বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

Share

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাং

বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট দুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ সাধন, পেশাগত কাজ করিতে অক্ষম ও অসমর্থ সাংবাদিককে আর্থিক সাহায্য প্রদান, অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করা বা আর্থিক সাহায্য প্রদান, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করা, দুর্ঘটনায় বা দায়িত্বপালনকালে কোন সাংবাদিক গুরুতর আহত হইলে তাহাকে বা তাহার মৃত্যু ঘটিলে তাহার পরিবারকে সাহায্য প্রদান, অবসরপ্রাপ্ত প্রথিতযশা দ

Photos from বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট's post 01/03/2026

সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে

----মুহাম্মদ আবদুল্লাহ
স্টাফ রিপোর্টার,খুলনা থেকে।।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সাংবাদিকদের অন্যতম বড় সমস্যা চিকিৎসা ব্যয়। বর্তমানে জটিল রোগে আক্রান্তদের সহায়তা দেওয়া হলেও তা নিয়মিত বা কাঠামোবদ্ধ নয়। ফলে একবার সহায়তা পাওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত পুনরায় সহযোগিতার সুযোগ সীমিত হয়ে পড়ে। এ বাস্তবতা বিবেচনায় সাংবাদিকদের জন্য একটি স্থায়ী স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে বোর্ড সভায় সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর
নীতিগত অনুমোদন মিলেছে। প্রথমে একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির মাধ্যমে সাংবাদিকদের নিবন্ধন করা হবে। এরপর নিবন্ধনের ভিত্তিতে হেলথ কার্ড প্রদান
করা হবে এবং ওই কার্ডের আওতায় ট্রাস্টের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়া
হবে। প্রাথমিকভাবে ঢাকায় এ কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা শহরে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিকদের দলীয় লেজুড়বৃত্তি পরিহার করে প্রকৃত সাংবাদিকতায় মনোযোগী হতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নে ফেলোশিপ চালুরও
পরিকল্পনা রয়েছে ট্রাস্টের। এ লক্ষ্যে
প্রয়োজনীয় ডাটাবেজ তৈরির কাজ
ইতোমধ্যে শুরু হয়েছে।

শনিবার সকালে খুলনা প্রেসক্লাব- এর হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ট্রাস্টের সহযোগিতায় ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা’র
ব্যবস্থাপনায় খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সাংবাদিকদের আর্থিক সহায়তা ও
মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং খুলনা প্রেসক্লাবের
সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর,কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী, কে এম জিয়াউস সাদাত, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, সিনিয়র সদস্য মুনীর উদ্দিন আহমেদ,
আহমদ মুসা রঞ্জু প্রমুখ।
মুহাম্মদ আবদুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকবান্ধব
ছিলেন এবং তার সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা
জিয়া। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সাংবাদিকদের অবাধ স্বাধীনতার
ঘোষণা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মাস শেষে অনেক সাংবাদিক নিয়মিত বেতন পান না। কিন্তু নতুন
মাস শুরু হলেই স্কুল, মাদরাসা ও কলেজের টিউশন ফি পরিশোধ করতে হয়। এই
বাস্তবতায় তারা নিয়মিত সমস্যার সম্মুখীন হন। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে
২০১৫ সাল থেকে সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য বৃত্তি কার্যক্রম চালু
করা হয়েছে। গত ১৮ মাসের দায়িত্বকালকে উল্লেখ করে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়ার মুহূর্তটিই তার সবচেয়ে বড় প্রাপ্তি। এবার
খুলনা ও সাতক্ষীরা জেলার জন্য প্রায় ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয় বলেও
জানান তিনি। চিকিৎসা সহায়তা কার্যক্রমকে আরও টেকসই করতে সাংবাদিকদের জন্য হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিবন্ধনের ভিত্তিতে
কার্ড প্রদান করা হবে এবং সেই কার্ডের আওতায় ট্রাস্টের পক্ষ থেকে নিয়মিত
চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। #

Photos from বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট's post 28/02/2026

যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে ৪ জেলার সাংবাদিক ও সাংবাদিক সন্তানদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা ও বৃত্তির চেক বিতরণ।

Photos from বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট's post 23/02/2026

সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মধ্যে আজ সোমবার ২৩ ফেব্রুয়ারী বৃত্তির চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

Photos from বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট's post 23/02/2026

