প্রতিচ্ছবি ফাউন্ডেশন

প্রতিচ্ছবি ফাউন্ডেশন

Share

•বিপদে, সংকটে থাকবো আমারা মানুষের ছায়া হয়ে❤️‍🩹

°আপনার ক্ষুদ্রতম সহায়তায় বদলে যেতে পারে একজনের জীবন

01/05/2026

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রতিচ্ছবি ফাউন্ডেশন জানায় সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

শ্রমই সভ্যতার ভিত্তি, আর শ্রমিকরাই তার নির্মাতা।
প্রতিদিনের ঘাম, পরিশ্রম আর আত্মত্যাগেই গড়ে ওঠে আমাদের সমাজ, আমাদের দেশ। তাদের হাতের পরিশ্রমেই গড়ে ওঠে উন্নয়নের প্রতিটি ধাপ।

তাদের ন্যায্য অধিকার, মর্যাদা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হোক—এই হোক আমাদের অঙ্গীকার।

শ্রমিকের সম্মান মানেই মানবতার সম্মান।






13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন স্বপ্নের পথচলা।
পহেলা বৈশাখের এই শুভক্ষণে
প্রতিচ্ছবি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই
শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

এসো, পুরনো সব দুঃখ-ব্যথা ভুলে
নতুন আশায় গড়ে তুলি সুন্দর আগামীর বাংলাদেশ।








07/04/2026

" World Health Day "
এই দিনে আমাদের প্রতিজ্ঞা হোক - নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া, নিয়মিত যত্ন নেওয়া এবং অন্যদেরও সচেতন করা। সুস্থ দেহ ও সুস্থ মনই একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তি।

আসুন, আমরা সবাই মিলে স্বাস্থ্য সচেতন একটি সমাজ গড়ে তুলি।








05/04/2026

" স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ " হাম রোগের প্রতিকার ও সচেতনতা বাড়ানো আমাদের সকলের দায়িত্ব। নিরাপদ খাদ্য, পরিষ্কার পানি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, এই ছোট ছোট পদক্ষেপগুলো বড় পরিবর্তন আনতে পারে। সবাই সচেতন হই, সবাই নিরাপদ থাকি।

নিরাপদ জীবন, সুস্থ জীবন।



20/03/2026

ঈদ মোবারক! ✨

পবিত্র রমজানের আত্মশুদ্ধি আর ত্যাগের মহিমা শেষে আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের ঈদ। এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, প্রতিটি ঘরে। 'প্রতিচ্ছবি ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে আমাদের সকল শুভানুধ্যায়ী, সেচ্ছাসেবী এবং দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।



Photos from প্রতিচ্ছবি ফাউন্ডেশন's post 15/03/2026

আজ প্রতিচ্ছবি ফাউন্ডেশন এর উদ্যোগে আমরা সফলভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।

এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে যারা আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন এবং অনুদান দিয়ে সহায়তা করেছেন—সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সম্মিলিত সহযোগিতাই আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর সাহস ও অনুপ্রেরণা জোগায়।

আশা করি ভবিষ্যতেও আমরা একসাথে মানবতার কল্যাণে এমন আরও উদ্যোগ গ্রহণ করতে পারব।
সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো।

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও ভালোবাসায়।
ঈদ মোবারক।



14/03/2026

পবিত্র রমজানের এই বরকতময় সময়ে প্রতিচ্ছবি ফাউন্ডেশন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, আগামীকাল আমরা এই ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে যাচ্ছি।

যারা এখনো এই মানবিক উদ্যোগে অংশ নিতে চান বা অনুদান দিতে ইচ্ছুক, তাদের প্রতি বিনীত অনুরোধ—আজই অনুদান প্রদান করুন, কারণ আজই সহায়তা পাঠানোর শেষ দিন। আপনার সামান্য সহায়তাও কারও মুখে ইফতারের সময় হাসি ফুটাতে পারে।

আপনার সহযোগিতার মাধ্যম:
বিকাশ: 01817640138
Reference-এ লিখবেন :নিজের নাম (Iftar) ,উদাহরণ : Yamin (Iftar)
সরাসরি সহযোগিতা: স্বেচ্ছাসেবক হিসেবে এসে ইফতার বিতরণে অংশগ্রহণ করতে পারবেন।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ : 01631498238

আসুন, সবাই মিলে এই পবিত্র মাসের শিক্ষা—সহমর্মিতা, দান ও মানবতার বার্তা ছড়িয়ে দিই।

আপনার সহায়তাই হতে পারে কারও হাসির কারণ।




21/02/2026

🌙 ইফতার বিতরণ কর্মসূচি ২০২৬ – প্রতিচ্ছবি ফাউন্ডেশন🌙
এই রমজান, প্রতিচ্ছবি ফাউন্ডেশন অসহায় ও সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করছে।

আমরা একা এগোতে পারি না। আপনার সহযোগিতা অসহায়দের জন্য আনন্দ এবং স্বস্তি নিয়ে আসতে পারে।

আপনার সহযোগিতার মাধ্যম:
বিকাশ: 01817640138
Reference-এ লিখবেন :নিজের নাম (Iftar) ,উদাহরণ : Yamin (Iftar)

সরাসরি সহযোগিতা: স্বেচ্ছাসেবক হিসেবে এসে ইফতার বিতরণে অংশগ্রহণ করতে পারবেন।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ : 01631498238

আসুন, একসাথে দয়া, সহমর্মিতা, রমজানের বরকত ও ইফতার বিতরণ‑এর মাধ্যমে ত্যাগের শিক্ষা ছড়িয়ে দিই, অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়াই এবং এই রমজানকে সবাইর জন্য আনন্দময় করি

20/02/2026

২১শে ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
প্রতিচ্ছবি ফাউন্ডেশন গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে সেই সকল ভাষা শহীদদের, যারা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে নিজের অমূল্য প্রাণ উৎসর্গ করেছিলেন। তাদের আত্মত্যাগ আমাদের গর্ব, আমাদের শক্তি, আমাদের পরিচয়।
এই মহান দিবসে আমরা শপথ করি—মাতৃভাষার মর্যাদা রক্ষা করবো, বাংলার শুদ্ধ চর্চা করবো এবং আগামী প্রজন্মের মাঝে ভাষার প্রতি ভালোবাসা ছড়িয়ে দেবো।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তারা চির অমর।



20/02/2026

প্রতিচ্ছবি ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আমাদের জীবনে বয়ে আনুক আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য ও মানবিকতার আলো। আসুন, আমরা একে অপরের পাশে দাঁড়াই, সহমর্মিতা ও দানের মাধ্যমে সমাজকে আরও সুন্দর করে তুলি।

قالَ اللهُ تعالى:
“يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ”
(সূরা আল-বাকারা ২:১৮৩)

অর্থ: “হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর—যাতে তোমরা মুত্তাকি হতে পারো।”

এই রমজান আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুক, দোয়া কবুল হোক, এবং আমাদের প্রত্যেকটি সৎ প্রচেষ্টা আল্লাহ কবুল করুন।




Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka
1214