জাগো তারুণ্য - বিএনপি

জাগো তারুণ্য - বিএনপি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাগো তারুণ্য - বিএনপি, Dhaka.

20/02/2026

সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

২১ শে ফেব্রুয়ারী যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন
সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

20/02/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত স্বৈরাচারী শাসনামলে ভারতের সাথে স্বাক্ষরিত সকল লাইন অফ ক্রেডিট (LoC) প্রকল্পের একটি পূর্ণাঙ্গ আর্থিক ও ফরেনসিক অডিটের নির্দেশ দিয়েছেন। এই বিশেষ তদন্তের মূল লক্ষ্য হলো—কেন এসব প্রকল্পে বাজারমূল্যের চেয়ে ৩ থেকে ৪ গুণ বেশি ব্যয় ধরা হয়েছে এবং কেন শুধুমাত্র ভারতীয় ঠিকাদার ও পরামর্শক নিয়োগের বাধ্যতামূলক শর্ত ছিল। মূলত বিতর্কিত আদানি বিদ্যুৎ ক্রয় চুক্তি (PPA), রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং খুলনা-মোংলা রেললাইন এই অডিটের প্রধান লক্ষ্য।
তদন্তে খতিয়ে দেখা হচ্ছে কেন প্রকল্পের মালামাল ক্রয়ে আন্তর্জাতিক দরপত্র না ডেকে শুধুমাত্র ভারতীয় কোম্পানিকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং কেন ঋণের উচ্চ সুদের পাশাপাশি পরামর্শক ফি বাবদ বিপুল অর্থ ভারতে ফেরত গেছে। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে, অডিট রিপোর্টে 'জাতীয় স্বার্থবিরোধী' কোনো 'দাসত্বমূলক' শর্ত বা বড় ধরণের আর্থিক দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সেই চুক্তি সরাসরি বাতিল বা পুনঃমূল্যায়ন (Re-negotiation) করা হবে। এটি তাঁর সরকারের ঘোষিত '১৮০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা'র একটি অবিচ্ছেদ্য অংশ, যা বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব পুনরুদ্ধারের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

18/02/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার

17/02/2026

আলহামদুলিল্লাহ,
নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রী সভার সকলের জন্য শুভকামনা রইল রইল।
সবার আগে বাংলাদেশ 🇧🇩
Tarique Rahman

15/02/2026

বগুড়া বিভাগ চাই। বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা এই পাঁচ জেলা নিয়ে গঠন করা যাবে বগুড়া বিভাগ। বাকি চার জেলার লোকজন এমনিতেই বগুড়াতেই বেশি যাতায়াত করে বিভিন্ন প্রয়োজনে। ঐ জেলার মানুষরাও বগুড়া বিভাগ হলে উপকৃত হবে।

Photos from জাগো তারুণ্য - বিএনপি's post 15/02/2026

তারেক রহমানের মন্ত্রীসভা এভাবে সাজালে দেশ পরিচালনায় দক্ষতা, জবাবদিহিতা ও গতিশীলতা আরও বৃদ্ধি পেত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই দল ও নেতৃত্বের।
🇧🇩 দেশ আগে—দল পরে।
🤝 ঐক্য, উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে যাক বাংলাদেশ।
#তারেক_রহমান
#মন্ত্রীসভা
#বাংলাদেশ_জাতীয়তাবাদী_দল

#সবারআগেবাংলাদেশ
#নতুন_বাংলাদেশ
#রাজনীতি

10/02/2026

ডিগ্রি মানুষকে বড় করে না,বড় করে তার ব্যবহার।
ক্ষমতায় বসে যে শুনতে পারে ভুল স্বীকার করতে পারে,
ক্ষমা চাইতে পারে
সে ডিগ্রিধারী হোক বা না হোক সেই-ই নেতা।
হ্যাঁ এটাই আমাদের ইন্টারপাস নেতা।❤️❤

29/01/2026

আজকের বগুড়ায় জনাব তারেক রহমানের বক্তব্য : সারমর্ম ও বিশ্লেষণ..
আজকের বক্তব্যে জনাব তারেক রহমান বগুড়াকে সামনে রেখে একটি জাতীয় উন্নয়নের দর্শন তুলে ধরেছেন। তিনি স্মরণ করিয়ে দেন"২০০১ থেকে ২০০৬, মাত্র পাঁচ বছরের শাসনামলেই বগুড়াকে পরিকল্পিতভাবে একটি মডেল টাউন হিসেবে গড়ে তোলা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর স্বপ্ন ছিল, বগুড়ার মতো করে দেশের বাকি ৬৩টি জেলাকেও সাজাবেন।
তিনি স্পষ্ট করে বলেন, গত প্রায় ১৫ বছর বগুড়া শহরে উল্লেখযোগ্য উন্নয়ন না হলেও, তবুও আজ বগুড়া দেশের অনেক বড় সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের চেয়েও এগিয়ে। আলহামদুলিল্লাহ—এটা বগুড়াবাসীর পরিকল্পনা, পরিশ্রম আর সচেতনতারই প্রমাণ।
তার বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, উন্নয়নের ক্ষেত্রে কোনো জেলা বা অঞ্চলকে বাদ না দেওয়া। তিনি বলেন, বগুড়ার মতো করে যখন দেশ সাজানো হবে, সেখানে গোপালগঞ্জও থাকবে। অর্থাৎ উন্নয়ন হবে সর্বজনীন, বিভাজনহীন এবং প্রতিহিংসামুক্ত।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পুরো বক্তব্যে কোথাও হিংসা, বিদ্বেষ কিংবা প্রতিপক্ষের প্রতি কটু ভাষা ছিল না। বরং তিনি গর্বের সঙ্গে বলেন, একজন বগুড়ার ছেলে যদি বগুড়াকে সুন্দরভাবে সাজাতে পারে, তবে সেই মডেল অনুসরণ করে পুরো বাংলাদেশ সাজানো হলে তা বগুড়াবাসীর জন্য গর্বেরই বিষয়।
এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, এটি ছিল ক্ষমতার নয়, পরিকল্পনার কথা; প্রতিশোধের নয়, উন্নয়নের কথা; বিভেদের নয়, ঐক্যের কথা। বগুড়াকে কেন্দ্র করে তিনি আসলে একটি সুন্দর, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্নই তুলে ধরেছেন।

Photos from Tarique Rahman's post 29/01/2026
Photos from Bangladesh Jatiyotabadi Jubodal's post 27/01/2026
Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka