BNP ভৈরব-কুলিয়ারচর মিডিয়া সেল

BNP ভৈরব-কুলিয়ারচর মিডিয়া সেল

Share

ভৈরব কুলিয়ারচরে সকল আপডেট পেতে সাথেই থাকুন

23/02/2026
23/02/2026

ইনশাআল্লাহ ঢাকা উত্তরের সভাপতি মামুন হাসান ভাই হবে। ঢাকা উত্তরে বিএনপি এইবারের নির্বাচনে অনেক গুলো আসন হারিয়েছে।
ঢাকা-১১,১২,১৪,১৫,১৬ মোট পাঁচটি আসন হারিয়েছে বিএনপি।

ঢাকা উত্তরে কে নতুন করে সাজাতে হবে, মামুন হাসান ভাই সাংগঠনিক নেতা। মামুন ভাই ত্যাগি নেতা,উনি ৪২৬ মিথ্যা মামলার আসামী ছিলো।মামুন ভাই এর আগে কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলো।

মামুন ভাই দলের পরতি অনুগত। উত্তরের সভাপতি মামুন ভাইকে চাই।
# # # # # #

23/02/2026

রেজুয়ান উল্লাহ — আদর্শ, সংগ্রাম, ত্যাগ ও আপোষহীনতার এক দীর্ঘ রাজনৈতিক পথচলা

ছোটবেলা থেকেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী খালেদা জিয়া-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিকভাবে বেড়ে ওঠেন রেজুয়ান উল্লাহ। জাতীয়তাবাদ, গণতন্ত্র, আত্মমর্যাদা এবং মানুষের অধিকার রক্ষার প্রশ্নে তাঁদের যে দৃঢ় অবস্থান—সেই আদর্শিক চেতনা তাঁর রাজনৈতিক জীবনের ভিত্তি গড়ে দিয়েছে। রাজনীতি তাঁর কাছে কখনো ব্যক্তিস্বার্থ বা সুবিধা লাভের মাধ্যম নয়; এটি একটি নৈতিক দায়িত্ব ও বিশ্বাসের জায়গা।

রেজুয়ান উল্লাহ’র পিতা দীর্ঘদিন উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিকভাবে রাজনীতির পরিবেশে বড় হওয়ায় ছোটবেলা থেকেই তিনি সংগ্রাম, ত্যাগ ও আপোষহীনতার বাস্তব উদাহরণ দেখেছেন। সেই ধারাবাহিকতায় ২০০৮ সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। স্কুল জীবন থেকেই দলীয় কর্মসূচি, মিছিল-মিটিং এবং সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ ছিল নিয়মিত।

২০১২ সালে হাজী আসমত কলেজে অধ্যয়নরত অবস্থায় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। প্রত্যাশিত পদ না পেলেও তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পদ না পাওয়ার হতাশা তাঁকে দমাতে পারেনি। তাঁর বিশ্বাস ছিল—পদ সাময়িক, আদর্শ স্থায়ী।

পরবর্তীতে সাংগঠনিক জটিলতার কারণে কলেজ কমিটি স্থগিত করা হয়। অনেকেই তখন পিছিয়ে যান, কিন্তু রেজুয়ান উল্লাহ রাজপথ ছাড়েননি। এই সময়েই তাঁর আরেকটি পরিচয় সামনে আসে—তিনি একজন প্রতিভাবান ক্রিকেটার। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ঢাকায় বিভিন্ন ক্লাবে নিয়মিত অনুশীলন করেন। অনূর্ধ্ব-১৮/১৯ দল বাছাইয়ের সময় রাজনৈতিক পরিচয়ের কারণে প্রতিবন্ধকতার মুখে পড়েন। স্পষ্টভাবে জানানো হয়—রাজনৈতিক অবস্থান বদলালে সুযোগ তৈরি হতে পারে। কিন্তু তিনি আদর্শের সাথে আপোষ করেননি। সুযোগ হারিয়েছেন, কিন্তু আত্মমর্যাদা হারাননি।

২০১৮ সালে আবার কলেজের দায়িত্ব পেলেও সেটিও স্থগিত করা হয়। তবুও সংগঠন থেকে দূরে সরে যাননি। কারণ তাঁর রাজনীতি পদকেন্দ্রিক নয়—আদর্শকেন্দ্রিক।

২০২০ সালে তিনি ভৈরব উপজেলা ছাত্রদলের দায়িত্ব লাভ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সংগঠনকে গতিশীল, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে কাজ শুরু করেন। সকল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছেন। কোটা বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ও দৃঢ় ভূমিকা পালন করেছেন। আন্দোলন-সংগ্রামের কারণেই তিনি ৯টি মামলার আসামি হন এবং ৮৪ কারাবরণ করেন। মামলা-হামলার ভয় তাঁকে কখনো পিছিয়ে দেয়নি।

এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো কারও সাথে আঁতাত করেননি। কোনো সুবিধা বা ব্যক্তিগত লাভের জন্য আদর্শ বিসর্জন দেননি। দলের দুঃসময়ে তিনি রাজপথেই ছিলেন—সবসময় সম্মুখভাগে। ভয়, চাপ বা প্রলোভন তাঁর অবস্থান বদলাতে পারেনি।

ছাত্রদলের আহ্বায়ক হিসেবে ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মীকে সংগঠিত করেছেন। নিয়মিত দিকনির্দেশনা দিয়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রেখেছেন। আন্দোলন-সংগ্রামে সবাইকে পাশে রেখে সুখে-দুঃখে সম্পৃক্ত থেকেছেন। তাঁর কাছে সংগঠন মানে পরিবার, সহযোদ্ধারা মানে শক্তি।

তিনি কখনো ক্ষমতার দম্ভ দেখিয়ে কাউকে আঘাত করেননি। ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। তাঁর নেতৃত্বের ভিত্তি ভয় নয়—বিশ্বাস; বিভাজন নয়—ঐক্য; প্রতিহিংসা নয়—মানবিকতা।

ভৈরব-কুলিয়ারচরের মাটির মানুষ জনাব মোঃ শরীফুল আলম ভাইকে তিনি তাঁর রাজনৈতিক অভিভাবক হিসেবে শ্রদ্ধা করেন। দুঃসময়ে তাঁর দৃঢ় অবস্থান এবং সুসময়ে তাঁর সংযম রেজুয়ান উল্লাহ’র রাজনৈতিক পথচলায় গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করেছে। সংগঠন পরিচালনা, নেতাকর্মীদের পাশে থাকা এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার শিক্ষা তিনি তাঁর কাছ থেকেই পেয়েছেন।

বর্তমানে রেজুয়ান উল্লাহ ভৈরব উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। সুযোগ পেলে ভৈরবকে মাদক ও চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ ভৈরব গড়ার লক্ষ্যেই তাঁর এই অঙ্গীকার।

রেজুয়ান উল্লাহ’র রাজনীতি ব্যক্তিস্বার্থের জন্য নয়—এটি আদর্শ, আত্মমর্যাদা ও মানুষের অধিকারের পক্ষে এক দৃঢ় ও আজীবন প্রতিশ্রুতি।

সংগ্রামের পথেই তিনি ছিলেন, আছেন এবং থাকবেন।
Md Shariful Alam

19/02/2026

আজকে প্রধানমন্ত্রী তার প্রথম কেবিনেট মিটিং করেছেন। প্রথম দিনের মিটিং এ প্রধানমন্ত্রী, মন্ত্রী- প্রতিমন্ত্রীরা কি আশ্বাস দিলো দেশের মানুষকে। আসেন দেখি....

