National Professionals Alliance - NPA

National Professionals Alliance - NPA

Share

This is a newly formed organization of working professionals who uphold the spirit of July revolution.

Photos from National Professionals Alliance - NPA's post 20/12/2025

Osman Hadi - ওসমান হাদি ভাইয়ের জানাযায় ন্যাশনাল প্রফেশনালস এলাইয়েন্সের আহবায়ক নাভিদ নওরোজ শাহ ও সদস্য সচিব তৌহিদ হোসেইন মজুমদার সহ আরও সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।

আল্লাহপাক যেন শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের শাহাদাত কবুল করেন। আমরা সবাই শহীদ হাদি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহপাক যেন তাঁকে বেহেস্ত নসিব করেন, আমিন।

19/12/2025

শহীদ ওসমান হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষ্যে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অদ্য ১৯শে ডিসেম্বর শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা উপলক্ষ্যে বিপুল সংখ্যক লোকসমাগম হবে। ফলে এসময় মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এসময়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

বিকল্প সড়ক–

১। মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।

২। ফার্মগেট টু মানিক মিয়া অ্যাভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।

৩। ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।

৪। আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।

৫। এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।

৬। মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ গামী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে গমনাগমন করবে।

৭। এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনগুলোকে জানাজা নামাজ চলাকালীন ফার্মগেট এক্সিট র‍্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

তিনি আরও বলেন, সব যানবাহন চালকদের আগামী শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করে ট্রাফিক নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আগত সর্বসাধারণকে কোনো প্রকার ব্যাগ বা ভারি জিনিসপত্র বহন না করার জন্য অনুরোধ করা হলো। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ডিএমপি সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

19/12/2025
19/12/2025

সবাইকে মাঠে থাকতে হবে। আমরা শাহবাগে আছি।
জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচিতে আসেন। ঢাকার বাইরে জুলাই আন্দোলনের সকল স্পটে অবস্থান কর্মসূচী পালন করুন।

জুলাই বিপ্লব কে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি চক্রান্ত করছে। জুলাইয়ের শক্তিকে সকল হঠকারী পক্ষ থেকে আলাদা হতে হবে। মিডিয়াসহ সকল প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করুন। রাজপথে কর্মসূচিতে থাকুন।

শরিফ ওসমান হাদিকে ধারণ করুন। বাংলাদেশ ও জুলাইকে রক্ষা করুন।

Photos from National Professionals Alliance - NPA's post 16/12/2025

বিজয় দিবসে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা 🇧🇩✊

16/12/2025

গতকাল বাড্ডা থানা জাতীয় যুবশক্তি আয়োজিত ওসমান হাদীর জন্যে দোয়া মাহফিলে দেয়া বক্তব্য

16/12/2025

আজ স্মৃতিসৌধে আহবায়ক নাহিদ ইসলামের বক্তব্য

16/12/2025

গত বছর নাগরিক কমিটির হয়ে বিজয় দিবসের রেল্যিতে

16/12/2025

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

14/12/2025

বিনম্র শ্রদ্ধা। সময়ে এসেছে জাতির নেতৃত্ব মেধাবীদের হাতে তুলে দেবার। দেশ বদলাবে দক্ষতা ও উৎকর্ষতায়।

Photos from National Professionals Alliance - NPA's post 13/12/2025

ঢাকা-৮ এর স্বতন্ত্র প্রার্থী, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সাহসী মহানয়াক শরীফ ওসমান হাদীর ওপর নির্বাচনী প্রচারণায় নৃশংস হামলার প্রতিবাদে বীর চট্টলার ছাত্রজনতা'র আয়োজনে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্দানে গতকাল একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপি'র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাগুফতা বুশরা মিশমা, এনসিপি, জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তী, জাতীয় শ্রমিকশক্তি, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপ বাংলাদেশ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সহ বীর চট্টলার ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

12/12/2025

ওসমান হাদী কে গুলি করা মানে জুলাই গণঅভ্যুত্থানের উপর আঘাত আনা। দেশের প্রতিটা বিপ্লবীর গায়ে লেগেছে এই গুলি। ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের সাথে সাথে, নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পর দিনই এই ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। যারা এই কাজ করেছে তারা চায় না দেশে নির্বাচন হোক। ভারতীয় হেজিমনি অথবা পলাতক আওয়ামী সন্ত্রাসী কিংবা সরকারে থাকা গুপ্ত রাজনীতির এজেন্ট, যে কেউ জড়িত থাকতে পারে। আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী যদি এই অপরাধীদের ধরতে না পারে তাহলে তাদের কোন কার্যকারিতা নেই। হাদীর মত সাহসী সন্তান এই দেশের ঘরে ঘরে দরকার। আল্লাহ আমাদের সহযোদ্ধাকে সুস্থ করে তুলুক।
আমিন।

নাভিদ নওরোজ শাহ
আহবায়ক
ন্যাশনাল পরফেশনালস এলাইয়েন্স

যুগ্ন মুখ্য সমন্বয়ক
জাতীয় নাগরিক পার্টি

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka