নোটিশ:
ব্যক্তিগত ও পেশাগত কারণে
ডেমোক্রেটিক বাংলাদেশের সম্মানিত আহবায়ক
ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হুসেইন..
সদস্য জনাব মালিহা তাবাসসুম ও ফারিয়া সুলতানা
ডেমোক্রেটিক বাংলাদেশ থেকে পদত্যাগ করেছেন..
আমাদের পরবর্তী যাত্রা ,অগ্রগতি ও কাজ আমাদের সোস্যাল মিডিয়ায় শেয়ার করা হবে।
Democratic Bangladesh
Promoting democracy, transparency, free elections, accountability, freedom of speech, anti-corruption, and bureaucratic reform in Bangladesh.
03/02/2026
আজকের প্রোগ্রামে আপনারা সকলেই আমন্ত্রিত
02/02/2026
গণতান্ত্রিক চর্চা সুসংহত করা, নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে Democratic Bangladesh–এর উদ্যোগে একটি একাডেমিক সংলাপ ও রাজনৈতিক দলসমূহের নির্বাচনকেন্দ্রিক সহিংসতা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপনার আয়োজন করা হয়েছে।
উক্ত একাডেমিক সংলাপের শিরোনাম—
Academic Dialogue on Electoral Violence: Causes, Consequences and Policy Responses in Bangladesh
(বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক সহিংসতা: কারণ, প্রভাব ও নীতিগত প্রতিকার)
এই সংলাপে বিশেষভাবে আলোচিত হবে—
আলোচ্য বিষয়:
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক সহিংসতা ও প্রতিকার”
বাংলাদেশে নির্বাচনকে ঘিরে সহিংসতার ঐতিহাসিক প্রেক্ষাপট, এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের ওপর এর প্রভাব এবং ভবিষ্যতে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা প্রতিরোধে সম্ভাব্য নীতিগত ও কাঠামোগত সংস্কার নিয়ে এই সংলাপে গভীর, বিশ্লেষণধর্মী ও নীতিনির্ভর আলোচনা অনুষ্ঠিত হবে।
আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ :
অধ্যাপক মো. শরীফুল ইসলাম
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
পারভেজ করিম আব্বাসী
নির্বাহী পরিচালক, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ
সহকারী অধ্যাপক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
ব্যারিস্টার শাহরিয়ার কবির
আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক
ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ
লেখক ও রাজনীতি বিশ্লেষক
সাধারণ সম্পাদক, জি-নাইন
প্লাবন তারিক
সাংবাদিক ও গবেষক
সামান্তা শারমিন
সিনিয়র যুগ্ম আহবায়ক, এনসিপি
মালিহা তাবাসসুম
ফেলো ইউনিভার্সিটি অব টেক্সাস
সালাহউদ্দিন শুভ
সভাপতি, TYS
কোঅর্ডিনেটর, YPSD
সম্পাদনা সহযোগী, ক্যাম্পাস মিরর
মুনিম মুবাশ্বির
সদস্য, দুর্নীতি দমন সংস্কার কমিশন
সহ-প্রতিষ্ঠাতা, বিআইপিইডি
সামরান
সিনিয়র যুগ্ম আহ্বায়ক, JRA
সভাপতি:
ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন
আহবায়ক, ডেমোক্রেটিক বাংলাদেশ
সদস্য, জাতীয় নির্বাচন তদন্ত কমিশন
সঞ্চালক:
সাদিক আল আরমান
সদস্য সচিব, ডেমোক্রেটিক বাংলাদেশ
সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণতন্ত্র, নির্বাচন ও নীতিনির্ধারণ বিষয়ে আপনার প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং মূল্যবান মতামত এই একাডেমিক সংলাপকে আরও সমৃদ্ধ, অর্থবহ ও কার্যকর করে তুলবে।
আপনাকে উক্ত একাডেমিক সংলাপে উপস্থিত থাকার জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি।
তারিখ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
সময়: বিকাল ৩:০০টা – সন্ধ্যা ৬:০০টা
স্থান:
জহুর হোসেন চৌধুরী হল
ন্যাশনাল প্রেস ক্লাব
তোপখানা রোড, ঢাকা
আপনার সদয় উপস্থিতি আমাদের জন্য বিশেষ সম্মান ও অনুপ্রেরণার উৎস হবে।
আয়োজনে
Democratic Bangladesh
29/01/2026
২৮ জানুয়ারী ২০২ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে ঢাকা স্ট্রীম,নারীর রাজনৈতিক অধিকার ফোরাম ও ডেমোক্রেটিক বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়..
উক্ত প্রোগ্রাম উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সেলিনা রহমান..
জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব এহসানুল মাহবুব জুবায়ের..
সহ দেশবরন্য রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও অন্যান্য ব্যক্তিবর্গ।
27/01/2026
আগামীকাল বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই বিশেষ সেমিনারে দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দের পাশাপাশি বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাংবাদিকরা আলোচনা করবেন।
সবাইকে আমন্ত্রণ...
26/01/2026
বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নির্বাচনী ভাবনা ও অংশগ্রহণ বিষয়ক সেমিনার
গত শনিবার (২৪/১/২৬) রাজধানীর সিরডাপ মিলনায়তনের এ ভি এস রেড্ডি হলে ডেমোক্রেটিক বাংলাদেশ ও একতার বাংলাদেশের যৌথ আয়োজনে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যাশা, অধিকার এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে এই আলোচনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজরিয়ান আকরাম হোসেন (আহবায়ক, ডেমোক্রেটিক বাংলাদেশ ও সদস্য, জাতীয় নির্বাচন তদন্ত কমিশন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্লাবন তারিক (আহবায়ক, একতার বাংলাদেশ)।
বিশেষ অতিথি হিসেবে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন:
• এডভোকেট দীন বন্ধু রায় (সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট)
• অধ্যাপক ড. শান্টু বড়ুয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়)
• ভদন্ত করুনানন্দ থের (অধ্যক্ষ, অতীশ দীপংংকর মেমোরিয়াল কমপ্লেক্স)
• ফাদার লিন্টু ফ্রান্সিস ডি কস্তা
• মালিহা তাবসসুম (টেক্সাস বিশ্ববিদ্যালয়)
• সর্ব মিত্র চাকমা (সদস্য, ডাকসু)
• ফারিয়া (লেখক ও গবেষক)
• সামরান ( সমাজকর্মী ও এক্টিভিস্ট)
এছাড়াও সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগণ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন সাদিক আল আরমান।
একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী ব্যবস্থা গড়তে ধর্মীয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ কতটা জরুরি, বক্তারা তাদের আলোচনায় তা অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেন।
আয়োজনে,
ডেমোক্রেটিক বাংলাদেশ,
একতার বাংলাদেশ
24/01/2026
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নির্বাচনী ভাবনা ও অংশগ্রহণ বিষয়ক সেমিনার।
আপনারা সকলেই আমন্ত্রিত।
আজকের প্রোগ্রামে অতিথি হিসেবে যারা থাকছেন-
• প্রধান অতিথি -
তাজরিয়ান আকরাম হোসেন
আহবায়ক, ডেমোক্রেটিক বাংলাদেশ
সদস্য, জাতীয় নির্বাচন তদন্ত কমিশন
বিশেষ অতিথিবৃন্দ-
• এডভোকেট দীন বন্ধু রায়
সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট
• অধ্যাপক ড. শান্টু বড়ুয়া
চেয়ারম্যান, পালি ও বুদ্ধিষ্ট স্টাডিজ বিভাগ
সরকারি প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়
• ভদন্ত করুনানন্দ থের
অধ্যক্ষ, অতীশ দীপংংকর মেমোরিয়াল কমপ্লেক্স
সহ-সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।
• ফাদার লিন্টু ফ্রান্সিস ডি কস্তা
পি এইচ ডি অন, প্যাস্টোরাল হেলথ কেয়ার ইতালি
•মালিহা তাবসসুম
বিএসসি,সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট,
টেক্সাস বিশ্ববিদ্যালয়
• সর্ব মিত্র চাকমা
কার্যকরী সদস্য, ডাকসু
• কী নোট স্পীকার -
নেসার আমিন
লেখক, অনুবাদক ও উন্নয়নকর্মী
সহযোগী সমন্বয়কারী, সুজন - সুশাসনের জন্য নাগরিক
• প্রোগ্রামে সভাপতিত্ব করবেন-
প্লাবন তারিক
আহবায়ক, একতার বাংলাদেশ
সাংবাদিক ও গবেষক
• সঞ্চালনায় -
সাদিক আল আরমান
সদস্য সচিব, ডেমোক্রেটিক বাংলাদেশ
সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন
আপনারা সকলেই আমন্ত্রিত।