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেছেন, যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি এটা দুর্নীতিতে ভরা। প্রথমে দুর্নীতি রুখতে হবে। বলেছেন, যতদ্রুত সম্ভব সিটি-পৌর- উপজেলা নির্বাচন দিবেন। রমজানের দ্রব্য মূল্যের লাগাম টানার কথা বলেছেন। এই টপিকটা সুন্দর বলেছেন।

পরিবেশ মন্ত্রী মিন্টু ভাই বলেছন, পরিবেশ হোক বা খাদ্য উৎপাদন, মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।

শিক্ষা মন্ত্রী একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সেটা হচ্ছে, একবার ভর্তি হলে পরীক্ষায় উত্তীর্ণ হলে পরের ক্লাসগুলোতে আর নতুন করে ভর্তি ফি দেওয়া লাগবে না। বলেছেন বর্তমান বর্তমান যে কারিকুলাম আছে সেটা পরিবর্তন না করে রিভিউ করা হবে। রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আধুনিক সব কিছু শিক্ষাক্রমে ব্যবহার হবে।

অর্থমন্ত্রী ছাফ বলে দিয়েছেন পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না। অর্থনীতি হবে সবার জন্য। ভঙ্গুর অর্থনীতি এবং দায়িত্বহীনতা থেকে সবাইকে সচেষ্ট হতে হবে। দুর্নীতির লাগাম আগে টানবে আমির খসরু মাহমুদ চৌধুরী।

রেলমন্ত্রী রবিন ভাই বলেছেন আগে চ্যালেঞ্জ নিচ্ছি দুর্নীতি বন্ধের। সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব করতে কাজ করবো আগে। অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিবে না। জনগণের অর্থ জনগণের জন্য ব্যায় হবে।

স্বাস্থ্যমন্ত্রী বকুল ভাইকে নিয়ে ভালোই কথা হয়েছে। তিনি প্রথম দিনেই ছেড়ে কেশেছেন। তিনি বলেছেন ডাক্তারদের ৯ টার অফিস ১২ টায় আসলে হবে না। ৭ দিনের মধ্যে হাসপাতাল ভিজিটে যাবেন তিনি। স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চান তিনি।

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, সরকারের ওপরে মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেটা পূরণ করাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা করতে গিয়ে আমরা নিরন্তরভাবে কাজ করে যাবো, কোনো গাফিলতি থাকবে না। মানবাধিকার ট্রাইবুনাল নিয়ে বলেছেন আইন অনুযায়ী বিচার হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল আপু বলেছেন, বিগত সময়ের অনিয়ম পরিস্কার করে একটা সুন্দর বাংলাদেশ গড়াই মুল টার্গেট।

অর্থও পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি ভাইয়ের স্পিস ভালো লাগেনি। অর্থ এবং পরিকল্পনা নিয়ে তেমন কিছু বলেনি। শুধু মুক্তি যুদ্ধ, জুলাই নিয়ে বলেছেন।

তথ্য মন্ত্রী স্বপন চাচা সুন্দর কথা বলেছেন। বলেছেন প্রযুক্তি যেভাবে চলবে আমরা সেভাবে চলার চেষ্টা করবো গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি করবো। প্রযুক্তি দিয়ে নির্ভেজাল তথ্য বের করে আনবো।

কৃষি প্রতিমন্ত্রী টুকু ভাই বলেছেন, ৩১ দফার আলোকে প্রথম পদক্ষেপ কৃষি কার্ড নিয়ে কাজ করা। কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিবে কৃষি কার্ড।

বিমান প্রতিমন্ত্রী মিল্লাত বলেছন, টিকেটিং, লাগেজ হ্যান্ডেলিং ও প্রবাসীদের ভোগান্তি দূরীকরণে চিন্তা করছি। বাংলাদেশ বিমানের দুর্নীতি টেনে ধরবেন তিনি।

যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী বলেছেন, ৪র্থ ক্লাস থেকেই ক্রিড়াকে বাধ্যতামূলক করা হবে। ক্রিড়াকে পেশা হিসেবে রুপান্তরিত করবেন তিনি।

বানিজ্য মন্ত্রী বলেছেন, জনগণের জীবনমান উন্নয়নেই হবে আগামী দিনের কাজ। রাষ্ট্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়াই প্রধান লক্ষ।

ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেছেন, আল্লাহর সাহায্য এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাবো। যাবজ্জীবন কারাদণ্ড থেকে আল্লাহ্ মানুষের জন্য কাজ করার তৌফিক দিয়েছে। দেশের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করবো।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কি বলেছেন!
বলেছেন ১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের মানুষ আমাদের উপর প্রত্যাশা রেখেই আমাদের উপর আস্থা রেখেছে। সবাইকে দায়িত্বশীল হতে বলেছেন।

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

19/02/2026

জামাত চাইসিলো ইউনুস সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখতে, আমার বন্ধু মাসুদও এটা চাইসিলো।

জামাত চাইসিলো আগে স্থানীয় নির্বাচন (মেয়র ইলেকশন), আমার বন্ধু মাসুদও সেইম জিনিস চাইসিলো।

জামাত চাইসিলো পিআর এর মাধ্যমে নির্বাচন। আমার বন্ধু মাসুদও পিআর চাইসিলো।

জামাত চাইসিলো আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন। আমার বন্ধু মাসুদও সেটা চাইসিলো।

জামাত চাইসিলো নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট হবে, আমার বন্ধু মাসুদের চাওয়াও এটাই ছিলো।

জামাত বলসিলো সনদে স্বাক্ষর করবেনা। বন্ধু মাসুদও কলাম শেয়ার করলো কেন এই সনদে স্বাক্ষর করা ঠিক হবেনা।

জামাত মনে করে ইলেকশনে সূক্ষ একটা কারচুপি হয়েছে, আমার বন্ধু মাসুদও তাই মনে করে।

জামাতীরা ছড়াইলো হাদির খুনে মীর্জা আব্বাস জড়িত, আমার বন্ধু মাসুদও সেই পোস্ট সবার আগে শেয়ার দিসিলো।

বিএনপির বিপক্ষে যে কোন জামাতী প্রোপাগান্ডা শুরু হওয়ার দুই মিনিটের মাথায় আমার বন্ধু মাসুদ সেগুলো শেয়ার দিয়ে দেয়।

জামাত প্রচার করে- এ বিএনপি শহীদ জিয়া, খালেদা জিয়ার বিএনপি না। আমার বন্ধু মাসুদ সেই সকল পোস্টে লাভ রিয়্যাক্ট দেয়।

তবুও আমার বন্ধু, জামাতী মাসুদ, একজন নিরপেক্ষ।

বি:দ্র: এই মাসুদ একটি কল্পনার মাসুদ।

তবে আশেপাশে মাসুদের মতো কোন জামাতী নিরপেক্ষ হোগার পোলাদের সাথে মিলে গেলে তাদেরকে নিরপেক্ষ জামাতী ডাকবেন।

27/01/2026

❤️❤️❤️🥰🥰🥰

23/01/2026

কালিকা প্রসাদ বাস্টেন খান বাড়ি

রাজপথ সব সময় তাকে যাদের দখলে 🔥🔥
ডাক্তার মোঃ শাহজাহান খান এর হাত দিয়ে তৈরি জিয়ার সৈনিক আমরা ও আমাদের শুভাকাঙ্ক্ষীরা ❤️ #জনাব_তারেক_রহমান #শরিফুলআলম ারআগেবাংলাদেশ

17/01/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
চেয়ারম্যান
জনাব তারেক রহমান ভৈরব আগমন উপলক্ষে
কালিকাপ্রসাদ ইউনিয়নে
প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন ভৈরব #জনাব_মোঃ_শরীফুল_আলম #জনাব_মোঃশরীফুল_আলম #খালেদাজিয়া

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
সাইফুল ইসলাম ❤️🤝

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Bhairab
Dhaka
2350