BNP Voice of Bangladesh

BNP Voice of Bangladesh

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNP Voice of Bangladesh, Political organisation, 327 Road No: 8, Dhaka.

16/01/2026

মহাসচিবকে দেখে তারেক রহমান যেভাবে সম্মানের সহিত দাঁড়িয়ে গেল! ওনার এই বিনয় থেকে শিক্ষা নেয়া উচিৎ বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের। তবেই বিএনপি জনগনের হয়ে উঠতে পারবে।❤️

16/01/2026

এইটাই পারিবারিক শিক্ষা , জাইমা রহমানের মাথায় কাপড় ছিলনা সাথে সাথে জোবাইদা রহমান তারেক রহমানের মাধ্যেমে জাইমা রহমানের মাথায় কাপড় দেওয়ার ইশারা দিলেন❤️

16/01/2026

আফিয়ার কথা মনে আছে?

তারেক রহমান কথা দিয়েছিলো আফিয়াদের থাকার জন্য ঘর তৈরি করে দিবেন। ঘরেই কাজ প্রায় শেষ। তারেক রহমান কথা রাখেন।

14/01/2026
13/01/2026

তারেক রহমানে মুগ্ধ হতে আপনার মন ও ব্রেইন সুস্থ থাকলেই হবে। এই লোককে পছন্দ না করে পারা যায়?

দাড়িওয়ালা লোকটা রিকশা চালান, দিনের পর দিন এভার কেয়ারের সামনে বসে থাকতেন। জোবায়দা রহমান তার সাথে দেখা করে বলেছেন কষ্ট করে এখানে থাকার দরকার নাই।

তার ইচ্ছা ছিল তার "ভাই" তারেক রহমানের সাথে কথা বলবে। আজ গুলশানের অফিসে তাকে ডেকে নিয়েছেন তারেক রহমান।

16/12/2025

আওয়ামী লীগের প্রোডাক্টগুলি.......

17/11/2025

"এই আন্তর্জাতিক অ'প'রাধ ট্রাইবুন্যাল যেন চালু থাকে..
জজ সাহেব, এখানে একদিন হাসিনারও বি'চার হবে"

🗣️- শহীদ সালাহ উদ্দিন কাদের (সাকা) চৌধুরী।

16/11/2025

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ-

“মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

মওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মজলুম জননেতা মওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপ-মহাদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পক্ষে আপোষহীন ও সাহসী নেতৃত্ব দিয়েছেন। মওলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন এক উজ্জল জ্যোতিষ্ক। তাঁর অবস্থান ছিলো শোষনের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে। অধিকার আদায়ে তিনি সর্বদা এদেশের মানুষকে সাহস যুগিয়েছেন তাঁর নির্ভিক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা। তাঁর হুংকারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদ কেঁপে উঠতো। জাতীর ভয়াবহ দুর্দিনগুলোতে তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন।

অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন। তাঁর অগাধ দেশপ্রেম, দেশ ও জাতির স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হতে যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে। তাঁর আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

15/11/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদরা। নির্বাচনের আগে এমন সমর্থন পেয়ে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান।

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ওই পোস্টে লিখেন, "আমিসহ অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্টতা এবং বিবেকের সঙ্গে কথা বলেছেন। তাদের সুচিন্তিত হস্তক্ষেপ সর্বজনীন গণতান্ত্রিক নীতি এবং বাংলাদেশি জনগণের কল্যাণের প্রতি গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

বাংলাদেশ জুড়ে অনেক নাগরিকই রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনী প্রক্রিয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছেন। এই উদ্বেগগুলো সেইসব সাধারণ মানুষের কাছ থেকে এসেছে, যারা কেবল স্থিতিশীলতা, ন্যায়বিচার এবং শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভবিষ্যত বেছে নেওয়ার সুযোগ চায়।

এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা, মর্যাদা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য যে আহ্বান অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা জানিয়েছেন, তা বাংলাদেশে বসবাসকারী সব নাগরিকের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে দৃঢ়ভাবে প্রতিধ্বনিত হয়। গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন এটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং সহিংসতামুক্ত নির্বাচন হয়।

অস্ট্রেলিয়ায় আমাদের বাংলাদেশি প্রবাসীরা এই উদ্বেগগুলোকে সততার সাথে প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্ট্রেলিয়ান সমাজে তাদের অবদান এবং মাতৃভূমির সঙ্গে তাদের নিরবচ্ছিন্ন সংযোগ আমাদের দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করতে সাহায্য করেছে। দেশের প্রতি ভালোবাসা থেকে তাদের যে সমর্থন, তা থেকে বাংলাদেশিদের চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষা বিশ্বব্যাপী বোঝা যায়।

অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার ভিত্তি ভাগ করে নেয়। আমরা অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করেছেন। তাদের সমর্থন আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্রের প্রতি বিশ্বব্যাপী অঙ্গীকার সম্মিলিত। যখন সব জাতি একত্রিত হয়, তখন আমরা শান্তি, ন্যায়বিচার এবং অগ্রগতির দিকে একে অপরকে উৎসাহিত করতে পারি।"

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

327 Road No: 8
Dhaka
1212