08/03/2026
The Rooppur Nuclear Power Plant (Rooppur NPP) will play a crucial role in meeting Bangladesh’s increasing electricity demand, according to Science and Technology Minister Fakir Mahbub Anam.
He said the country’s first nuclear power plant will be a landmark addition to the national power sector, helping ensure energy security and supporting the achievement of sustainable development goals.
During a visit to the Rooppur NPP project site, the minister reviewed the progress of construction and key installations. Officials stated that once operational, the plant will significantly increase the country’s electricity generation capacity and strengthen modern energy management.
Authorities are hopeful that the Rooppur Nuclear Power Plant will be connected to the national grid within the planned timeline.
https://ep.dailynewnation.com/2026/03/09/
08/03/2026
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎ খাতে যুগান্তকারী অবদান রাখবে।
রোববার (৮ মার্চ) মন্ত্রী প্রকল্প সাইট পরিদর্শন করে নির্মাণ কাজের বর্তমান অবস্থা ও প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অগ্রগতি পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পদমর্যাদাসম্পন্ন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আযাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, মন্ত্রীর পিএস মোখলেছুর রহমান, প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারসহ প্রকল্পে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর চিফ পিপিএস এস এম মাহমুদ আরাফাত পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল প্রকল্পের মেইন কন্ট্রোল রুমসহ পুরো সাইট ঘুরে দেখেন। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন ধাপের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। প্রকল্প এলাকায় পৌঁছালে এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান মন্ত্রীকে স্বাগত জানান।
পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রকল্পের কাজের চূড়ান্ত প্রস্তুতি, অগ্রগতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান। এ সময় প্রকল্পের সার্বিক কার্যক্রমের ভিডিওচিত্রও উপস্থাপন করা হয়।
ড. জায়েদুল হাসান জানান, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে জ্বালানিবিহীন রিয়্যাক্টর (হট রান) অপারেশন চালানোর পরও পরিদর্শনে কোনো বড় ধরনের ত্রুটি ধরা পড়েনি। নিরাপত্তাসংক্রান্ত সব কার্যকরী পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তাই অচিরেই রিয়্যাক্টরে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোড করে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালা...
08/03/2026
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎ খাতে যুগান্তকারী অবদান রাখবে।রোববার (৮ মার্চ) সকালে মন্ত্রী প্রকল্প সাইট পরিদর্শন করে নির্মাণকাজের বর্তমান অবস্থা ও প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অগ্রগতি পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পদমর্যাদাসম্পন্ন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আযাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, মন্ত্রীর পিএস মোখলেছুর রহমান, প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারসহ প্রকল্পে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর চিফ পিপিএস এস এম মাহমুদ আরাফাত পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল প্রকল্পের মেইন কন্ট্রোল রুমসহ পুরো সাইট ঘুরে দেখেন। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন ধাপের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। প্রকল্প এলাকায় পৌঁছালে এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান মন্ত্রীকে স্বাগত জানান।
পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রকল্পের কাজের চূড়ান্ত প্রস্তুতি, অগ্রগতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান। এ সময় প্রকল্পের সার্বিক কার্যক্রমের ভিডিওচিত্রও উপস্থাপন করা হয়।
ড. জায়েদুল হাসান জানান, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে জ্বালানিবিহীন রিয়্যাক্টর (হট রান) অপারেশন চালানোর পরও পরিদর্শনে কোনো বড় ধরনের ত্রুটি ধরা পড়েনি। নিরাপত্তাসংক্রান্ত সব কার্যকরী পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তাই অচিরেই রিয়্যাক্টরে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোড করে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
https://swokalbangla.com/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F/%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE/?fbclid=IwdGRjcAQaYG5jbGNrBBpgXmV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHs3ry5fev3lp-3vUoBLse_GhkS-rDVuySfXGFksakw6Ki29SEVORFSs6KqNv_aem_5uUjnKr3YIrPIBZErlT5Jg
রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্
স্টাফ রিপোর্টার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে.....
28/02/2026
অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালন সংস্থা “ এন পি সি বি এল” এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয় । ডাক্তার মার্টিনের নেতৃত্বে একটি চৌকস মেডিকেল টিম এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “এন পি সি বি এল” এর ব্যবস্থাপনা পরিচালক ডঃ জাহেদুল হাসান।অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব প্রণব কুমার। এতে সভাপতিত্ব করেন এস এম মাহমুদ আরাফাত, ডি সি এস, এন পি সি বি এল।
অনুষ্ঠান আয়োজনে নেতৃত্ব দেন জনাব মনিরুজ্জামান, ব্যব্যবস্থাপক ও জনাব রবিউল, উপ-ব্যব্যবস্থাপক
এটি “এন পি সি বি এল “ এর পক্ষ হতে মানুষের প্রতি দায়িত্ববোধ , মানিবকতা এবং সামাজিক দায়বদ্ধতার এক শক্তিশালী উদাহরণ ।
ডঃ জাহেদুল হাসান এর নেতৃত্বে এন পি সি বি এল এর বর্তমান ব্যবস্থাপনা টিম ও চিকিৎসক দলের এমন জনহিতকর উদ্যোগ সর্বস্তরে প্রশংসিত হচ্ছে।
26/02/2026
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এর ঋণ চুক্তি সংশোধনের প্রোটোকলগুলোতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রকল্প সংশ্লিষ্ট অর্থায়ন ও ঋণ পরিশোধ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা অনেকটাই নিরসনের পথ খুলেছে।
রুশ সরকারের তথ্য অনুযায়ী, রূপপুর প্রকল্পের জন্য বাংলাদেশকে দেওয়া ঋণ সংক্রান্ত চারটি আন্তঃরাষ্ট্রীয় প্রোটোকল অনুসমর্থন করে সংশ্লিষ্ট ফেডারেল আইনে স্বাক্ষর করেছেন পুতিন। ফলে ঋণ পরিশোধে মার্কিন ডলারের বিকল্প মুদ্রা ব্যবহারের সুযোগ এবং সময়সীমা বাড়ানোর বিষয়টি আইনি ভিত্তি পেয়েছে।
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ রাশিয়ার রাষ্ট্রীয় ডুমা ও উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিল-এ পাস হওয়া সংশোধনীতে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ডলারে লেনদেনে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, তা কাটাতে এখন থেকে ইউয়ান, রুবল বা অন্যান্য গ্রহণযোগ্য মুদ্রায় লেনদেনের সুযোগ রাখা হয়েছে।
এছাড়া ঋণ গ্রহণের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে নির্মাণকাজের বাকি অংশের অর্থায়ন নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। একই সঙ্গে ঋণ পরিশোধে বিলম্বজনিত বকেয়া ও জরিমানাও মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাশিয়ার উপ-অর্থমন্ত্রী ভ্লাদিমির কলিচেভ জানান, সংশোধনীগুলোর ফলে গত বছর রাশিয়ার ফেডারেল বাজেটে প্রায় ৪৫৯ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ রাজস্ব নিশ্চিত হয়েছে। তিনি বলেন, এই কাঠামো বন্ধুপ্রতীম নয় এমন দেশের মুদ্রা ব্যবহারের সীমাবদ্ধতাও কমাবে।
২০১৬ সালে স্বাক্ষরিত মূল চুক্তি অনুযায়ী, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৯০ শতাংশ অর্থাৎ প্রায় ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ঋণ হিসেবে দিচ্ছে রাশিয়া।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এই প্রকল্পে ১,২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করছে। দক্ষিণ এশিয়ায় রাশিয়ার জন্য এটি অন্যতম বড় পারমাণবিক জ্বালানি প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
রুশ ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম উপ-প্রধান সভেতলানা ঝুরোভা বলেন, এই অনুসমর্থন বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ধারাবাহিকভাবে এগিয়ে নিতে সহায়ক হবে। এর মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক পরমাণু শক্তি ব্যবহারকারী দেশের কাতারে যুক্ত হবে এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা জোরদার হবে।
25/02/2026
আলহামদুলিল্লাহ
প্রথমবারের মতো রুপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট (Rooppur NPP) - এ NPCBL-এর পতাকা উত্তোলন করা হয়েছে.
এই পতাকা আমাদের সম্মান, অঙ্গীকার ও অগ্রযাত্রার এক গৌরবময় প্রতীক।
এই গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে যারা নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।
এই মাইলফলক নতুন উদ্দীপনা, নতুন দায়িত্ব এবং সামনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার অন্যতম প্রেরণা
09/02/2026
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।
এই সফল অগ্রগতি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL)–এর পেশাদার দক্ষতা, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং নিরবচ্ছিন্ন সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। পরিদর্শনকালে প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা—যা NPCBL–এর সক্ষমতা ও আন্তর্জাতিক মান রক্ষার প্রতিফলন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, NPCBL–এর ব্যবস্থাপনা পরিচালক (MD) ড. জাহেদুল হাসান–এর দূরদর্শী নেতৃত্বে পুরো প্রকল্পটি সুচারুভাবে পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। জটিল ও সংবেদনশীল এই জাতীয় মেগা প্রকল্পের প্রতিটি ধাপ দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে তিনি NPCBL–কে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে রূপ দিয়েছেন।
রূপপুর প্রকল্প শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়—এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই উন্নয়নের প্রতীক।
https://www.dainikbartabd.com/2026/02/09/%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81-5/?fbclid=IwdGRjcAP27rpjbGNrA_buo2V4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHqIbjtz6aitl4jusAC5zgCVSuGBY5CG4bK0pl3DuF9M0Us97Q-3asd0JF9IZ_aem_lSZ4T-UJ_Iw50Xp6oChzhQ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা | Your Website Name
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ঈশ্ব.....
07/02/2026
🏏✨ **এনপিসিবিএল প্রিমিয়ার লিগ – ফাইনাল ম্যাচ ২০২৬** ✨🏆
এনপিসিবিএল প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ **৭ ফেব্রুয়ারি ২০২৬** তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়, যা টুর্নামেন্টকে এক আনন্দময় ও স্মরণীয় পরিসমাপ্তিতে পৌঁছে দেয়।
🏆 পুরো লিগজুড়ে চমৎকার পারফরম্যান্স ও দারুণ দলগত সমন্বয়ের মাধ্যমে **“Cooling Tower”** দল চ্যাম্পিয়ন ট্রফি জয় করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন **ড. মোঃ জাহেদুল হাসান (ব্যবস্থাপনা পরিচালক, এনপিসিবিএল)** এবং এনপিসিবিএলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ—**এসএম মাহমুদ আরাফাত (চিফ, পিপিএস)**, **মোঃ ওয়াজিহুর রহমান (ম্যানেজার)**, **মোঃ সোলাইমান (ম্যানেজার)** এবং **মোঃ ইয়ামিন আলী (চিফ ইন্সপেক্টর)**। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন **মোঃ আবদুস সোবহান (ম্যানেজার)**। তাঁদের উপস্থিতি ক্রীড়া ও **গঠনমূলক কর্মকাণ্ডে** কর্তৃপক্ষের ধারাবাহিক সমর্থন ও অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।
🎖️ **ব্যবস্থাপনা পরিচালক, এনপিসিবিএল** অত্যন্ত আনন্দের সঙ্গে **“Cooling Tower”** দলকে **চ্যাম্পিয়ন ট্রফি** প্রদান করেন এবং **চিফ, পিপিএস (এনপিসিবিএল)** **রানার্স-আপ** দলের হাতে **ট্রফি** তুলে দেন।
টুর্নামেন্টের সফল সমাপ্তি এনপিসিবিএল কর্তৃপক্ষের জন্য গর্ব ও আনন্দের উপলক্ষ সৃষ্টি করে এবং ক্রীড়ার মাধ্যমে সুস্থ দেহ ও মনের বিকাশে প্রতিষ্ঠানে **ক্রীড়াবান্ধব পরিবেশ**, **ঐক্য** ও **ইতিবাচক দৃষ্টিভঙ্গি** উৎসাহিত করার ধারাবাহিক উদ্যোগকে আরও সুস্পষ্টভাবে প্রতিফলিত করে।
👏 অংশগ্রহণকারী সকল দলের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা—তাঁদের নিষ্ঠা, শৃঙ্খলা এবং আন্তরিক প্রচেষ্টায় এনপিসিবিএল প্রিমিয়ার লিগকে একটি উল্লেখযোগ্য সাফল্যে রূপ দেওয়ার জন্য।
🏆
07/02/2026
🏏 NPCBL Premier League – Final Match 2026 🏆
The final match of the NPCBL Premier League was successfully held on 7 February 2026, marking a joyful and memorable end to the tournament.
🏆 Team “Cooling Tower” won the championship trophy, showing excellent teamwork and performance throughout the league
The award ceremony was honored by the presence of Dr. Md. Jahedul Hasan (Managing Director, NPCBL) along with other senior officials—including SM Mahmud Arafat (Chief, PPS), Md. Wazihur Rahman (Manager), Md. Solaiman (Manager), and Md. Yamin Ali (Chief Inspector)—while the prize-giving ceremony was conducted by Md. Abdus Sobhan (Manager). Their participation reflected the authority’s continued support and dedication to sports, teamwork, and unity.
🎖️ The Managing Director, NPCBL proudly presented the Champion’s Trophy to Team Cooling Tower while the Chief of PPS, NPCBL handed over the trophy to the Runner-up Team.
The successful completion of the tournament created a proud and joyful moment for the NPCBL authority, showcasing their continuous initiative to encourage sportsmanship, unity, and positive engagement across the organization.
👏 Heartfelt congratulations to all teams for their dedication, discipline, and for making the NPCBL Premier League a memorable success.
🏆
05/02/2026
https://dailynewnation.com/news/801549/
Comprehensive safety system test successfully completed - The New Nation
Pabna Correspondent : The Comprehensive Safety System Test (CSST) has been successfully completed at the Rooppur Nuclear Power Plant, Bangladesh’s first nuclear power project. Through this test, the final safety preparedness of Unit-1 prior...
31/01/2026
🏆 A Symbol of Discipline, Not Celebration
খুলান প্রফেশনাল প্রিমিয়ার লিগ ২০২৬-এ NPCBL-এর বিজয় আমাদের প্রতিষ্ঠানের discipline, structured teamwork এবং performance under defined rules-এর একটি ইতিবাচক প্রতিফলন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেশন ও ফিজিক্যাল স্টার্টআপ একটি highly regulated, safety-critical activity, যেখানে প্রতিটি কাজ পরিচালিত হয় approved procedures, conservative decision-making এবং international nuclear safety standards অনুযায়ী। এখানে সাফল্যের মাপকাঠি আবেগ বা গতি নয়, বরং safety culture, human performance, defence-in-depth এবং strict procedural compliance।
এই প্রেক্ষাপটে, মাঠে অর্জিত এই বিজয় আমাদের আত্মবিশ্বাস নয়, বরং একটি professional reminder—
যে কোনো জটিল ও উচ্চ-ঝুঁকিপূর্ণ কার্যক্রমে team coordination, clear roles & responsibilities, continuous supervision এবং safety-first mindset অপরিহার্য।
আমরা বিশ্বাস করি, যে workplace culture আমাদের এই ধরনের শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্সে সক্ষম করে, সেই একই সংস্কৃতি বজায় রেখেই আমরা Rooppur Nuclear Power Plant-এর operational readiness এবং safe startup activities সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়ন করব।
আমরা বিশ্বাস করি—শক্তিশালী কর্মসংস্কৃতি, পেশাদারিত্ব এবং সম্মিলিত প্রচেষ্টাই টেকসই সাফল্যের মূল ভিত্তি।
এই বিজয় আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং দেশের উন্নয়নযাত্রায় আমাদের দায়বদ্ধতাকে আরও সুদৃঢ় করবে।
এই জয় আমাদের বিশ্বাস আরও দৃঢ় করেছে—
আমরা পারি। আমরা প্রস্তুত। আমরা একসাথে।
Champion NPCBL | Commitment to Nuclear Safety, Professional Discipline and Operational Excellence