National Skills Development Authority

National Skills Development Authority

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from National Skills Development Authority, Government Organization, Biniyog Bhaban (10th-11th floor), E-6/B, Agargaon, Sher-E-Bangla Nagar, Dhaka.

The National Skills Development Authority (NSDA), under the Prime Minister’s Office, is Bangladesh’s apex skills body- formulating policies, setting curricula, coordinating training and strengthening industry links for a globally competitive workforce. The National Skills Development Authority (NSDA), a statutory body under the Prime Minister's Office, formulates policies, sets standards, coordina

24/05/2026

পবিত্র ঈদুল আযহার আনন্দঘন মুহূর্তে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ত্যাগ, সহমর্মিতা ও মানবতার চেতনায় উদ্ভাসিত এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সৌহার্দ্য, সমৃদ্ধি ও কল্যাণ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, শক্তিশালী হোক পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন।

Photos from National Skills Development Authority's post 20/05/2026

দেশের শিল্পখাতের চাহিদাভিত্তিক আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ‘কম্প্রেসড এয়ার সিস্টেম অপারেশন এন্ড মেইনটেন্যান্স’ অকুপেশনের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস) ও কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট (সিএডি) ভ্যালিডেশন কার্যক্রম সম্পন্ন করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।

এ উপলক্ষে চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে তিন দিনব্যাপী (১৭ মে- ১৯ মে) আয়োজিত ভ্যালিডেশন কর্মশালা গতকাল সম্পন্ন হয়। জিআইজেড এর কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন স্কিলস ডেভেলপমেন্ট ফর সাস্টেইনেবল এনার্জি সলিউশনস (স্কিলসফরএসই) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইট ইঞ্জিনিয়ারিং আইএসসির ভাইস চেয়ারম্যান জনাব আশরাফ-ইবনে-নূর, স্কিলসফরএসই প্রকল্পের হেড অব প্রজেক্ট জনাব মো: তানভীর মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএ-এর সদস্য (সমন্বয় ও অ্যাসেসমেন্ট) ও যুগ্মসচিব জনাব মিনা মাসুদ উজ্জামান।

কর্মশালায় এনএসডিএ’র কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট শিল্পখাতের প্রতিনিধি, একাডেমিয়া, বিশেষজ্ঞ ও এক্সপার্টসহ বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। শিল্পখাতের চাহিদাভিত্তিক ও সময়োপযোগী দক্ষতামান উন্নয়ন দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে কর্মশালায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

পাশাপাশি এটি দেশীয় শিল্পে দক্ষ জনবল সরবরাহ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলেও তারা উল্লেখ করেন।

নবায়নযোগ্য জ্বালানি (আরই) এবং জ্বালানি দক্ষতা (ইই) খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে এনএসডিএ আন্তর্জাতিক মানসম্পন্ন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস), কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট (সিএডি) এবং কম্পিটেন্সি বেইজড লার্নিং ম্যাটেরিয়ালস (সিবিএলএম) প্রণয়নে কাজ করছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ‘কম্প্রেসড এয়ার সিস্টেম অপারেশন এন্ড মেইনটেন্যান্স’ অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস কর্মশালা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মার্চ ও এপ্রিল মাসে ধারাবাহিক কর্মশালার মাধ্যমে সিএস-সিএডি প্রণয়নের কাজ সম্পন্ন করা হয়। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ ও চূড়ান্ত ভ্যালিডেশনের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

Photos from National Skills Development Authority's post 18/05/2026

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী আজ এনএসডিএ নিবন্ধিত চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট (বিআইএসডি) পরিদর্শন করেছেন ।

পরিদর্শনকালে ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেড অব প্রোগ্রাম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ গোলাম ফারুক'সহ স্থানীয় প্রশাসন এবং ব্র্যাক এসডিপি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

পরিদর্শনের অংশ হিসেবে এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রশিক্ষণের মান, কর্মসংস্থানের সুযোগ এবং শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দক্ষতা খাতে কৌশলগত গবেষণা পরিচালনা, জাতীয় পর্যায়ের স্কিলস ডায়ালগ আয়োজন এবং এআইভিত্তিক ডিজিটাল স্কিলস অ্যাসেসমেন্ট পাইলটিংসহ বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের জন্য কেয়ারগিভিং ও জাপানি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে ৫১ জন প্রশিক্ষণার্থী ৬ মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। এছাড়া স্থানীয় নারীদের জন্য 'নিট সেলাই মেশিন অপারেশন' কোর্স পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

Photos from National Skills Development Authority's post 18/05/2026

দেশের শিল্পখাতের চাহিদাভিত্তিক আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ‘কম্প্রেসড এয়ার সিস্টেম অপারেশন এন্ড মেইনটেন্যান্স’ অকুপেশনের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস) ও কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট (সিএডি) ভ্যালিডেশন কার্যক্রম শুরু করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।

এ উপলক্ষে ১৭ মে ২০২৬ তারিখ রবিবার চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে তিন দিনব্যাপী ভ্যালিডেশন কর্মশালার উদ্বোধন করা হয়। জিআইজেড এর কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন স্কিলস ডেভেলপমেন্ট ফর সাস্টেইনেবল এনার্জি সলিউশনস (স্কিলসফরএসই) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি আগামী ১৯ মে ২০২৬ পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এবং লাইট ইঞ্জিনিয়ারিং আইএসসি’র ভাইস প্রেসিডেন্ট জনাব আশরাফ-ইবনে-নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএ-এর সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) ও যুগ্মসচিব মিজ্ জেসমীন আক্তার।

কর্মশালায় এনএসডিএ’র কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট শিল্পখাতের প্রতিনিধি, একাডেমিয়া, বিশেষজ্ঞ ও এক্সপার্টসহ বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। শিল্পখাতের চাহিদাভিত্তিক ও সময়োপযোগী দক্ষতামান উন্নয়ন দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে কর্মশালায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি এটি দেশীয় শিল্পে দক্ষ জনবল সরবরাহ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলেও তারা উল্লেখ করেন।

নবায়নযোগ্য জ্বালানি (আরই) এবং জ্বালানি দক্ষতা (ইই) খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে এনএসডিএ আন্তর্জাতিক মানসম্পন্ন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস), কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট (সিএডি) এবং কম্পিটেন্সি বেইজড লার্নিং ম্যাটেরিয়ালস (সিবিএলএম) প্রণয়নে কাজ করছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ‘কম্প্রেসড এয়ার সিস্টেম অপারেশন এন্ড মেইনটেন্যান্স’ অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস কর্মশালা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মার্চ ও এপ্রিল মাসে ধারাবাহিক কর্মশালার মাধ্যমে সিএস-সিএডি প্রণয়নের কাজ সম্পন্ন করা হয়। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ ও চূড়ান্ত ভ্যালিডেশনের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।



National Skills Development Authority
SREDA, Power Division

Photos from National Skills Development Authority's post 14/05/2026

A delegation from the German Embassy Dhaka and GIZ Bangladesh met with Dr Nazneen Kawshar Chowdhury, Executive Chairman (Secretary), National Skills Development Authority (NSDA), to discuss ongoing collaboration on skills development initiatives and the progress of the ADVANTAGE project.

The delegation included Mr. Jannis Hussain, Deputy Head of Development Cooperation, German Embassy; Mr. Mark Gombert, Country Director, GIZ Bangladesh; Mr. Thomas Rolf, Cluster Coordinator, GIZ and others.

The meeting reviewed the current progress of the ADVANTAGE project and explored strategies to accelerate implementation for greater impact in the skills sector. Discussions also emphasized strengthening the transition from skills to jobs through industry-aligned training, employability enhancement and sustainable job creation opportunities for youth in line with the Government of Bangladesh’s priorities.

NSDA Members and officials from the Planning and Skills Standards Wings were also present at the meeting.

Photos from National Skills Development Authority's post 13/05/2026

An Australian delegation team met with Dr Nazneen Kawshar Chowdhury, Executive Chairman (Secretary) of National Skills Development Authority (NSDA), to discuss strengthening bilateral cooperation in skills development and accelerating the advancement of Bangladesh’s skills ecosystem.

The discussion focused on dual certification initiatives, curriculum standardization aligned with Australia’s Technical and Further Education (TAFE) framework, opportunities through Mutual Recognition Arrangements (MRA) and language support initiatives for Bangladeshi skilled professionals inspired by Australia’s Adult Migrant English Program (AMEP).

