Md. Arif Hossain

Md. Arif Hossain

Share

✅ কমনরুম সেক্রেটারি, শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
✅ জাবি প্রতিনিধি, ঢাকা এক্সপ্রেস।

05/06/2026

ঘর থেকে বরিশাল টু ঢাকাগামী লঞ্চ। 🛳️

05/06/2026

"প্রশাসন আমাদের না নামালে সবাই আজ একই পরিস্থিতির শিকার হতাম।"
– পদ্মায় ডুবে যাওয়া বাসের যাত্রী।

আজ দৌলতদিয়ায় আবারও গত ঈদের মতো আমরা একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হতাম, যদি পুলিশ ও ঘাট প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে না থাকতেন। তাদেরকে ধন্যবাদ, অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার জন্য। ❤️

যাত্রীদের ভাষ্যমতে– আজ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা SB Super Delux পরিবহণ ৩৮ জন যাত্রী নিয়ে ফেরিঘাটে আসে। সেখানে অনেক যাত্রীই ক্লান্ত থাকায় নির্দেশনানুসারে বাস থেকে নামতে চায় না।

কিন্তু প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা ফেরিতে ওঠার আগেই তাদেরকে বাস থেকে নেমে যেতে এক প্রকার বাধ্য করেন। এরপরই বাসটি সরাসরি ফেরি থেকে নদীতে পড়ে যায়। ড্রাইভার, হেল্পার ও সুপারভাইজার বাস থেকে লাফ দিয়ে নদীতে পড়েন। তারা চিকিৎসার জন্য এখন হাসপাতালে রয়েছেন।

05/06/2026

মুরগির প্রজনন বা জীবনযাপন নিয়ে আমরা হয়তো খুব একটা ভাবি না। কিন্তু প্রজননের ক্ষেত্রে একটি মুরগি (Hen) মোটেও নিষ্ক্রিয় বা প্যাসিভ থাকে না। বরং তাদের এমন এক অদ্ভুত শারীরিক ক্ষমতা রয়েছে, যা অনেক উন্নত প্রাণীর মধ্যেও দেখা যায় না!

বিজ্ঞানীদের মতে– মুরগিদের সমাজেও একটি নির্দিষ্ট হায়ারার্কি (Hierarchy) বা র‍্যাঙ্কিং থাকে। যে মোরগটি দলের মধ্যে বেশি শক্তিশালী, যার খাবার ও এলাকার ওপর আধিপত্য বেশি, নারী মুরগিরা সাধারণত তাকেই বেশি পছন্দ করে। কারণ, শক্তিশালী মোরগ মানেই ভালো এবং সুস্থ জিন (Healthy genes), যা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি।

কিন্তু মাঝে মাঝে এমন হয় যে, দলের কোনো নিম্ন র‍্যাঙ্কের বা অপেক্ষাকৃত দুর্বল মোরগ জোরপূর্বক বা সুযোগ বুঝে নারী মুরগির সাথে মেটিং (Mating) সম্পন্ন করে ফেলে। তখন কী হয়?

যদি মোরগটি তার অপছন্দের হয় বা দলের নিচু র‍্যাঙ্কের হয়, তবে মেটিংয়ের ঠিক পরপরই মুরগি তার শরীর থেকে সেই মোরগের শুক্রাণু বা স্পার্ম স্বেচ্ছায় বের করে ফেলে দিতে পারে। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াটিকে বলা হয় 'Cloacal ejection' (ক্লোয়াকাল ইজেকশন)।

পোল্ট্রি সায়েন্স ও বিবর্তনীয় জীববিজ্ঞানের ভাষায় এটি মূলত 'Post-copulatory sexual selection' বা মেটিং-পরবর্তী যৌ/ন নির্বাচনের একটি দারুণ উদাহরণ। একটি মুরগি তার শরীরের ভেতরে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত শুক্রাণু জমিয়ে রাখতে পারে। তাই অপছন্দের এবং দুর্বল মোরগের জিন যেন কোনোভাবেই তার ডিমের মধ্যে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতেই সৃষ্টিকর্তা তাদের এই ক্ষমতা দিয়েছে।

05/06/2026

পারিবারিক খামারের ৪টি খাসি ছাগল। 🐐
বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে?

05/06/2026

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলী আকবর খান স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন।

গত ১লা জুন সিআইডির দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় পদোন্নতিতে বঞ্চিত হওয়া এবং বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি চাকরি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার (৪ই জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে তিনি এ আবেদন জমা দেন।

05/06/2026

কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া এসবি বাস আবারও দৌলোদিয়া ফেরিঘাটে কিছুক্ষণ আগে তলিয়ে গেছে।

যাদের আত্মীয় স্বজন আছে খোঁজ নিন। ৭নং ঘাটে বাসটি তলিয়ে গেছে।

#আপডেট: স্থানীয় সূত্রে জানা গেছে– যাত্রী সব নেমে গেছিল। ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করা হচ্ছে।

05/06/2026

মাস্টার জাহাঙ্গীর আলম বলেন...

05/06/2026

পরিবেশ ও অভিভাবক দুইটাই গুরুত্বপূর্ণ। যেমন ছবিতে দেখতে পাচ্ছেন– ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষ যত্ন ও খাবার-দাবারের অভাবে সে প্রায়ই অক্লান্ত হয়ে পড়ে আছে।

এই মহিষটা যখন তার খামারির কাছে ছিল ঠিক মতন তাকে যত্ন করত, তাকে তিনবেলা গোসল করাত, সময় মতন খাবার দিত। যা যা লাগত সবকিছুই সময় মতন সে পাইত।

যখন তাকে সরকার কিনে নিয়ে চিড়িয়াখানায় রাখল তখন থেকেই তার সবকিছু হারিয়ে গেল অবহেলায়। অযত্নে হারিয়ে গেল তার সেই চিরচেনা রূপ, তার সৌন্দর্য। এভাবে ধীরে ধীরে সে মরে যেতেও পারে।

এই ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটার জন্য যা বরাদ্দ ছিল সবকিছুই চোরেরা লুটপাট করে খাচ্ছে। কিন্তু সে যত্নের অভাবে, খাবারের অভাবে অক্লান্ত হয়ে আছে। হায় রে বাংলাদেশ, হায় রে সরকারি অবহেলা!

05/06/2026

হায় আল্লাহ, খালেদ! তুমি এজন্য এভাবে কট খাবা?

04/06/2026

গোধূলি বেলায় নদীর তীরে...

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

https://www.facebook.com/md.arif.hossain.ashikur

Address

Jahangirnagar University
Dhaka