Godagari BNP-Dhaka Unit

Godagari BNP-Dhaka Unit

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Godagari BNP-Dhaka Unit, Political organisation, Dhaka.

গোদাগাড়ী বিএনপি, ঢাকা শাখা

ঢাকায় বসবাসরত গোদাগাড়ী উপজেলার বিএনপি সদস্যদের যোগাযোগ, মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের জন্য এই পেজ। এখানে কেন্দ্রীয়–স্থানীয় কর্মসূচি, গুরুত্বপূর্ণ আপডেট ও নির্বাচনী প্রস্তুতির তথ্য শেয়ার করা হয়।

03/03/2026

✊ গোদাগাড়ীর কলঙ্ক মুছতে আজই সোচ্চার হই ✊

আমাদের প্রিয় গোদাগাড়ী আজ এক গভীর সংকটের মুখে। গুটিকয়েক হিরোইন ব্যবসায়ীর কারণে আমাদের এই ঐতিহ্যের জনপদ আজ দেশজুড়ে কলঙ্কিত। বাইরে যখন নিজেদের পরিচয় দেই, তখন মানুষের বাঁকা চাহনি আর অবজ্ঞা কি আমাদের গায়ে লাগে না? আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি এই বিষাক্ত পাউডারের কাছে বন্ধক রাখব?

সম্প্রতি আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক ঘটনা: বাইরের এক ব্লগার তার ভিডিওতে দাবি করেছেন-"গোদাগাড়ীর ৯৮% মানুষই নাকি হিরোইন ব্যবসায়ী!" এই ডাহা মিথ্যা ও আপত্তিকর মন্তব্য আমাদের কলিজায় আঘাত করেছে। কিন্তু প্রশ্ন হলো-আমরা কেন তাদের এই অপবাদের সুযোগ দিচ্ছি? গুটিকয়েক অপরাধীর পাপের বোঝা কেন পুরো গোদাগাড়ীর মানুষকে বইতে হবে?

যদি আজ আমরা এই ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট না করি, তবে বাইরের মানুষের কাছে আমাদের এই 'কলঙ্কিত' পরিচয়ই স্থায়ী হয়ে যাবে। নিজেদের সম্মান রক্ষায় এখনই রুখে দাঁড়ানোর সময়!

শত শত কোটি টাকার মাদক ধরা পড়ছে, আমাদের যুবসমাজ ধ্বংস হচ্ছে, অথচ আমরা এখনো "নিরপেক্ষ" থাকার অভিনয় করছি। মনে রাখবেন-মাদকের প্রশ্নে নিরপেক্ষ থাকা মানেই পরোক্ষভাবে এই ধ্বংসযজ্ঞকে সমর্থন করা।

অনেকেই বলেন, "প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, আমরা কী করব?" কিন্তু মনে রাখবেন, সামাজিক বয়কট প্রশাসনের যেকোনো আইনি ব্যবস্থার চেয়েও শক্তিশালী অস্ত্র। এই ঘৃণ্য ব্যবসায়ীরা আমাদেরই আশেপাশে থাকে, আমাদের সমাজেই বুক ফুলিয়ে চলে। এদেরকে সমাজ থেকে উপড়ে ফেলার সময় এখনই।

আমাদের শপথ হোক-সামাজিক প্রতিরোধ:
🔴 সম্পূর্ণ ও নির্মম বর্জন করুন মাদক ব্যবসায়ীদের সাথে সকল প্রকার চলাফেরা, সম্পর্ক ও যোগাযোগ চিরতরে বন্ধ করে দিন। তাদের কোনো দাওয়াত গ্রহণ করবেন না, কোনো সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে তাদের স্থান দেবেন না-এমনকি এক মুহূর্তের জন্যও। এই বর্জন হবে আমাদের প্রথম ও সবচেয়ে কঠিন অস্ত্র।

🔴 সামাজিক দূরত্ব ও নৈতিক প্রত্যাখ্যান বজায় রাখুন তাদের সাথে মেলামেশা, হাসি-ঠাট্টা বা সাধারণ অভিবাদনও এড়িয়ে চলুন। যখন তারা সমাজে আসবে, তখন চোখ তুলে তাকাবেন না-ঘৃণা ও অবজ্ঞার নীরব বার্তা দেবেন। সমাজের এই সম্মিলিত প্রত্যাখ্যানই তাদের মনে সবচেয়ে গভীর আঘাত করবে এবং পরিবর্তনের একমাত্র পথ খুলে দেবে।

🔴 রক্তমাখা সম্পদের প্রতি ঘৃণা প্রকাশ করুন হিরোইন ব্যবসায়ীদের রক্তাক্ত টাকায় গড়া বাড়ি-গাড়ি-দালান-সম্পদকে কখনো প্রশংসা করবেন না, ঈর্ষা করবেন না—বরং তীব্র ঘৃণা ও তাচ্ছিল্য করুন। জেনে রাখুন, প্রতিটি টাকা আমাদের যুবসমাজের জীবন, স্বপ্ন ও লাশের ওপর দাঁড়িয়ে তৈরি। এই সম্পদকে সম্মান করা মানে ধ্বংসকে সমর্থন করা।