Both sides also emphasized strengthening international recognition of Bangladeshi skills certifications, improving overseas employability and expanding workforce mobility in global labour markets.

The Australian delegation expressed strong interest in working closely with Bangladesh and NSDA to advance internationally aligned, industry-responsive and future-ready skills development initiatives.



Australian High Commission, India and Bhutan
Australian High Commission, Bangladesh
Australian Government Department of Foreign Affairs and Trade

Photos from National Skills Development Authority's post 13/05/2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ)-এর সাথে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) নিবন্ধিত ৫৯টি নির্বাচিত দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

এর মাধ্যমে আগামী দুই বছরে প্রায় ২৯ হাজারের বেশি যুব নারী ও পুরুষ বিভিন্ন খাতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ পাবে, যা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী এবং সভাপতিত্ব করেন এনএইচআরডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সরকারের সাবেক সচিব মো. তৌহিদুর রহমান।

এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা সনদ প্রদান এবং প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করতে এনএসডিএ’র চলমান উদ্যোগসমূহ তুলে ধরেন। একইসঙ্গে এনএসডিএ ও এনএইচআরডিএফ-এর সমন্বিত কার্যক্রম দেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এনএইচআরডিএফ-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান এবং অংশীদার প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মনোনীত প্রতিনিধিগণ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

#এনএসডিএ #এনএইচআরডিএফ

Photos from National Skills Development Authority's post 07/05/2026

A delegation from BRAC Skills Development Programme (SDP) met with Dr Nazneen Kawshar Chowdhury, Executive Chairman (Secretary), National Skills Development Authority (NSDA), at the NSDA office to explore enhanced collaboration for strengthening Bangladesh’s skills ecosystem.

The delegation was led by Brig. Gen. (Retd.) Md. Golam Faruque, Programme Head of BRAC SDP and CEO of BRAC Probashbandhu Ltd.

The discussion highlighted opportunities to expand nationwide skills programmes, establish Centers of Excellence, convene stakeholder consultations, support the development of a national skills database, and advance technology-driven skills testing. BRAC reiterated its commitment to supporting a modern, technology-enabled, and future-ready skills ecosystem, including expanding international Overseas Training/Capacity (OTC) engagement to align skills with global labour market demand and enhance workforce mobility.

Members and Directors of NSDA were present at the meeting. It is noteworthy that an MoU between BRAC SDP and NSDA was signed on 10 March 2024 to promote demand-driven skills development aligned with labour market needs.



BRAC Institute of Skills Development

01/05/2026

মহান মে দিবস ২০২৬ উপলক্ষে সকল কর্মজীবীদের প্রতি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। দক্ষ শ্রমে গড়বো দেশ এগিয়ে যাবে বাংলাদেশ…

30/04/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজুর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

আজ বুধবার বিকেলে (২৯ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য জাপান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান জাপানের কৃষিমন্ত্রী। সেই সঙ্গে বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (EPA) কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ দূত বাংলাদেশে জাপানি খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষি ও প্রযুক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি। এ লক্ষ্যে কৃষিখাত, ইলেকট্রনিকস ও অটোমোবাইল খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

প্রধানমন্ত্রী জাপানে বাংলাদেশি জনশক্তি রপ্তানির বিষয়ে আগ্রহ প্রকাশ করে স্বাস্থ্যসেবা ও কৃষিখাতে দক্ষ জনবল পাঠানোর সম্ভাবনার কথা তুলে ধরেন। জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর এসব প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করে।

বৈঠকে জাপানের সহযোগিতায় বাস্তবায়নাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল প্রকল্প এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার বিষয়ে জাপানি পক্ষ গুরুত্বারোপ করে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

জাপানি প্রতিনিধি দল রোহিঙ্গা সংকট মোকাবেলায় ১৭.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদানের কথা জানায়। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের ওপর জোর দেন।

এছাড়া জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে জাপানে সরকারি সফরের আশা ব্যক্ত করেন।

এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কৃষিবিষয়ক ও রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

https://nsda.gov.bd/

Address


Biniyog Bhaban (10th-11th Floor), E-6/B, Agargaon, Sher-E-Bangla Nagar
Dhaka
1207