31/10/2026
وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً
এবং তিনি তোমাদের মাঝে সৃষ্টি করেছেন মাওয়াদ্দাহ ও রহমাহ। - সূরা রূম ৩০:২১
আল্লাহ এখানে দুইটা আলাদা শব্দ ব্যবহার করেছেন। "মাওয়াদ্দাহ" হলো সেই ভালোবাসা যা প্রকাশ পায়, আকর্ষণ আর আবেগ। আর "রহমাহ" হলো মায়া, দয়া, একে অপরের প্রতি দায়িত্ববোধ।
অনেক মুফাসসির বলেছেন, শুরুর দিকে সম্পর্ক চলে মাওয়াদ্দাহ দিয়ে। আর সময়ের সাথে, অসুস্থতায়, বার্ধক্যে, কঠিন দিনে সম্পর্ক টিকিয়ে রাখে রহমাহ।
তাই আবেগের জোয়ার কমে গেলে ভাববেন না সম্পর্ক শেষ। হয়তো সম্পর্কটা এখন আরও গভীর স্তরে প্রবেশ করছে।
আজ জীবনসঙ্গীর জন্য ছোট একটা কাজ করুন, যেটা তিনি আশা করেননি। রহমাহ এভাবেই বাড়ে।
দাম্পত্য জীবন নিয়ে মজা বা অবহেলা / অবজ্ঞা / অস্বীকার চলে না।।
যারা স্বার্থে মেশেন। তারা আল্লাহর দেওয়া নেয়ামত বুঝবেন না।
মুনাফিকের কাছে সব কিছু ই স্বার্থের।।
আল্লাহ সকল কে হেদায়েত দিন।