Mother of democracy Begum Khaleda Zia Parishad

Mother of democracy Begum Khaleda Zia Parishad

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mother of democracy Begum Khaleda Zia Parishad, Political organisation, Dhaka.

এটি একটি রাজনৈতিক-সামাজিক ও ক্রীড়া উন্নয়নমুখী সংগঠন যা গঠন করা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র, সামাজিক উন্নয়ন ও ক্রীড়া চেতনায় ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে। সংগঠনটি চালিত হয় বিশিষ্ট নেতা ও সংগঠক মোঃ জিয়াউর রহমান কর্তৃক।

06/05/2026
06/05/2026
06/05/2026

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছা আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বেগম জেবুন্নেছার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

বেগম জেবুন্নেছা ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। শিক্ষকতা পেশায় নিবেদিতপ্রাণ এই শিক্ষিকা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী বর্তমানে রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি ছিলেন একজন আদর্শ মা। একজন আদর্শ মা হিসেবে নিজের সন্তানদেরও সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলেছেন।

আমি মরহুমা বেগম জেবুন্নেছার মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।

আল্লাহর দরবারে এই মহীয়সী নারীর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka
1000