08/02/2026
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
জুলাইয়ের শহীদি মিছিলে শামিল হলেন জুলাইযোদ্ধা আশরাফুল। ৫ আগস্ট, ২০২৪ মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন ৩২ বছর বয়সী এই তরুণ । দীর্ঘ ১৪ মাস থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণের পর গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ৮ ফেব্রুয়ারি সকাল ৮টা ০৩ মিনিটে তিনি শাহাদাত বরণ করেন।
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) শহীদ আশরাফুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ যেন তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের এই শোক সইবার তাওফিক দান করেন। তাঁর ত্যাগ ও আত্মদান ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
30/01/2026
দুঃখ প্রকাশ ও সমবেদনা
ওয়ারী থানাধীন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় দগ্ধ ও আহত হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি জানাচ্ছি আমাদের আন্তরিক সমবেদনা।
এমন একটি অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে যে দুঃখ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা আমরা গভীরভাবে অনুভব করছি। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সংস্থা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে।
আপ বাংলাদেশ – ওয়ারী থানা এই দুঃখজনক ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানাচ্ছে।
আল্লাহ তাআলা যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেন, আমিন।
—
Zobayer Sayem
সদস্য - ঢাকা মহানগর দক্ষিণ, আপ বাংলাদেশ
সংগঠক - আপ বাংলাদেশ ওয়ারি থানা
30/12/2025
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
বেগম জিয়ার মৃত্যুর মাধ্যমে আমরা বাংলাদেশের রাজনীতিতে একজন সার্বজনীন অভিভাবক হারালাম। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তা'আলা উনাকে উত্তম প্রতিদান দিক।
28/12/2025
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এর সাথে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে শাহবাগে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত।
শহীদ ওসমান হাদীর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে তার হত্যার ন্যায়বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাই।
26/12/2025
শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ঘোষিত অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি জানিয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর নেতাকর্মীরা শহীদ হাদী চত্বরে অবস্থান করছেন।
শহীদ হাদী ভাইয়ের ওপর গুলি চালানো সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের মদদদাতা রাঘব বোয়ালদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। ন্যায়ের প্রশ্নে কোনো আপস নেই। যাদের উপস্থিত হওয়ার সুযোগ আছে, সবাইকে শহীদ ওসমান হাদী চত্বরে এসে আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই। এবার আর অনুরোধ নয়, কর্মসূচি হবে কঠোর ও ধারাবাহিক।
আসুন, স্লোগানে স্লোগানে আমরা আমাদের প্রতিবাদ ও দাবি উচ্চকণ্ঠে তুলে ধরি।
23/12/2025
শহীদ শরিফ ওসমান হাদির লড়াই-সংগ্রামকে
সারাদেশে ছড়িয়ে দিতে ও বিচারের দাবিতে
দেশব্যাপী গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি
২৪ ডিসেম্বর, বুধবার থেকে শুরু
23/12/2025
দিল্লিতে ঘোষণা দিয়ে হিন্দুত্ববাদীদের দ্বারা বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টার প্রতিবাদে বাংলাদেশপন্থীদের বিক্ষোভ
স্থান: শহীদ ওসমান হাদি চত্বর - জাদুঘরের সামনে
সময়: বিকাল ৪টা
#আপবাংলাদেশ
18/12/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
16/12/2025
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ও প্রীতি ফুটবল ম্যাচ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন - ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল মিনহাজ, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কাজী সালমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব শাহজাদা মোহাম্মদ ইউসুফ এবং অন্যান্য মহানগর নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর দক্ষিণের এই টুর্ণামেন্ট ওয়ারি থানার "ওয়ারি স্ট্রাইকারস টিম"
#বিজয়দিবস #১৬ডিসেম্বর #ঢাকা_মহানগর_দক্ষিণ #ক্রিকেট #ফুটবল #খেলাধুলা #তারুণ্যের_শক্তি
#আপবাংলাদেশ