ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখা

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখা

Share

ইসলামী আন্দোলন বাংলাদেশ
হাতিরঝিল থানা শাখা

Photos from ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখা's post 29/05/2026

সুবিধাবঞ্চিত নগরবাসীর সঙ্গে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুবিধাবঞ্চিত নগরবাসীর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর উত্তর আওতাধীন হাতিরঝিল থানা শাখার উদ্যোগে এক মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিরঝিল থানার সেক্রেটারী মাওলানা রুহুল আমিন এবং জয়েন্ট সেক্রেটারি সৈয়দ ফরিদ হোসেন সহ থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এই আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


বার্তা প্রেরক
মুহাম্মাদ সাঈদ মাসরুর
প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতিরঝিল থানা শাখা

27/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা

— পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

আজ ২৭ মে, বুধবার প্রদত্ত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হজরত ইবরাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় পুত্রকে কোরবানির উদ্দেশ্যে প্রস্তুত হয়েছিলেন। ঈদুল আজহার মূল শিক্ষা হলো মহান আল্লাহর নির্দেশনার সামনে নিজের স্বার্থ, চাওয়া-পাওয়া ও ব্যক্তিগত ইচ্ছাকে ত্যাগ করে পূর্ণ আত্মসমর্পণ করা।

তিনি আরও বলেন, মানুষের জীবন পরিচালনার জন্য মহান আল্লাহ শরীয়াহর বিধান নির্ধারণ করে দিয়েছেন। ব্যক্তিগত চিন্তা, স্বার্থ ও প্রবৃত্তিকে কোরবানি দিয়ে শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হতে পারে ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য ও সফলতা।

পীর সাহেব চরমোনাই বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো ও কর্মস্থলে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের উদ্যোগ আরও জোরদার করতে হবে। একইসঙ্গে রাজধানী ঢাকা ও সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি কোরবানিদাতাদের উদ্দেশে বলেন, কোরবানির আনন্দ ভাগাভাগির ক্ষেত্রে দরিদ্র, অসহায় এবং কোরবানি দিতে অক্ষম আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। ঈদ একটি মহান ইবাদত; তাই এই পবিত্র দিনে যেন কোনো প্রকার গুনাহ বা অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, যখন সবাই ঈদ উদযাপনে ব্যস্ত, তখন আপনারা জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। জাতি আপনাদের এই ত্যাগ ও পরিশ্রমের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে।

সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের কোরবানি কবুল হওয়ার এবং দেশবাসীর নিরাপত্তা, শান্তি ও কল্যাণ কামনা করেন।

বার্তা সম্পাদক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

26/05/2026

ঈদে ঘরমুখো মানুষের হয়রানি রোধে সরকারের কার্যক্রম আরও দৃশ্যমান হতে হবে

— অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ

ঢাকা, ২৬ মে ২০২৬:

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে বলেছেন, ঢাকা-কেন্দ্রিক অর্থনৈতিক বিকাশ, পারিবারিক বন্ধন, আত্মীয়তার টান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে ঈদকে ঘিরে লাখো মানুষ নিজ নিজ বাড়িতে ফিরে যায়। মানুষের এই ঘরমুখো হওয়া আমাদের সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে এবং দেশের অর্থনীতিতে তারল্যের প্রবাহ বৃদ্ধি করে।

তিনি বলেন, কিন্তু ঈদে মানুষের ঘরে ফেরা নিয়ে সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতা দেখে মনে হয় যেন মানুষ কোনো অপরাধ করছে। প্রতিবছরই দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায়, তীব্র যানজট ও পরিবহন বিশৃঙ্খলা আমাদের ঈদ সংস্কৃতির একটি নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। গতকালও এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে। বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে স্বাভাবিক ভাড়ার তিন থেকে চার গুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে কাঙ্ক্ষিত পরিবহনে উঠতে পারছেন না।

তিনি আরও বলেন, সরকার এ পরিস্থিতি মোকাবিলায় কী উদ্যোগ গ্রহণ করেছে তা স্পষ্ট নয়; তবে জনগণের দুর্ভোগ ও হয়রানি কমেনি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে প্রশাসনের কার্যক্রম আরও দৃশ্যমান ও কার্যকর করা হোক। পরিবহন খাতের মালিকদের স্বার্থের পরিবর্তে সাধারণ জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

মহাসচিব বলেন, বিশেষ করে পোশাক শিল্পের শ্রমিকদের দুর্ভোগ বহুমাত্রিক। তাদের বেতন-ভাতা ও বোনাস তুলনামূলক কম, অধিকাংশ শ্রমিক একই সময়ে ছুটি পান, আবার অনেক ক্ষেত্রে সময়মতো বেতন-বোনাসও পান না। অথচ বাড়ি ফেরার সময় তাদের গুনতে হয় দুই থেকে তিন গুণ বেশি ভাড়া। ফলে তারা যে অর্থ উপার্জন করেন, তার একটি বড় অংশ পথেই ব্যয় হয়ে যায়। অতিরিক্ত খরচ এড়াতে অনেক শ্রমিক ঝুঁকিপূর্ণ ও অপ্রচলিত যাতায়াতের পথ বেছে নিতে বাধ্য হন, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, সামগ্রিকভাবে ঈদযাত্রা এখন এক বহুমাত্রিক অব্যবস্থাপনা ও ব্যর্থতার প্রতীকে পরিণত হয়েছে, যার চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, পরিবহন খাতে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং ঈদযাত্রাকে নিরাপদ, সহজ ও আনন্দময় করতে প্রশাসনিক তৎপরতা আরও দৃশ্যমান, কঠোর ও জবাবদিহিমূলক করুন।

বার্তা সম্পাদক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

26/05/2026

আরাফার দিনের রোজার ফজিলত

আরাফার দিনের একটি রোজা আল্লাহ তাআলার কাছে এতটাই মর্যাদাপূর্ণ যে, এর মাধ্যমে তিনি অতীত এক বছর ও ভবিষ্যৎ এক বছরের গুনাহ ক্ষমা করে দেন।

“আমি আল্লাহর কাছে আশা করি, আরাফার দিনের রোজা তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হবে।”

— সহিহ মুসলিম

তাই আসুন, এই মহিমান্বিত দিনে রোজা রেখে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি লাভের চেষ্টা করি।
আরাফার একটি রোজা — দুই বছরের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ।

26/05/2026

কোরবানির গুরুত্ব সম্পর্কে প্রিয় নবী ﷺ-এর সতর্কবাণী

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

❝ যার কোরবানি করার সামর্থ্য রয়েছে, অথচ সে কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ❞

📖 সূত্র: Sunan Ibn Majah, হাদিস: ৩১২৩

কোরবানি শুধু পশু জবাই নয়; এটি আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ ও তাকওয়ার এক মহান নিদর্শন।

আসুন, সামর্থ্য থাকলে কোরবানির এই গুরুত্বপূর্ণ ইবাদত যথাযথভাবে আদায় করি।

#কোরবানি #ঈদুলআযহা #সুন্নাহ #ইসলাম #ত্যাগের_মহিমা

Photos from ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখা's post 22/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের শূরা অধিবেশন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে ’২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর আস-সাঈদ মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

অধিবেশনে সভাপতিত্ব করেন নগর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীর সাহেব চরমোনাই মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি যুবনেতা প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকী, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মহানগর উত্তর ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেন, মোস্তফা আল-মামুন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি ফয়জুল্লাহ, আলহাজ্ব আমির হোসেন, হাম্মাদ বিন মোশাররফ, মোস্তফা হোসাইন এবং এম এম সিফাতুল্লাহ সহ মহানগর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শূরা সদস্যবৃন্দ।

অধিবেশনে নেতৃবৃন্দ আগামী ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

---

বার্তা প্রেরক
মুহাম্মাদ সাঈদ মাসরুর
প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখা

Photos from ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখা's post 22/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

উপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছে

— মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বাংলাদেশ অন্তত দুইবার স্বাধীনতা অর্জন করেছে—১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদ থেকে এবং ১৯৭১ সালে পাকিস্তানি শাসন-শোষণ থেকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশের দণ্ডবিধি ও বিচার ব্যবস্থা এখনও সেই উপনিবেশিক কাঠামোর মধ্যেই আবদ্ধ রয়েছে। ফলে বিদ্যমান আইনব্যবস্থা অপরাধীদের জন্য সুযোগ সৃষ্টি করছে, আর বিচারপ্রার্থীদের জন্য তৈরি করছে দীর্ঘশ্বাস ও হতাশা। এ কারণেই দেশের মানুষের মধ্যে উপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি ব্যাপক গণ-অনাস্থা তৈরি হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় রাজধানীর উত্তরার ভাটারাস্তে নগর উত্তর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত শুরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুরা বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসেন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, মুফতি ফয়জুল্লাহ, মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, আমীরুল হক, হাম্মাদ বিন মোশাররফ, মাহবুব ইসলাম, এইচ এম ইকবাল, ডা. মুজিবুর রহমান, শরীফুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হাসান এবং মুফতি আরমান হোসাইন প্রমুখ।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, দেশে ধর্ষণসহ ভয়াবহ অপরাধের বিচার কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে প্রায় দেড় লাখ মামলা ঝুলে থাকার কারণে বিচারহীনতার সংস্কৃতি সমাজে গভীরভাবে প্রোথিত হয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশকে নারীদের জন্য এক অনিরাপদ রাষ্ট্রে পরিণত করছে, যা মধ্যযুগীয় ইউরোপের অন্ধকার সময়ের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, “রামিসার সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনার পুনরাবৃত্তি আর হতে দেওয়া যায় না। এজন্য বিচার বিভাগকে কার্যকর ও যুগোপযোগী করতে হবে। আইনকে হতে হবে জনবান্ধব ও সক্রিয়। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বিদ্যমান আইন ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার এখন সময়ের দাবি।”

---

বার্তা প্রেরক
মুহাম্মাদ সাঈদ মাসরুর
প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
হাতিরঝিল থানা শাখা

22/05/2026

ধর্ষকদের বিচার চাই
শরীয়াহ ছাড়া উপায় নাই।

#ধর্ষকদের_বিচার_চাই
#শরীয়াহ_ছাড়া_উপায়_নাই
#নারীর_নিরাপত্তা_চাই
#ধর্ষণের_বিচার_চাই
#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ

18/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের ২৬ নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মাদ রুবায়েত ইফতেখার বাপ্পির ইন্তেকালে গভীর শোক প্রকাশ

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আওতাধীন ২৬ নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মাদ রুবায়েত ইফতেখার বাপ্পি ঢাকা বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

তাঁর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম মুহাম্মাদ রুবায়েত ইফতেখার বাপ্পি ছিলেন সংগঠনের একজন দায়িত্বশীল, মেধাবী ও দ্বীনের খেদমতে নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর এই মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন, কবরের আযাব মাফ করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তাওফীক দান করেন।

আমীন। 🤲

বার্তা প্রেরক
মুহাম্মাদ সাঈদ মাসরুর
প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
হাতিরঝিল থানা শাখা

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Hatirjheel
Dhaka
1208