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভা আজ মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সার্কিট হাউজ রোডস্থ কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে এসে পৌঁছালে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ ফুল দিয়ে তাঁদের স্বাগত জানান। বোর্ড সভায় ট্রাস্টের চলমান কার্যক্রম পর্যালোচনা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

23/02/2026

সার্কিট হাউস রোডে অনুষ্ঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী–কে মনোনীত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সভায় ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির নির্দেশ দেন মন্ত্রী। তিনি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসরভাতা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান। পাশাপাশি বড় সরকারি হাসপাতালে সাংবাদিকদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন।
সভায় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ–এর মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সদস্যসচিব ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের কার্যক্রম, আর্থিক সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং শুল্কমুক্ত সুবিধা, জনবল নিয়োগ ও অবকাঠামোগত সহায়তা চান।
সভা শেষে তথ্য ভবন মিলনায়তনে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণে তহবিল গঠন ও প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণের উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী।

সাংবাদিক সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন 23/02/2026

সাংবাদিক সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন।

সাংবাদিক সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসপিএন বাংলা টিভি সংবাদঃ অনুষ্ঠান ২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর ১১২ সার্কিট হাউস রোডস্থ তথ্য ভবনের তৃতীয় তলায় ....

Photos from বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট's post 12/02/2026

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্বাচনকালীন সাংবাদিক সহায়তা সেল। আক্রান্ত হলে যোগাযোগ করুন। আমরা আছি আপনার পাশে।

Photos from বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট's post 10/02/2026

সিনিয়র সাংবাদিক, দৈনিক দিনকালের নগর সম্পাদক আলী মামুদের নামাজে জানাজায় অংশ নেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। জানাজা শেষে তথ্য মন্ত্রণালয় ও ট্রাস্টের পক্ষ থেকে মরহুমে কফিনে ফুল দিয়ে শোক ও শ্রদ্ধা জানানো হয়।

09/02/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকেরা নিরাপদ থাকবেন এটা প্রত্যাশা করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। অনাকাঙ্ক্ষিত কোন সহিংস পরিস্থিতিতে সাংবাদিকেরা বিপদগ্রস্ত বা আক্রান্ত হলে পাশে থাকবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

30/12/2025
Photos from বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট's post 24/12/2025

অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভন্ডুল বা বাধাগ্রস্ত করার ব্যাপারে সাংবাদিকদের সজাগ থাকতে হবে : এম আবদুল্লাহ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, এম আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, সামনে যে নির্বাচন রয়েছে সে নির্বাচনকালিন যে সাংবাদিকতা, এটা অনেক বেশি যেমন চ্যালেঞ্জিং, যেমন ঝুঁকির। একই সঙ্গে সাংবাদিকতা দিয়ে আপনারা এ রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনার চেষ্টা করতে পারেন। আবার এ নির্বাচন ভন্ডুল করার ক্ষেত্রেও আপনাদের ভূমিকা থাকতে পারে। কোনটা বেছে নিবেন আপনাদেরকে চিন্তু করতে হবে৷
বুধবার (২৪ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জেলায় কর্মরত ১৬জন সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান, দেশ টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন সহজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ।

সাংবাদিক নেতা এম আবদুল্লাহ বলেন, দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে, এ ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে গুজব ছড়িয়ে, মিস ইনফরমেশন, ডিজ ইনফরমেশনের নির্বাচনী পরিবেশ নষ্ট করার ক্ষেত্রেও সাংবাদিকদের একটি রোল থাকবে, যাতে কোন রকম অপতথ্য ছড়িয়ে নির্বাচনকে ভন্ডুল করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করা, নির্বাচনের পরিবেশকে ক্ষুন্ন করা না হয়। এ ব্যাপারে সতর্ক থাকতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে।

বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ আরও বলেন, আমরা এখন মুক্ত পরিবেশে আছি। গণমাধ্যমও মুক্ত আছে। গত ১৫-১৬বছর ফ্যাসিস্ট রেজিমে আমাদের সাংবাদিকতাকে দলন করে, পিষ্ট করে সমস্ত গণমাধ্যমকে ভঙ্গুর এবং ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছিলো। পেশাদার এবং দেশাত্মবোধ নিয়ে যেসব গণমাধ্যম কাজ করেছিলো তাদের টুঁটি চেপে ধরা হয়েছিলো এবং বন্ধ করে দেওয়া হয়েছিলো।সম্পাদকদেরকে জেলে ঢুকানো হয়েছিলো। জুলাইয়ে প্রায় ১৪'শ মানুষের জীবন এবং প্রায় ৩০হাজার মানুষের অঙ্গহানির বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, মুক্ত পরিবেশ পেয়েছি, মুক্ত সংবাদমাধ্যম পেয়েছি। এখন আমরা দায়িত্বহীন সংবাদমাধ্যম যাতে না হয়ে যাই। দায়িত্বহীন সাংবাদিকতা যাতে আমাদের মাঝে তৈরি না হয়। এ বিষয়ে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রাখবো।

তিনি আরো বলেন, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এখন গণমাধ্যম নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা দেখছি গত ৩-৪দিন গণমাধ্যম নিয়ে সাঙ্ঘাতিকভাবে আলোচনা হচ্ছে। দুটি গণমাধ্যমে আগুন দেওয়া হয়েছে। এগুলো নিয়ে ব্যাপক আন্দোল সংগ্রাম আমরা দেখছি। আমরা এধরনের গণমাধ্যমে অগ্নিসংযোগ, গণমাধ্যমে সন্ত্রাস, একজন বিবেকবান মানুষ হিসেবে, একজন গণতন্ত্রমনা মানুষ হিসেবে, একজন গণমাধ্যমের কর্মী হিসেবে কোনভাবে সমর্থন করি না। কিন্তু ভাবটা যদি এমন দেখানো হয়, যে এ প্রথম বাংলাদেশে গণমাধ্যমের উপর এ ধরনের ঘটনা ঘটেছে, তখন কিন্তু আমাদের জন্য পীড়াদায়ক হয়, কষ্টের হয়। কারণ গত ১৫ বছরে আওয়ামী লীগের সময় ৫৯জন সাংবাদিক খুন হয়েছে । প্রত্যেক মাসে ২৫-৩০জন সাংবাদিক পঙ্গু হয়েছে, মামলায় আসামী হয়েছে, জেল খেটেছে। এটা প্রত্যেক মাসের হিসাব।
এম আবদুল্লাহ বলেন, যারা ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশ প্রথম এধরণের ঘটনা ঘটেছে বলছেন, তাদেরকে একটু অতীতটা ঘেটে দেখতে বলবো। অত্যন্ত শ্রদ্ধাভাজন লোকজনও যখন এসব কথা বলেন, তখন আমাদের কিন্তু বেদনা-দুঃখ রাখার জায়গা থাকে না। কারণ আমরা দেখেছি কিভাবে একেকজন সম্পাদককে চ্যাংদোলা করে ধরে নেওয়া হয়েছে, কমান্ডো স্টাইলে শীর্ষ সন্ত্রাসীর মতো করে মাহমুদুর রহমানকে তুলে নিয়ে যাওয়া হয়েছিলো দুই দফায়। জেল খেটেছিলেন সাড়ে ৫বছর। নির্বাসিত জীবন কাটিয়েছেন ৬বছর। আবুল আসাদের মতো একজন জ্যেষ্ঠ সম্পাদকের সঙ্গে মুক্তিযুদ্ধ মঞ্চের নামে কিছু সন্ত্রাসী কি কান্ড ঘটিয়েছে। ব্যারিস্টার মইনুল হোসেন টকশোতে একটি মাত্র কথা বলেছেন একজনের সাথে, যে কথার কারণে তার বিরুদ্ধে মামলা করে কিভাবে তুলে নিয়ে গিয়ে জেলখানার ফ্লোরে শুইয়ে রাখা হয়েছিলো। এ বিষয়গুলো, এ ইতিহাস গুলো চাইলেই মুছে দেওয়া যাবে না।

তাই আগামী দিনে আমাদের সাংবাদিকতায় অনেক চ্যালেঞ্জ রয়েছে। সে চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য সত্যকে উপেক্ষা করে, সত্যকে বিকৃত করে এটা করতে পারবেন না। সত্য স্বীকার করুন। কোন আমলেই আমরা সংবাদমাধ্যমে নিপীড়ন চাই না।

রাজীব হোসেন রাজু
জেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ, লক্ষ্মীপুর
০১৮৩১৩২৬৯০৭

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

3 Circuit House Road
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00