বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত জুলাই ও আগস্ট মাসে মোট ৩৫ জন আলেম, হাফেয ও মাদ্রাসা ছাত্রের শহিদ হওয়ার তালিকা আমাদের হাতে এসেছে আলহামদুলিল্লাহ্।
আমরা আবুল কাশেম ফাউন্ডেশন থেকে সিদ্ধান্ত নিয়েছি, পূনর্বাসনের অংশ হিসাবে এদের প্রত্যেকের পরিবার থেকে অন্তত একজনকে আমাদের সম্ভাব্য রিসোর্স ও কানেকশন অনুযায়ী নানান সেক্টরে চাকুরীর পেতে সাহায্য করবো (আমাদের প্রায়োরিটি থাকবে আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান, সেইফ ফুড, আইটি ও অন্যান্য ডিপার্টমেন্টে ই সম্ভব হলে নিয়োগ দেওয়া)। এছাড়াও কেউ যদি আইটি আউটসোর্সিং-এ আগ্রহী হোন তাহলে তাদের শুয়াইব একাডেমীর মাধ্যমে ট্রেনিং এর ব্যবস্থা করবো। সর্বোপরি যদি কারো ব্যবসায়ে আগ্রহ থাকলে সেই অনুযায়ী ছোট ব্যবসায় করতে মূলধন সংগ্রহে হেল্প করবো, ইনশা আল্লাহ।
খুব সহসাই সবার সাথে আমরা যোগাযোগ করবে আমাদের টিম।
এই তালিকা আরও দীর্ঘ হতে পারে।
আবুল কাশেম ফাউন্ডেশন
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আবুল কাশেম ফাউন্ডেশন, Dhaka.
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী মুসলিম উম্মাহ গঠন, উন্নত দ্বীনি চেতনা ও মানবসেবায় নিয়োজিত একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান।
Website: https://abulqasim.org/ Mobile: +8801919267911 আবুল কাসিম ফাউন্ডেশন, একটি নন প্রফিট অর্গানাইজেশন। এটি রুট-লেভেলে শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন, বেকারদের ক্যারিয়ার গঠনে সহায়তা, দাওয়াহ কার্যক্রম, কর্জে হাসানা ফান্ড ব্যবস্থাপনা, ইয়াতিম মাদ্রাসা ছাত্র পূনরবা
01/09/2024
কুমিল্লা টিমের মাধ্যমে গত ২৪ আগস্ট বুড়িচং এর রাজাপুরে বানভাসি মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। ২০০+ পরিবারে কাছে পৌঁছে গিয়েছে আপনাদের সম্মিলিত প্রচেষ্টার ভালোবাসা গুলো!
ধন্যবাদ টিম মাইক্রোটার্স
01/09/2024
আমাদের টিম কুমিল্লা ১৬০ পরিবারের জন্য ভারী খাবার নিয়ে রওনা হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে।
এ পর্যায়ে সেনবাগ সদর, বাংলাবাজার, বসন্তপুর আংশিক, বিরাহিমপুর আংশিক, ঠনারপাড় আংশিক একেবারেই হতদরিদ্র পরিবার গুলো বেছে বেছে কাভার করা হবে। একাজে হেল্প করবে আমাদের স্থানীয় প্রতিনিধিরা।
* স্বেচ্ছাশ্রম দিচ্ছে কুমিল্লার আইটি প্রতিষ্ঠান মাইক্রোটার্স।
31/08/2024
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতাইপাড়া ইউনিয়নের বসন্তপুরবাজার সংলগ্ন গ্রাম গুলোতে আবুল কাশেম ফাউন্ডেশনের উপহার স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে, আলহামদুলিল্লাহ্।
এখানে মোট ২৮০ টি পারিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
31/08/2024
আজ সকালে সোনাইমুড়ীর নদনা ইউনিয়নের বেশ কিছু গ্রামে মুফতি নুর হোসাইন সাহেবের সহযোগিতায় আবুল কাশেম ফাউন্ডেশন এর বন্যা দূর্গত পানি বন্দি মানুষের মাঝে উপহার সামগ্রি বিতরণ।
টিম এখন আছে ৪ং ওয়ার্ডে
29/08/2024
আগামীকাল নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়ন ও সেনবাগ ইউনিয়নে আবুল কাশেম ফাউন্ডেশন এর উপহার সামগ্রী পৌঁছে যাবে ৫০০ বন্যা দূর্গতদের পরিবারের মাঝে ইনশা আল্লাহ।
প্যাকেজে আছে বাচ্চাদের খাবার, সেনিটারি প্যাড, মোম, লাইটার পানি ও পর্যাপ্ত শুকনা খাবার সহ জরুরী মেডিসিন।
- ফাউন্ডেশনের সদস্য সচিব ও ত্রাণ কার্যক্রম ২০২৪ এর টিম লিডার ছরোয়ার হোসেন এর নেতৃত্বে আজকের প্যাকেজিং কার্যকর্মের অংশ বিশেষ ছবিতে।
26/08/2024
চট্টগ্রাম বোয়ালখালি পশ্চিম গুমডন্ডি থেকে আগত আমাদের ভাইয়েরা ফেনীর লালপোল সংলগ্ন গ্রামে ১০০০ মানুষের জন্য দুপুরের রান্না করা খাবার, বাচ্চাদের জন্য বিস্কুট ও পানি বিতরণ করেছে।
আবুল কাশেম রহ এর আওলাদরা কেউ ই এই দূর্যোগে বসে নেই আলহামদুলিল্লাহ। ছোট ভাই শাকিলের নেতৃত্বে এসেছে এই টিম।
আল্লাহ আমাদের সকলের কাজ গুলো কবুল করে নিন। যারা এই মহতি উদ্যোগে শরিক হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা।
25/08/2024
বন্যা দূর্গত অঞ্চলে খেদমতে খালক অব্যাহত রাখতে আবুল কাশেম ফাউন্ডেশন থেকে ২০ হাজার লিটার পানি কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষিপুর বাসীর জন্য পাঠানো হচ্ছে।
৪০০০ পরিবারের জন্য ৫লিটার করে বিশুদ্ধ এই পানি আমরা পৌঁছে দিবো।
আজ বোতল গুলো অর্ডার করা হয়েছে, আগামীকাল ই আমরা হাতে পেয়ে যাওয়ার কথা ইনশা আল্লাহ, সরাসরি সাবমার্জিবল পাম্প থেকে এই পানি রিফিল করা হবে, বড় ট্রাকে করে চলে যাবে এই পানি ইনশা আল্লাহ।
এই কাজে আমরা সেনাবাহিনী ও স্থানীয়দের হেল্প নিবো।
25/08/2024
আইটি প্রফেশনাল কিছু ভাইরা সহ স্থানীয় কিছু ভাইয়ের সহায়তায় বৃহস্পতিবার বিকেল থেকে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা দূর্গত বেশ কিছু থানায় উদ্ধার তৎপরতায় কাজ করছি আমরা।
আমরা বেশ কিছু বোট কিনেছি, কতক গুলো ভাড়ায় নিয়েছি।
বন্যাদূর্গতদের নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার পাশাপাশি তাদের বেইসিক নিড গুলো নিয়েও গত শুক্রবার থেকেই আমরা কাজ করছি, আলহামদুলিল্লাহ্
আমাদের কমিউনিটির অনেক ভাই এগিয়ে এসেছেন। সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দিন, আরও অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন, করছেন ত্রাণ আমাদের সাথে পৌঁছে দিতে। সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি।
ত্রাণ সহযোগিতায় ব্যাক্তিগত তহবিল থেকে যতটা সম্ভব ব্যয় করা হচ্ছে, সাথে কমিউনিটিও যুক্ত হয়েছে কিন্তু কাজের তুলন্যায় আমাদের ফান্ড অপ্রতুল, ক্রাইসিস চলছে। আমরা ম্যানেজ করার চেষ্টা করছি।
ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কমিউনিটির ভাইয়েরা সহ অন্যান্যরা আমরা আর্থ মানবতার সেবায় যোগ দিতে পারি। এই দূর্যোগ আমাদের সম্মিলিত ভাবে মোকাবেলা করতে হবে।
আপনাদের যার যা সামর্থ আমাদের এই ফান্ডে শরিক হতে পারেন।
তহবিলে ফান্ড পাঠানোর জন্য
বিকাশ, নগদ ও রকেট (পার্সোনাল)
01812-154459 আবু তাহের সুমন
BRAC Bank Limited, Elephant Road Branch.
Name: Abu Taher Sumon
Ac No: 1535202571377001
অথবা
DBBL, Matuail Branch
Name: Abu Taher Sumon
Ac No: 1971510062436
আল্লাহ আমাদের এই পরিকল্পিত বন্যা থেকে হেফাজত করুন।
প্রকৃতির বিরূপ আচরণ থেকে মুক্ত করুন।
-
যারাই কোন ভাবে হেল্প করতে চান ফোনে না পেলে মেসেজ করে রাখবেন। এখানে নেটওয়ার্ক ইস্যু আছে। আমরা পরবর্তিতে যোগাযোগ করবো।
কাছাকাছি সময়ের মধ্যে ইতিহাসের ভয়ংকর রাত পার করতে যাচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালীর বন্যাদুর্গতরা।
এটাকে স্রেফ পরিকল্পিত দূর্যোগ ছাড়া কিছু বলতে পারছি না।
আল্লাহ সবার জন্য সহজ করুন।
যার যার অবস্থান থেকে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসি। ইনশা আল্লাহ খুব সহসাই আমরা আবুল ক্বাসিম ফাউন্ডেশন থেকে একটা টিম ওখানে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে যাবো। প্রাথমিক পদক্ষেক হিসাবে আমরা একটা নৌকা বা বোট অলরেডি ভাড়া নিয়েছি ১০ দিনের জন্য, ইনশা আল্লাহ দ্রুত বন্যা কবলিত মানুষদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিতে স্থানীয় যুবাদের সাথে নিয়ে আমাদের টিম কাজ করবে।
আগামীকাল থেকেই আমরা একটা তহবিল গঠন করে দূর্গতদের মাঝে শুকনো খাবার সহ প্রয়োজনীয় অন্যান্য সেবার কার্যক্রম পরিচালনা করবো, আল্লাহ ই ত্বাউফিক দাতা ইনশা আল্লাহ।
আবু তাহের সুমন।
আবুল ক্বাসিম ফাউন্ডেশন।
আপনি চাইলে গ্রামের একটি প্রান্তিক পরিবারকে একটি গরু কেনার জন্য ৫০ হাজার টাকা কর্জে হাসানা বা ধার দিতে পারেন। আগামী ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদের পরপর আপনার সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবো আমরা।
লাভটা কি হবে?
জ্বি, লাভের সম্পূর্ণ টাকা গরু পালনকারী প্রান্তিক পরিবারটি ভোগ করবে।
লালন পালনের সম্পূর্ন দায়িত্ব উনাদের।
আপনার অলস পরে থাকায় টাকায় একটুখানি স্যাক্রিফাইস - একটি প্রান্তিক পরিবারকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে; দেশগড়ায় অবদান রাখবে।
মহান আল্লাহর সন্তুষ্টি তো অবশ্যই পাওয়া যাবে।
আবুল ক্বাসিম ফাউন্ডেশন আপনার এই কর্জে হাসানা বাবদ টাকা ফেরত প্রাপ্তির পূর্ণ নিশ্চয়তা দেবে ইনশা আল্লাহ।
উপযুক্ত গরুর কেনার ঋন দেওয়ার জন্য এক বছর মেয়াদী ধার প্রদানে আগ্রহীরা যোগাযোগ করুন আমার সাথে ইনবক্সে।
Click here to claim your Sponsored Listing.
