BNP Social Hub

BNP Social Hub

Share

BNP Social Hub – Your digital space for news, updates & connection

10/09/2025

সেপ্টেম্বর ১১, ২০২৫ — বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস।

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ঢাকার ক্যান্টনমেন্টের মঈনুল রোডের বাড়ি থেকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালত জামিন নামঞ্জুর করলে সংসদ ভবন এলাকার একটি বাড়িকে সাবজেল ঘোষণা করে সেখানে তাকে রাখা হয়। দীর্ঘ এক বছরেরও বেশি সময় কারাবাসের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া মুক্তি পান।




10/09/2025

ভালো রাজনীতির মধ্যে দিয়ে আমরা অপরাজনীতির বিলুপ্তি ঘটাবো।

সালাহউদ্দিন আহমেদ
১০ সেপ্টেম্বর ২০২৫

10/09/2025

আগামী নির্বাচনে জয়ী হতে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কাজ করতে হবে।

সেলিমা রহমান
১০ সেপ্টেম্বর ২০২৫

06/09/2025

বিএনপি বাংলাদেশপন্থি রাজনৈতিক দল।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
০৫ সেপ্টেম্বর ২০২৫

05/09/2025
05/09/2025

❝প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ❞

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ - এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলকে নির্বাচিত করুন।

বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন।
🔎 https://ducsujcd.org/

04/09/2025

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চূড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হলেন।

০৪ সেপ্টেম্বর ২০২৫

03/09/2025

৩ সেপ্টেম্বর ২০২৫
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ১৮তম কারামুক্ত দিবস।

02/09/2025

নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর।
— তারেক রহমান


02/09/2025

আমি তারেককে ভালবাসি
-এমাজউদ্দীন আহমদ

তারেক রহমানকে আমি দেখি একজন শিক্ষকের দৃষ্টি দিয়ে। ভাল ছেলে। বিনয়ী, সদাশয়, মৃদুভাষী। নন্দিত জাতীয় নেতা বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। নেতা-নেত্রীর কাতারে বুদ্ধিদীপ্ত অগ্রগামী তারুণ্যের প্রতীক। দীর্ঘজীবী হোক এই কামনা প্রতি মুহূর্তের।

তাকে চিনি দীর্ঘদিন ধরে। কোন আলোচনা সভা বা সেমিনারে নয় বরং ঘরোয়া পরিবেশে। সুশীল তরুণ হিসাবে। তার বক্তব্য ঋজু। চিন্তা-ভাবনা সুস্পষ্ট। কৃত্রিমতা এখনো তাকে স্পর্শ করেনি। স্পর্শ করেনি দুর্বুদ্ধিপ্রসূত কোন জটিলতা। সম্ভবত এ কারণে তারেকের বন্ধু যতজন, শত্রু ও প্রায় ততজন। অমিত সম্ভাবনাময় জীবনের অধিকারী এই তরুণের প্রতি তাই আমার উপদেশে অত্যন্ত সতর্কতার সাথে পথ চলতে হবে। যিনি সবকিছু বিসর্জন দিয়ে অন্যের কথা ভাবেন, অন্যের জন্যে কাজ করেন, অন্যেরা হয়ে পড়েন তারই অতি আপন। তার ঘনিষ্ঠ আত্মীয়। তার খুব কাছের মানুষ। লর্ড এ্যাক্টন ভাবুকদের মহলে খুব পরিচিত একটা নাম। তিনি খুব বেশি লেখালেখি করেননি, কিন্তু যে ক’টা লেখা লিখেছেন তা খুব জনপ্রিয় হয়েছিল। একটি লেখায় তার বক্তব্য ছিল: ‘ক্ষমতার একটি বিষক্রিয়া রয়েছে এবং নিরঙ্কুশ ক্ষমতার বিষক্রিয়া সর্বব্যাপক।’ কিন্তু যে যোগ্য ব্যক্তি ক্ষমতা অথবা অর্থবিত্তের উপেক্ষা করে চলেন, ক্ষমতা অথবা অর্থবিত্ত তার পেছনেই ছোটে। তারেক রহমানকে একথা বলছি এ জন্যে যে, তার পিতা রাষ্ট্রক্ষমতা সম্পর্কে নিরাসক্ত ছিলেন বলেই তারই অজ্ঞাতে এবং অনিচ্ছায়, ১৯৭৫ সালের ৭ নবেম্বরে ক্ষমতার শূন্যতা পূরণে তাঁকেই দায়িত্ব গ্রহণ করতে হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। বেগম খালেদা জিয়া প্রচুর অনুনয়-বিনয়ের পরেই রাজি হন বিএনপির হাল ধরতে, কিন্তু তিনিই তো সবচেয়ে দীর্ঘকাল প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের সেবা করেছেন।

এদেশের লাখো কোটি মানুষ চায় তারেক রহমানের জীবন সফল হোক। আমিও তাদের একজন। তার পথের দু পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য কণ্টক। এসবকে এড়িয়ে চলতে হবে তাকে, আর খুঁজে পেতে হবে সৎ, সাহসী, সৃজনশীল বান্ধবদের। জাগ্রত রাখতে হবে সর্বক্ষণ তার বিবেককে। বুদ্ধির পরিবর্তে প্রজ্ঞার নির্দেশ মেনে চলতে হবে। মস্তিষ্কের চেয়ে অন্তকরণের নির্দেশনাই এদেশে অধিক কার্যকর হয়েছে, সবসময়। তারও পথনির্দেশনা দিক তার বিবেক, তার অন্তঃকরণ।

লেখক : প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী, সাবেক ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Photos from BNP Social Hub's post 02/09/2025

৩ সেপ্টেম্বর ২০২৫, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ১৮তম ‘কারামুক্তি দিবস’।

এ উপলক্ষে আজ ০২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী

ছবি: মীর্জা সম্রাট রেজা

02/09/2025

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি আপনাদের সকলের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়।


তারেক রহমান

আগস্ট ৩০, ২০২৫, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সমাবেশে।


Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

BNP Chairperson's Office, House 6, Road 86, Gulshan 2
Dhaka
1212