12/12/2025
শীতের কুয়াশামাখা স্নিগ্ধ ছায়ায় ভোরের আলো ফোটার মূহূর্তে আমরা দুই মামা ভাগ্নে মাছের চালান টা হাতে পেয়েই চলে আসি আমাদের ডেরায় শেখেরটেক, আদাবরে। সম্মানিত ক্রেতাগণের চাহিদা অনুযায়ী প্যাকেট করি, বড় সাইজের মাছগুলো কৃষি মার্কেট থেকে কাটার ব্যবস্থা করি এবং দ্রুতই প্যাকেট করে সম্মানিত ক্রেতাগণের নিকট পৌঁছে দেই। এই সময়মতো সতেজ মাছের চালান টা পৌঁছে দেওয়া টাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুরু থেকে এই পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি এই চ্যালেঞ্জ মোকাবেলায়। সাধ্যমত চেষ্টা করছি বাকিটুকু আল্লাহ পাক রাব্বুল আলামীনের অশেষ কৃপার উপর ছেড়ে দিয়েছি। গতকাল এবং আজকে দুটো মাছের চালান ঢাকা মহানগর এর সম্মানিত ক্রেতাগণের নিকট পৌঁছে দিতে পেরে সুখানুভূতির পরশ পাচ্ছি। সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করে আজকের মতো বিদায় নিতে চাই।। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভ কামনা নিরন্তর।।
28/11/2025
রেস্টুরেন্টে আমাদের কিভাবে বোকা বানায় দেখুন!#fyp #reels #viral #restaurant #cooking #recipe #shorts
Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
27/11/2025
আমাদের অঙ্গীকার যে আমরা সম্মানিত ক্রেতাগণের নিকট সম্পূর্ণ ফরমালিন ও ভেজাল মুক্ত হরেকরকম তাজা সুস্বাদু মাছ পৌঁছে দিবো ক্যাশ অন ডেলিভারি তে। সম্মানিত ক্রেতাগণের নিকট আন্তরিক অনুরোধ আপনাদের মাছের চাহিদা অনুযায়ী একদিন আগে অর্ডার দিবেন। আমরা সম্মানিত ক্রেতাগণের চাহিদা ও সন্তুষ্টি অর্জনের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো মাঝ মধ্যে চিংড়ি, পারসে , টেংরা মাছ ইত্যাদি ছোট সাইজের মাছ প্রান্তিক মৎস্য চাষীদের কাছ থেকে সংগ্রহ করার সময় সাইজের একটু হের ফের হয়ে যায় কিন্তু সেটা গূনগত মানে সেরা। সময় মতো তাজা মাছ সম্মানিত ক্রেতাগণের নিকট পৌঁছে দেওয়াও আমাদের একটা চ্যালেঞ্জ। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতাই আমাদের ভবিষ্যৎ । সুতরাং আমাদের প্রতারণা করার কোন সুযোগ নেই কিংবা আদৌ এধরনের মানসিকতা তৈরি করার কোন ইচ্ছাও নেই। আমরা সম্মানিত ক্রেতাগণের সন্তুষ্টি অর্জনের উপর আস্থা রেখে বিশ্বাস করি "পন্যের গুণগত মান বজায় রাখতে পারলে ব্যাবসার যৌক্তিক লাভ স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।।
মহান স্রষ্টার অশেষ কৃপায় সকলেই সর্বাঙ্গীন কল্যানের সহিত সার্বিক সুস্থতায় পরিপূর্ণ থাকুন এই শুভ কামনা রইলো।।