07/06/2026
United Kingdom, Canada, Australia, Singapore এর বিরোধী দল নিয়মিত ছায়া বাজেট প্রকাশ করে থাকে। National Citizen Party - NCP ছায়া বাজেট প্রকাশ করে প্রকৃত বিরোধী দলের দ্বায়িত্ব পালন করছে।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from National Lawyers Alliance - NLA, Political organisation, Supreme Court of Bangladesh, Dhaka.
জুলাই বিপ্লবকে সামনে রেখে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিতে আইনজীবীদের এক সম্মিলিত প্রচেষ্ঠার অংশ হিসেবে ৯ নভেম্বর ২০২৫ এ প্রতিষ্ঠা লাভ করে National Lawyers Alliance.
07/06/2026
United Kingdom, Canada, Australia, Singapore এর বিরোধী দল নিয়মিত ছায়া বাজেট প্রকাশ করে থাকে। National Citizen Party - NCP ছায়া বাজেট প্রকাশ করে প্রকৃত বিরোধী দলের দ্বায়িত্ব পালন করছে।
02/06/2026
অ্যাটর্নি জেনারেল আফিসে নোটিশ প্রদানের ক্ষেত্রে নতুন নির্দেশনাসমূহ (কার্যকর: ১৪/০৬/২০২৬)
১. মূল পিটিশনের সনাক্তকারী আইনজীবী এবং নোটিশে স্বাক্ষরিত আইনজীবী একই ব্যক্তি হতে হবে।
২. এফিডেভিট সম্পন্নের ৭ (সাত) দিনের মধ্যে নোটিশ জারি করতে হবে।
৩. নোটিশে টেন্ডার নম্বর অবশ্যই টাইপকৃত হতে হবে।
৪. নোটিশের সাথে মূল আবেদনপত্র(ব্লু কপি) এবং ওকালতনামার উভয় পৃষ্ঠার ফটোকপি জমা দিতে হবে।
৫. মামলা অন্য আদালতে লিস্টে আনতে চাইলে, নতুন নোটিশের সাথে পূর্ববর্তী আদালতের নোটিশের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে।
31/05/2026
এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খান এর জামিন শুনানি বিষয়ে কথা বলছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, আইন সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি।
National Lawyers Alliance এর একটি টিম আজ জামিন শুনানিতে অংশ গ্রহণ করে।
24/05/2026
Same old trick.
ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক গায়েবানা জানাজার ইমাম তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুপ্রীম কোর্ট সচিবালয় বাতিলের সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়া-
স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার বিপরীতে সরকারের পশ্চাদমুখী পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সম্প্রতি সরকার সুপ্রিম কোর্ট সচিবালয়ে পদায়িত বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রত্যাহার এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশ্লিষ্ট কার্যক্রম কার্যত বাতিল করার যে পদক্ষেপ গ্রহণ করেছে, তা বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক চেতনার পরিপন্থী। আমরা এনসিপি’র পক্ষ থেকে এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি স্বাধীন, কার্যকর ও নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত বিচারব্যবস্থার দাবি জানিয়ে আসছে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ, পদায়ন, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যাবলিকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করে সাংবিধানিক ভারসাম্য নিশ্চিত করা।
এ ধরনের সিদ্ধান্ত বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বিচার বিভাগকে যদি তার নিজস্ব প্রশাসনিক কাঠামো, জনবল ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থেকে বঞ্চিত করা হয়, তাহলে সংবিধানে ঘোষিত স্বাধীন বিচার বিভাগের ধারণা কাগুজে ঘোষণায় পরিণত হবে।
বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনস্থ প্রশাসনিক কাঠামোর মধ্যে আবদ্ধ রাখা ন্যায়বিচার, আইনের শাসন এবং নাগরিক অধিকার সুরক্ষার জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। আদালত যদি স্বাধীন না থাকে, তবে নাগরিকের শেষ আশ্রয়স্থল দুর্বল হয়ে পড়ে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই—যে কোনো সরকার যদি বিচার বিভাগের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়, তবে তা গণতন্ত্র, সংবিধান ও জুলাই গণআকাঙ্ক্ষার পরিপন্থী। বিএনপি নিজেদের ৩১ দফার ওয়াদার বরখেলাপ করে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করলে কোনোভাবেই তা গ্রহণযোগ্য হবে না।
এনসিপি মনে করে, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ছিল বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতার দিকে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। সেটিকে বিলুপ্ত বা অকার্যকর করার পরিবর্তে আরও শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া উচিত ছিল।
অতএব, এনসিপি’র পক্ষ থেকে আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি—
১. সুপ্রিম কোর্ট সচিবালয়ে পদায়িত বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে;
২. স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে বিচার বিভাগীয় সচিবালয়কে কার্যকর, স্থায়ী ও পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে হবে;
৩. বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাজনিত বিষয়ে নির্বাহী বিভাগের প্রভাব দূর করতে হবে;
৪. প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আমরা বিশ্বাস করি, স্বাধীন বিচার বিভাগ ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না; আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না; এবং রাষ্ট্রের কোনো সংস্কারই অর্থবহ হতে পারে না।
এনসিপি জনগণের অধিকার, সংবিধান, বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনের পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করছে। বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ পদক্ষেপের বিরুদ্ধে আমরা রাজনৈতিক, আইনগত ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখব।
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা
আইন সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি — এনসিপি
বিএনপি সরকার স্বাধীন বিচার বিভাগ চায় না, কখনো চায়নি।
19/05/2026
ফিরে দেখা-
সুপ্রীম কোর্ট বার নির্বাচন ২০২৬
আমাদের জন্য এই নির্বাচনের প্রতি পদে পদে শিক্ষা ছিলো। আমরা ফুল প্যানেল মিলে যা খরচ করছি, অন্যান্য প্যানেলের সবচেয়ে কম খরচ করা ব্যাক্তিও তার চেয়ে বেশি খরচ করছে। এরপরেও আমাদের প্রার্থীরা হতাশ হয়নি, বরং তারা ছুটে গেছে সুপ্রীম কোর্ট এ প্রাকটিসরত আইনজীবীদের কাছে, যার ফল আমরা পেয়েছি নির্বাচনে। এই নির্বাচন আমাদের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।
17/05/2026
NLA সুপ্রীম কোর্ট ইউনিট এর আহবায়ক Mostafa Asgar Sharifee র আমন্ত্রণে Birds Eye রেস্টুরেন্ট এ সুপ্রীম কোর্ট বার নির্বাচন পরবর্তী পর্যালোচনা আয়োজিত হয়, যেখানে উপস্তিত ছিলেন NLA র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।