অত্র পেজের কার্যক্রম আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো।
নতুন পেজ লিংক
https://www.facebook.com/profile.php?id=61589929930688&mibextid=ZbWKwL
ডিএসকে কৈশোর কর্মসূচি পাঠাগার নেত্রকোনা জেলা দূর্গাপুর উপজেলা
লালমিয়া স্মৃতি গণপাঠাগার
20/05/2026
তাই ১৮/০৫/২০২৬ থেকে পাঠাগার এর কার্যক্রম লালমিয়া স্মৃতি গণপাঠাগার নামে পরিচালিত হবে।
ধন্যবাদ সবাইকে।
বিশেষ ঘোষণা
আমাদের পাঠাগারটি কিন্তু এনজিও প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত নয় ।
ডিএসকে যদিও এনজিও।
তবে আমাদের পাঠাগার গড়ে উঠেছে ডিএসকে কৈশোর কর্মসূচি ক্লাবের দ্বারা ।
অতএব সবাইকে বিষয়টি অবহিত করা হলো।
এটার প্রত্যয়ন আমাদের কাছে আছে
18/05/2026
আমাদের পাঠাগারে যখন ছোট শিশুদের দল আসে
18/05/2026
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আজ আবার যোগ দিয়েছেন আফসানা বেগম অভিনন্দন ইনশাআল্লাহ আপনার অসম্পূর্ণ সংস্কার দ্রুত সম্পন্ন হবে এবার। গ্রন্থকেন্দ্রের সকল ভালো উদ্যোগের সঙ্গে আমরা সবসময় আছি!
*বিষয়: দ্বিতীয়বার পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন*
আফসানা বেগম
নবনিযুক্ত পরিচালক
জাতীয় গ্রন্থাগার ঢাকা, বাংলাদেশ
ডিএসকে কৈশোর কর্মসূচি পাঠাগারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আপনি দ্বিতীয়বারের মতো পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আমরা অত্যন্ত আনন্দিত। আপনার প্রথম মেয়াদের দক্ষ নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা এবং কর্মনিষ্ঠা প্রতিষ্ঠানের অগ্রগতিতে যে ছাপ রেখেছে, তা সকলের কাছেই অনুকরণীয়।
আমরা বিশ্বাস করি, আপনার অভিজ্ঞতা, সততা এবং কর্মস্পৃহা এবারও প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। জ্ঞানচর্চা, শিক্ষার প্রসার এবং সমাজ উন্নয়নে আপনার অবদান আরও সুদৃঢ় হবে।
ডিএসকে কৈশোর কর্মসূচি পাঠাগার সর্বদা শিক্ষা ও সংস্কৃতির পক্ষে কাজ করে আসছে। আপনার নেতৃত্বে ভবিষ্যতে আমাদের পাঠাগারের সাথেও যৌথ উদ্যোগে কাজ করার সুযোগ হবে, এই প্রত্যাশা রাখি।
আপনার নতুন দায়িত্ব সফল, সুন্দর ও ফলপ্রসূ হোক। সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
ধন্যবাদান্তে,
মোসা আয়েশা
সভাপতি
ডিএসকে কৈশোর কর্মসূচি পাঠাগার নেত্রকোনা জেলা দূর্গাপুর উপজেলা
তারিখ: ১৮ মে, ২০২৬
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
2420
