17/08/2026
ব্যবস্থাপনা পরিচালক (সচিব) জনাব এ কে এম ফজলুজ্জোহা ১৩ই আগস্ট ২০২৬ বৃহষ্পতিবার, কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
আকস্মিক এ পরিদর্শনকালে তিনি ক্লিনিকের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন বইয়ে তাঁর পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা লিপিবদ্ধ করেন। তিনি লিখেছেন—
“আকস্মিক পরিদর্শনে এসে সিএইচসিপি সৈকত সাহাকে উপস্থিত পাওয়া যায়। গত কার্যদিবসে সাধারণ রোগী ০৬ জন এবং শিশু ০১ জন সেবা গ্রহণ করেছে; আজ (প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত) কোনো সেবাগ্রহীতা আসেনি। সিএইচসিপি জানান, অতিবৃষ্টির কারণে আজ এই অনুপস্থিতি। রেকর্ড অনুযায়ী, গত ১৭ জুলাই ২ কার্টন ওষুধ সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে ওষুধের স্টক স্বাভাবিক রয়েছে। পরিদর্শনকালে রেজিস্টার হালনাগাদ পাওয়া যায়। তবে স্বাস্থ্য সহকারী পদের স্বল্পতার কারণে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী নিয়মিত উপস্থিত থাকতে পারেন না। এছাড়া পরিবার কল্যাণ সহকারী লিপি রাণী দাসও নিয়মিত নন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, কুমিল্লা-র দৃষ্টি আকর্ষণ করা হলো।
১৯৯৮ সালে স্থাপিত ও নির্মিত কমিউনিটি ক্লিনিকটি ২০২৩ সালে সংস্কার করা হয়। তবে ক্লিনিকের স্থানটি নিচু হওয়ায় বর্ষা মৌসুমে ভেতরে পানি প্রবেশ করে। সমস্যাটি নিরসনে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী কর্তৃক কর্মস্থলটি সরেজমিনে পরিদর্শন করা আবশ্যক জানা যায়। কমিউনিটি গ্রুপের সভাপতি জনাব দিলীপ কুমার সিংহ ক্লিনিকের কার্যক্রমে যথেষ্ট সহযোগিতা প্রদান করে আসছেন। গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবায় ক্লিনিকটি উল্লেখযোগ্য অবদান রাখবে আশা করছি।”
*স্বাক্ষরিত*
১২ আগস্ট ২০২৬ খ্রিঃ
*এ কে এম ফজলুজ্জোহা*
ব্যবস্থাপনা পরিচালক (সচিব)
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট