Tax Mentor BD

Tax Mentor BD Income Tax Consultancy Service. We assure better seevice of income tax filing.

11/04/2026

জনাব রফিকুল ইসলাম একজন এনজিওর মাঠকর্মী। দীর্ঘ ১০–১২ বছর চাকরি করে তিনি কিছু অর্থ সঞ্চয় করেন এবং স্ত্রীর সঞ্চিত অর্থের সঙ্গে মিলিয়ে মোট ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন। চাকরির প্রয়োজনে তাঁকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। তাঁর রিটার্ন হেড অফিস থেকেই প্রস্তুত ও দাখিল করা হতো। ফলে এ বিষয়ে তাঁর বিশেষ কোনো দুশ্চিন্তা ছিল না।

কিন্তু সমস্যার সূত্রপাত ঘটে সঞ্চয়পত্র ক্রয়ের পর। রফিকুল ইসলাম ২০২০ সালের ২ ফেব্রুয়ারি সঞ্চয়পত্রটি ক্রয় করেন। ২০২১–২০২২ করবর্ষে তাঁর আয়কর রিটার্নে এই ৩০ লক্ষ টাকার বিনিয়োগের উল্লেখ থাকা প্রয়োজন ছিল। কিন্তু হেড অফিস থেকে প্রস্তুতকৃত রিটার্নে এ বিনিয়োগের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। ফলস্বরূপ, ৩০ লক্ষ টাকার বিনিয়োগ গোপন রাখার অভিযোগে আয়কর আইন,২০২৩ এর ২১২ ধারায় তাঁর বিরুদ্ধে কর মামলা রুজু হয়।

তবুও রফিকুল ইসলাম বিষয়টিকে গুরুত্ব দেননি। তিনি মনে করেছিলেন, যেহেতু হেড অফিস রিটার্ন প্রস্তুত করে, তারাই বিষয়টি সামলাবে। এদিকে আয়কর অফিস থেকে ১৭৯ ও ১৮৩ ধারায় বারবার শুনানির নোটিশ প্রদান করা হলেও তিনি কোনো শুনানিতে উপস্থিত হননি। পরবর্তীতে আয়কর অফিস ১৮৪ ধারায় (সর্বোত্তম বিচারভিত্তিক পদ্ধতিতে) মামলাটি নিষ্পত্তি করে। এতে জরিমানাসহ মোট কর দাবি দাঁড়ায় ৭,৯৯,০০০/- টাকা (সাত লক্ষ নিরানব্বই হাজার টাকা)।

৭,৯৯,০০০/- টাকার ডিমান্ড নোটিশ পাওয়ার পর করদাতার মাথায় হাত পড়ে। তিনি হেড অফিসের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু হাঁয়! হেড অফিস এ দায়ভার গ্রহণে অস্বীকৃতি জানায়। তখন তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন এবং একজন আইনজীবীর মাধ্যমে রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন।

আপিলের পর মামলাটি পুনর্বিবেচনার জন্য বাতিল (set aside) হয়ে পুনরায় সংশ্লিষ্ট সার্কেল অফিসে প্রেরিত হয়। আপিল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, সার্কেল অফিসারকে করদাতার শুনানী নিয়ে ও প্রয়োজনীয় তদন্ত শেষে পুনরায় মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়।

শুনানির সময় করদাতা নিজে উপস্থিত হয়ে অত্যন্ত আবেগপ্রবণ অবস্থায় তাঁর বক্তব্য উপস্থাপন করেন এবং আর্থিক কষ্টের কথা তুলে ধরে সহানুভূতি প্রার্থনা করেন। তাঁর আইনজীবীর মাধ্যমে একটি সংশোধিত রিটার্ন দাখিল করা হয়, যেখানে সঞ্চয়পত্রের বিনিয়োগ দেখানো হয়। তবে সমস্যা ছিল—মূল রিটার্নে করদাতার নিট সম্পদের পরিমাণ ৩০ লক্ষ টাকা ছিল না।

পরবর্তীতে প্রযোজ্য আইন অনুযায়ী যতটুকু গ্রহণযোগ্য, তা বিবেচনায় নিয়ে মামলাটি পুনরায় নিষ্পত্তি করা হয়। এতে জরিমানাসহ করদায় দাঁড়ায় ৫,৭৫,০০০/- টাকা (পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা)। আগের ডিমান্ড ৭,৯৯,০০০/- এর তুলনায় কিছুটা কম।

এই ঘটনার শিক্ষণীয় দিক হলো:
আয়কর রিটার্নে সামান্য অসাবধানতাও বড় ধরণের আর্থিক ঝুঁকির কারণ হতে পারে। সঞ্চয়পত্র বা যেকোনো বিনিয়োগ গোপন রাখা উচিত নয়, কারণ বর্তমানে আয়কর কর্তৃপক্ষ জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সহজেই এসব তথ্য যাচাই করতে পারে। একইভাবে, আপনার ক্রয়কৃত গাড়ির তথ্য গোপন করলেও ট্যাক্স অফিস সেটা সহজেই বের করতে পারে বিআরটিএ সার্ভারে এক্সেস থাকার কারণে।

অতএব, আয়কর সংক্রান্ত সকল তথ্য সঠিকভাবে উপস্থাপন করে নিয়মিত ও স্বচ্ছভাবে রিটার্ন দাখিল করাই সর্বোত্তম পন্থা।

21/12/2025

ডিপিএস করার মাধ্যমে আপনার ট্যাক্স পেমেন্ট কিছুটা কমবে।


01/12/2025

ট্যাক্স এডুকেইশন ও ট্যাক্স প্ল্যানিং অনেক ইমপরট্যান্ট। অনেক বেশি টাকা আয় করেও আপনি সামান্য টাকা ট্যাক্স দিয়েই আপনার নীট এ্যাসেট বাড়িয়ে নিতে পারবেন। এজন্য দরকার সঠিক পরিকল্পনা।
ধরুণ, আপনি মাসে ৭০,০০০ টাকা করে বছরে আয় করেন প্রায় ৮,৫০,০০০ টাকা। একজন পুরুষ করদাতা হিসেবে এই টাকায় আপনার ট্যাক্স আসে প্রায় ৪৫,০০০ টাকা। কিন্তু আপনি যদি আয়ের একটি অংশ বিনিয়োগ করেন করেন তবে আপনি কর রেয়াত পাবেন। ধরুণ, আপনি মাসিক ১০,০০০ টাকার ডিপিএস করলেন। তাহলে বাৎসরিক বিনিয়োগ দাঁড়াবে ১,২০,০০০ টাকা। আরও ৩০,০০০ টাকা আপনি সরকার অনুমোদিত যাকাত তহবিলে বাৎসরিক জমা দান করা হলো। তাহলে মোট বিনিয়োগ দাঁড়ালো ১,২০,০০০+৩০,০০০=১,৫০,০০০ টাকা।
এক্ষেত্রে, ডিপিএসের ১,২০,০০০ টাকা আপনারই সম্পদ হিসেবে থাকল, অপরদিকে যাকাতের ৩০,০০০ টাকাও আপনি যাকাত প্রদানের কাজে ব্যয় করে ফেলেছেন।
উক্ত ১,৫০,০০০ টাকা বিনিয়োগে আপনি কররেয়াত পাবেন ২২,৫০০ টাকা।

তাহলে বছরে ৮,৫০,০০০ টাকা আয় করে আপনার ট্যাক্স প্রদান করতে হবে মাত্র ৪৫,০০০-২২,৫০০=২২,৫০০ টাকা।

28/11/2025

কর রেয়াত (Tax Rebate) — আপনার বৈধ অধিকার, কর ফাঁকি নয়।
সরকার নির্দিষ্ট খাতে বিনিয়োগ ও সঞ্চয়কে উৎসাহ দিতে করদাতাদের এই সুযোগ প্রদান করে। আয়কর আইন–২০২৩ অনুযায়ী সঠিকভাবে বিনিয়োগ করলে আপনার করযোগ্য আয় কমে যায় এবং আর্থিক চাপও হালকা হয়।

বিশেষজ্ঞরা বলছেন—কর রেয়াত শুধু ব্যক্তিগত সঞ্চয় বাড়ায় না, দেশের অর্থনীতিকেও আরও গতিশীল করে তোলে। তাই প্রত্যেক করদাতার উচিত কর রেয়াতের নিয়ম জেনে সঠিকভাবে রিটার্ন দাখিল করা।

যে খাতে বিনিয়োগ করলে কর রেয়াত পাবেন
:
১। জীবনবিমা ও ডিফার্ড অ্যানুইটি

২। প্রভিডেন্ট ফান্ড ও সুপারঅ্যানুয়েশন ফান্ড

৩। অনুমোদিত পেনশন স্কিম / সঞ্চয়পত্র (বার্ষিক সর্বোচ্চ ৫ লাখ টাকা)

৪। সরকারি সিকিউরিটিজ ও মিউচুয়াল ফান্ড

৫। ডিপিএস/এমএসএস

৬। তালিকাভুক্ত শেয়ার, ইটিএফ, আইসিবি ও ব্যাংক ইউনিট ফান্ড

28/11/2025

আমি গতবছর জিরো রিটার্ন দাখিল করেছি, আমার কি জেল হবে?

না, জিরো রিটার্ন দাখিল করলেই জেল হবেনা। জিরো রিটার্ন নামে কোন শব্দ আয়কর আইনে নেই। জিরো রিটার্ন শব্দটি আমাদের বানানো শব্দ; বিশেষ করে সস্তায় রিটার্ন পূরণ করা কম্পিউটারের দোকানগুলোর সৃষ্ট শব্দ।

বাজারে প্রচলিত এই জিরো রিটার্ন দুই ধরণের হয়:

১। একজন ব্যক্তি রিটার্ন ফাইলে সঠিকভাবে তার মোট আয়, মোট পরিসম্পদ ও দায় এবং পারিবারিক ব্যয় দেখানোর পরেও মোট ট্যাক্স জিরো হতে পারে। যেমন: একজন প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ শিক্ষকের মোট বাৎসরিক আয় যদি ৩,১০,০০০/- টাকা হয়, তবে তাঁর বাৎসরিক ট্যাক্স হবে শূন্য টাকা (একজন পুরুষ করদাতার ৩,৫০,০০০/- টাকার নিচে বাৎসরিক আয় হলে ট্যাক্স শূন্য টাকা হয়।)

২। একজন ব্যক্তির আয় থাকা সত্ত্বেও রিটার্ন ফাইলের আয়ের অংশ থেকে শুরু করে সম্পদ পর্যন্ত সব শূন্য দেখান এবং তিনি শূন্য টাকা ট্যাক্স দেন।

প্রথম ধরণের রিটার্ন হলো সঠিক পদ্ধতির রিটার্ন। কিন্তু দ্বিতীয় ধরণের রিটার্নটি নিয়েই মূল সমস্যা। অপনার আয় থাকা সত্ত্বেও আপনি আয় গোপন করেছেন, সম্পদ থাকা সত্ত্বেও সম্পদ গোপন করেছেন- আয়কর আইনে এটা বড় অপরাধ। আয়কর আইনের ধারা ৩১২ অনুযায়ী, উক্ত ব্যক্তি ফৌজদারী অপরাধের ক্যাটাগরিতে পরবেন এবং অর্থদন্ডসহ সর্বোচ্চ ৫ বছরের জেল হতে পারে।

আয়কর আইনের ৩১২ ধারাটি নিম্নরুপ:

৩১২। (১) যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কৌশলে এই আইনের অধীন প্রদেয় করদায় এড়াইবার চেষ্টা করেন তাহা হইলে তিনি সর্বোচ্চ ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত কারাদণ্ড, তবে ৬ (ছয়) মাসের নিম্নে নহে, বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধিকরণ
28/11/2025

৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধিকরণ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Mentor BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category