🔴 অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখুন তাদের প্রভাব, টাকা বা ক্ষমতার কাছে মাথা নত করবেন না। সমাজে তাদেরকে আর কোনো মর্যাদা, সম্মান বা প্রভাবশালী হিসেবে গণ্য করবেন না-শুধু একজন অপরাধী, একজন যুবধ্বংসকারী হিসেবে চিহ্নিত করুন। এই স্পষ্ট অবস্থানই তাদের সামাজিক মর্যাদা কেড়ে নেবে।

🔴 আইনের পাশে দাঁড়ান, নীরব থাকবেন না নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ থাকলে ভয় না পেয়ে, দ্বিধা না করে যথাযথ কর্তৃপক্ষকে (পুলিশ, র‌্যাব, বিজিবি) জানান। আইনানুগ পদক্ষেপকে পূর্ণ সমর্থন করুন এবং প্রয়োজনে সাক্ষ্য দিন। নীরবতা মানে অপরাধের সহযোগিতা-আমরা আর নীরব থাকব না।

নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। নিরপেক্ষতা মানে পরোক্ষভাবে এই ধ্বংসকে সমর্থন করা। হয় পক্ষে, নয় বিপক্ষে-আজই স্পষ্ট অবস্থান নিন।
যদি আমরা আজ এক না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। গোদাগাড়ীর হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে-একসাথে, সোচ্চার হয়ে।

আপনার মতামত কী? গঠনমূলক প্রস্তাব দিন-আমরা কি এই কলঙ্ক দূর করতে প্রস্তুত?

মাদকমুক্ত গোদাগাড়ী হবে আমাদের গর্বের পরিচয়-এই প্রত্যাশায়,

মোঃ রেজাউল করিম (জুয়েল)
সাবেক (প্রতিষ্ঠাতা) সভাপতি
গোদাগাড়ী পৌর ছাত্রদল

01/02/2026

ধানের শীষে গণমিছিল: ঢাকা ইউনিট ও গোদাগাড়ী পৌর ইউনিটের যৌথ উদ্যোগ

রাজশাহী-১ আসনে দলীয় দ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ তিন নেতা 30/01/2026

রাজশাহী-১ আসনে দলীয় দ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ তিন নেতা
মুক্তার হোসেন, গোদাগাড়ী:
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলীয় ভেদাভেদ ভুলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে এক মঞ্চে দাঁড়ালেন তিন প্রভাবশালী নেতা। তারা হলেন বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, শিল্পপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক এবং ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচনী পথসভায় তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। নেতারা বলেন, গোদাগাড়ী ও তানোরের প্রতিটি বাড়ি ও পাড়ায় ঐক্যের বার্তা পৌঁছে দিয়ে বিজয় নিশ্চিত করা হবে।
গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় ঐক্যের এই দৃশ্যকে রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

https://padmatimes24.com/689111/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a7%a7-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8/?fbclid=IwY2xjawPp3CRleHRuA2FlbQIxMABicmlkETF2RFM5RDBZa1NlM0Rnck1oc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHkJ2C6VBvQzVMJr8KedjLFMZmSw7TTooyzjH00mdqVeZqXDBb-FE-cHTe4hP_aem_5oeK73Pq-LNTbRcVw4FJLQ

রাজশাহী-১ আসনে দলীয় দ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ তিন নেতা মুক্তার হোসেন, গোদাগাড়ী: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলীয় ভেদাভেদ ভুলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ....

30/01/2026
Photos from Godagari BNP-Dhaka Unit's post 27/01/2026

“ঐক্যের আলো, মিলনের গান
১২ ফেব্রুয়ারি বিজয়ের প্রাণ 🌾🌾
ইনশাআল্লাহ, হাসি ছড়াবে সর্বত্র।”

23/01/2026

১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের 🌾শীষে ভোট দিন।
গোদাগাড়ী বিএনপি ঢাকা ইউনিট অতি শীঘ্রই সকল প্রকার প্রস্তুতি নিয়ে মাঠে নামতে যাচ্ছে।
১২ তারিখে ধানের শেষের বিজয় নিয়ে মাঠ ছাড়বো, ইনশাল্লাহ ✅

বিঃদ্রঃ গেদাগাড়ী-তানোরের সকলকে ভিডিও শেয়ার করে প্রচারের জন্য অনুরোধ রইল।

Photos from Godagari BNP-Dhaka Unit's post 21/01/2026

---+++++++আলহামদুলিল্লাহ-++++++++
রাজশাহী-১(গোদাগাড়ী,তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীনের হাতে ধানের শীষের প্রতীক হাতে তুলে দিলেন জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক রাজশাহী।

Photos from Godagari BNP-Dhaka Unit's post 20/01/2026

সবার আগে বাংলাদেশ। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিনের সালাম নিন ধানের শীষে ভোট দিন। ১২-ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। শরিফ উদ্দিন সাহেব যোগ্য ও সৎ লোক ধানের শেষে দেবো ভোট।

Photos from Godagari BNP-Dhaka Unit's post 20/01/2026

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিনের সালাম নিন ধানের শীষে ভোট দিন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। গোদাগারি ও তানোরের জনগণ বেঁদেছে জোট, ধানের শীষে দেবে ভোট।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka