ের সাথীদের উৎসবের সময়ে যেন ভুলে না যাই।

Photos from গণসংহতি আন্দোলন-ঢাকা মহানগর উত্তর's post 26/05/2026

বীর মুক্তিযোদ্ধা ও আজীবন মুক্তিসংগ্রামী, গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার লড়াইয়ের অন্যতম রূপকার, গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী জননেতা অ্যাডভোকেট আবদুস সালামের ৯ম মৃত্যুবার্ষিকীতে তাঁকে আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

26/05/2026

বীর মুক্তিযোদ্ধা ও আজীবন মুক্তিসংগ্রামী, গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার লড়াইয়ের অন্যতম রূপকার, গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী জননেতা অ্যাডভোকেট আবদুস সালামের ৯ম মৃত্যুবার্ষিকীতে তাঁকে আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

Photos from গণসংহতি আন্দোলন-ঢাকা মহানগর উত্তর's post 22/05/2026

সকল শিশুর জন্য যৌননিপীড়ন, ধর্ষণমুক্ত সমাজ নিশ্চিত করুন
--- মাহবুব আলম রতন

দ্রুত বিচার ট্রাইব্যুনালে রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে গণসংহতি আন্দোলন- GSA এর পল্লবী থানা আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মাহবুব আলম রতন একথা বলেন।

তিনি আরও বলেন, কেবল রামিসার পরিবারের নয় এদেশের সকল শিশু ও নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তিনি এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জিরো টলারেন্স নীতির কথা প্রধানমন্ত্রী তারেক রহমানকে মনে করিয়ে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শিশু ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

গণসংহতি আন্দোলন পল্লবী থানার নির্বাহী সমন্বয়কারী প্রদীপ রায়ের সঞ্চালনা ও সমন্বয়কারী আশরাফুল ইসলাম নোমানের সভাপতিত্বে আজ শুক্রবার বিকেলে মিরপুর ১২ বাসস্ট্যান্ডে দ্রুত বিচার ট্রাইব্যুনালে রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মনিরুল হুদা বাবন বলেন, সারাদেশে ধর্ষণ, যৌন হয়রানি ও হত্যাকাণ্ডের পেছনে প্রধানত মাদক ও বিচারহীনতার সংস্কৃতিই দায়ী। তিনি অবিলম্বে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

কেন্দ্রীয় কমিটির সদস্য ও রূপনগর থানার আহ্বায়ক লুৎফুন্নাহার সুমনা বলেন, আমি একজন কন্যা সন্তানের মা। কন্যাকে বাসায় রেখে এই কর্মসূচিতে অংশ নিতে এসেছি কিন্তু প্রতি মূহুর্তে কন্যার নিরাপত্তার জন্য দুঃশ্চিন্তায় থাকতে হচ্ছে। কেবল কন্যাশিশু নয় ছেলেশিশুরাও যৌন নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে মানুষ নামের বিকৃত রুচির পশুদের দ্বারা।

একজন মা হিসেবে বিবেকের তাড়নায় আজকের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সামিয়া রহমান। তিনি বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে শিশু সন্তানের নিরাপত্তায় বাবা মায়ের সচেতন থাকতে আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আশরাফুল ইসলাম নোমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের নিরাপত্তার জন্য আজ বিক্ষোভ করতে হচ্ছে। তিনি অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যার বিচার এবং দ্রুততম রায় কার্যকর করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন পল্লবী থানার যুগ্ম সমন্বয়কারী শাহ্ মান্না, ২নং ওয়ার্ডের বাবুল আশরাফী, স্থানীয় একজন কন্যা শিশুর মা বিলকিস আক্তার।
সমাবেশে গণসংহতি আন্দোলন পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক

প্রদীপ রায়
নির্বাহী সমন্বয়কারী,
গণসংহতি আন্দোলন।
পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তর।
01687-061680.

22/05/2026

রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে গণসংহতি আন্দোলন- GSA এর পল্লবী থানার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

305-306 Rose View Plaza, 185 Bir Uttam CR Dutta Road, Hatirpool
Dhaka
1205