তারিখ: ২৪/০১/২৬
রোজ শনিবার
সময়: ৩:০০ টা - ৫.০০ টা
স্থান- এ ভি এস রেড্ডি হল
সিরডাপ মিলনায়তন
তোপখানা রোড-ঢাকা
আয়োজনে,
ডেমোক্রেটিক বাংলাদেশ,
একতার বাংলাদেশ
23/01/2026
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নির্বাচনী ভাবনা ও অংশগ্রহণ বিষয়ক সেমিনার।
আপনারা সকলেই আমন্ত্রিত।
তারিখ: ২৪/০১/২৬
রোজ শনিবার
সময়: ৩:০০ টা - ৫.০০ টা
স্থান- এ ভি এস রেড্ডি হল
সিরডাপ মিলনায়তন
তোপখানা রোড-ঢাকা
আয়োজনে,
ডেমোক্রেটিক বাংলাদেশ,
একতার বাংলাদেশ
16/01/2026
তরুণদের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন ও নীতিনির্ধারণে প্রভাব নিয়ে একাডেমিক সংলাপ অনুষ্ঠিত।
গণতান্ত্রিক চর্চা, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুবসমাজের ভূমিকা নিয়ে গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনার লক্ষ্যে “Youth-Led Democratic Movements and Policy Impact” শীর্ষক একাডেমিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপের আলোচ্য বিষয় ছিল— “তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট”।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে ৬ টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং Democratic Bangladesh।
এই সংলাপে তরুণদের রাজনৈতিক সচেতনতা, গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ, জাতীয় নির্বাচন সম্পর্কে Gen-Z-এর দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের সম্ভাব্য প্রভাব নিয়ে বহুমাত্রিক আলোচনা হয়।
• প্রধান অতিথি
অধ্যাপক ড. এম. মাহফুজুর রহমান
উপ-উপাচার্য (শিক্ষা), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
।তিনি বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হলেও রাজনৈতিক আলোচনায় এর যথাযথ প্রতিফলন নেই। তিনি আক্ষেপ করে বলেন, রাজনৈতিক দলগুলোতে মনোনয়ন ও ক্ষমতার হিসাব নিয়ে বিস্তর আলোচনা হলেও গণভোটকে কেন্দ্র করে কোনো গঠনমূলক বিতর্ক গড়ে ওঠে না।
তিনি আরও বলেন, ছাত্র সংসদ ও যুব সমাজকে খাটো করে দেখার প্রবণতা মূলত পুরো ইয়ুথ সোসাইটিকেই অবমূল্যায়ন করার শামিল। অথচ ইতিহাস সাক্ষ্য দেয়, রাষ্ট্রের নৈতিক ভিত্তি গড়ে ওঠে তরুণদের চিন্তা ও নেতৃত্ব থেকেই। তরুণদের এই নৈতিক শক্তিকে প্রাতিষ্ঠানিকভাবে মূল্যায়ন ও সংরক্ষণ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
• বিশেষ অতিথিদের বক্তব্য -
•অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম
অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ৫ কোটি ৫৬ লাখ, যা মোট ভোটারের প্রায় ৪৩.৫৬ শতাংশ। এই বিশাল তরুণ ভোটার গোষ্ঠী আসন্ন নির্বাচনে নিঃসন্দেহে ‘ডিসাইডিং ফ্যাক্টর’ হিসেবে কাজ করবে।
তিনি বলেন, তরুণদের উচিত দলীয় আবেগের ঊর্ধ্বে উঠে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও জনপ্রতিনিধি হিসেবে উপযোগিতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী প্রতিটি ধাপে তরুণদের সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করতে পারে এবং শিক্ষা ও সুশাসন ইস্যুতে নীতিনির্ধারকদের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে পারে। রাজনৈতিক সচেতনতা বাড়লেই সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তনের সূচনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
• মো. মাজহারুল ইসলাম
জিএস, জাকসু।
তিনি বলেন, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণকে কেবল ভোটের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে হলে ছাত্র সংসদ ও শিক্ষাঙ্গন থেকেই সচেতন নাগরিক তৈরির প্রক্রিয়া শুরু করতে হবে।
• ফেরদৌস আল হাসান
এজিএস, জাকসু।
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের অংশগ্রহণ কেবল আবেগের বিষয় নয়; এটি একটি দায়িত্বশীল ও ধারাবাহিক প্রক্রিয়া। রাষ্ট্র পরিচালনায় তরুণদের মতামত প্রতিফলনের জন্য কার্যকর কাঠামো গড়ে তোলা জরুরি।
• আয়েশা সিদ্দিকা মেঘলা
এজিএস, জাকসু।
তিনি বলেন, তিনি এমন এক প্রজন্মের প্রতিনিধি হয়ে কথা বলছেন যারা একটি বৈষম্যহীন, জবাবদিহিতামূলক ও নারীবান্ধব বাংলাদেশের স্বপ্ন দেখে। ১৯৫২ থেকে ২০২৪—প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তরুণরা রক্ত দিয়ে ভূমিকা রেখেছে। আগামীর নির্বাচন কোনো বিশেষ দলের জয়ের প্রশ্ন নয়, বরং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।
তিনি নারী প্রতিনিধিত্ব, স্বচ্ছ নির্বাচন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও কর্মসংস্থান নিশ্চিতে গণভোটের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
• প্লাবন তারিক
গবেষক ও সাংবাদিক
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের আবেগের পাশাপাশি গবেষণা, তথ্য ও বিশ্লেষণভিত্তিক ভূমিকা সময়ের দাবি। এছাড়াও জাবিতে পড়াকালীন তার বিভিন্ন আন্দোলন-সংগ্রাম নিয়ে স্মৃতি চারন করেন।
• সালাহউদ্দিন শুভ
সভাপতি, TYS | কো-অর্ডিনেটর, YPSD | সম্পাদনা সহযোগী, Campus Mirror।
তিনি বলেন, তরুণদের ভূমিকা কেবল আন্দোলন নয়; নীতি বোঝা, নীতি প্রস্তাব করা এবং প্রয়োজনে নীতিকে চ্যালেঞ্জ করাই হবে আগামীর তরুণ রাজনীতির মূল বৈশিষ্ট্য। আগামী নির্বাচন তরুণদের কাছে একটি ‘Policy Referendum’ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
• জাহিদুল ইসলাম
সভাপতি, সরকার ও রাজনৈতিক বিতর্ক মঞ্চ
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকট কেবল সাংবিধানিক নয়, বরং সামাজিক ও মানবিক। তাই রাজনৈতিক সংস্কারের পাশাপাশি সমাজ সংস্কার আন্দোলন জরুরি।
• মুনিম মুবাশ্বির
সদস্য, দুর্নীতি দমন সংস্কার কমিশন
সহ-প্রতিষ্ঠাতা, BIPED
তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্যের অভাব বড় বাধা। গণভোটের মাধ্যমে সংস্কার প্রস্তাবকে আইনি ও নৈতিক ম্যান্ডেট দেওয়া প্রয়োজন।
• কী-নোট স্পিকার
মেহেদী মামুন
সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
তিনি বলেন, ১৯৪৭ থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনী ইতিহাস বিশ্লেষণ করে বলেন, তরুণদের বেকারত্ব, নিরাপত্তা ও রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অবস্থান জরুরি। তরুণদের উদ্যোক্তা হওয়ার পথে বাধা দূর করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন Democratic Bangladesh-এর সদস্য সচিব সাদিক আল আরমান।
সংলাপে বক্তারা একমত পোষণ করেন যে, আগামীর নির্বাচন ও গণভোটে তরুণ সমাজের সচেতন, নীতিনির্ভর ও সংগঠিত অংশগ্রহণই বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।
আয়োজনে,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু),
Democratic Bangladesh
15/01/2026
“তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট” - শীর্ষক সেমিনারে আমন্ত্রিত অতিথিবৃন্দ।
• অনুষ্ঠানের বিবরণ -
তারিখ: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
সময়: বিকাল ৩:০০টা – ৫:০০টা
📍 স্থান:
জহির রায়হান মিলনায়তন (সেমিনার রুম),
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আয়োজনে,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু),
Democratic Bangladesh
15/01/2026
গণতান্ত্রিক চর্চা, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তরুণ সমাজের ভূমিকা নিয়ে গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনার লক্ষ্যে একটি একাডেমিক সংলাপ আয়োজন করা হয়েছে।
Academic Dialogue on "Youth-Led Democratic Movements and Policy Impact"
(তরুণদের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন ও নীতিনির্ধারণে এর প্রভাব)
• আলোচ্য বিষয়:
“তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট”
এই সংলাপে বিশেষভাবে গুরুত্ব পাবে—
• তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা
• গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের অংশগ্রহণ
• জাতীয় নির্বাচন সম্পর্কে Gen-Z–এর দৃষ্টিভঙ্গি
• ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের সম্ভাব্য প্রভাব
গঠনমূলক, বিশ্লেষণধর্মী ও ভবিষ্যতমুখী সংলাপ গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
• প্রধান অতিথি -
অধ্যাপক ড. এম. মাহফুজুর রহমান
উপ-উপাচার্য (শিক্ষা),জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আমন্ত্রিত অতিথিবৃন্দ -
• অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম
অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
• আব্দুর রশীদ জিতু
ভিপি, জাকসু
• মো. মাজহারুল ইসলাম
জিএস, জাকসু
• ফেরদৌস আল হাসান
এজিএস, জাকসু
• আয়েশা সিদ্দিকা মেঘলা
এজিএস, জাকসু
• মুহাম্মদ সজল
লেখক ও সমাজকর্মী
• প্লাবন তারিক
গবেষক ও সাংবাদিক
• সালাহউদ্দিন শুভ
সভাপতি, TYS
কোঅর্ডিনেটর, YPSD
সম্পাদনা সহযোগী, ক্যাম্পাস মিরর
• ফারিয়া সুলতানা
গবেষক, গ্লোবাল হেলফ
• জাহিদুল ইসলাম
সভাপতি,সরকার ও রাজনৈতিক বিতর্ক মঞ্চ
• মুনিম মুবাশ্বির
সদস্য, দুর্নীতি দমন সংস্কার কমিশন
সহ-প্রতিষ্ঠাতা,BIPED
• কী-নোট স্পীকার -
মেহেদী মামুন
সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
• সঞ্চালনায় -
সাদিক আল আরমান
সদস্য সচিব, Democratic Bangladesh
সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন
• প্রোগ্রামে সভাপতিত্ব করবেন -
তাজরিয়ান আকরাম হোসেন
আহ্বায়ক, Democratic Bangladesh
সদস্য, জাতীয় নির্বাচন তদন্ত কমিশন
• অনুষ্ঠানের বিবরণ -
তারিখ: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
সময়: বিকাল ৩:০০টা – ৫:০০টা
📍 স্থান:
জহির রায়হান মিলনায়তন (সেমিনার হল),
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আয়োজনে,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু),
Democratic Bangladesh
গণতন্ত্র, তরুণ নেতৃত্ব ও আগামী নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে আগ্রহী সবাইকে আমন্ত্রণ।
15/01/2026
গণতান্ত্রিক চর্চা, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তরুণ সমাজের ভূমিকা নিয়ে গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনার লক্ষ্যে একটি একাডেমিক সংলাপ আয়োজন করা হয়েছে।
উক্ত সংলাপের শিরোনাম—
Youth-Led Democratic Movements and Policy Impact
(তরুণদের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন ও নীতিনির্ধারণে এর প্রভাব)
আলোচ্য বিষয়:
“ তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট ”
এই একাডেমিক সংলাপে বিশেষভাবে গুরুত্ব পাবে তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা, গণতান্ত্রিক আন্দোলনে তাদের অংশগ্রহণ, জাতীয় নির্বাচন সম্পর্কে Gen-Z–এর দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সম্ভাব্য প্রভাব। আলোচনার মাধ্যমে একটি গঠনমূলক, বিশ্লেষণধর্মী ও ভবিষ্যতমুখী সংলাপ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও মূল্যবান মতামত এই একাডেমিক সংলাপকে আরও সমৃদ্ধ ও অর্থবহ করে তুলবে।
অতএব, উক্ত একাডেমিক সংলাপে থাকার জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি।
তারিখ: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
সময়: বিকাল ৩:০০টা – ৫:০০টা
📍 স্থান:
জহির রায়হান হল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আপনার সদয় উপস্থিতি আমাদের জন্য বিশেষ সম্মানের হবে।
আয়োজনে,
জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ,
Democratic Bangladesh
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
1212
