Engr. SM Razibul Hoq

Engr. SM Razibul Hoq Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engr. SM Razibul Hoq, Social service, Kolabagan, Dhanmondi, Dhaka.

Civil Engineer, Educational Consultant | Social Service | Business Consultant
Driven to guide,serve and empower communities through knowledge,support and strategic growth.

09/10/2026

তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 2nd International Conference on Bangladesh Studies (ICBS-II), 2026-এ বক্তব্য রাখেন,
ডা. এসএম খালিদুজ্জামান।
বক্তব্যে তিনি বাংলাদেশের যুব কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিরক্ষা ও স্বাস্থ্য খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান জানান।



https://www.facebook.com/share/v/1H5ZsoedxN/

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ...
09/10/2026

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ৯ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের যৌথ আয়োজক ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)।
সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ডা. শফিকুর রহমান সম্মেলনের প্রতিপাদ্যসংশ্লিষ্ট বিষয়গুলোতে তাঁর বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কোনো সাম্প্রতিক বা কেবল কয়েক দশকের বিষয় নয়; তুরস্কের জনগণের সাথে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক। এবং এই সম্পর্ক আগামীতে আরও সামনের দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
সম্মেলনে মূল প্রবন্ধভিত্তিক বক্তব্য (কী-নোট) উপস্থাপন করেন তুরস্কের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা ও ইলদিরিম বেয়াজিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসিন আকতাই এবং যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোকাররম হোসাইন। উদ্বোধনী বক্তব্য রাখেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. মেহমেদ আদাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি, তুরস্কের পার্লামেন্ট সদস্য মোস্তফা কায়া এমপি, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি, ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইরফান আহমেদ, বিশিষ্ট চিকিৎসক ড. এস. এম. খালেদুজ্জামান, তুরস্কের নিউ ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মাহমুদ গকসু, ইয়ুথ ওয়েবের চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম এবং তুরস্কের আনাতোলিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের পররাষ্ট্রবিষয়ক বিভাগের প্রধান এমরুল্লাহ ডেমির প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চের (সিপিএসআর) চেয়ারম্যান ড. হাফিজুর রহমান। সমাপনী বক্তব্য রাখেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উসমান আকগুল। সম্মেলনটি যৌথভাবে সঞ্চালনা করেন সিপিএসআরের নির্বাহী পরিচালক ড. এএসএম মাহমুদুল হাসান ও মো. মহিব্বুল্লাহ।
সম্মেলনে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও কূটনীতিকদের অংশগ্রহণ বাংলাদেশবিষয়ক আন্তর্জাতিক আলোচনা সম্প্রসারণ এবং তুরস্ক–বাংলাদেশ সম্পর্কের নতুন সম্ভাবনা অন্বেষণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।


https://www.facebook.com/share/p/1FkY9mLwcc/

ডেঙ্গু প্রতিরোধে কলাবাগান পশ্চিম থানা জামায়াতের  মসক নিধন কর্মসূচি পালন: ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার ব...
09/10/2026

ডেঙ্গু প্রতিরোধে কলাবাগান পশ্চিম থানা জামায়াতের মসক নিধন কর্মসূচি পালন:

ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার বংশবিস্তার রোধে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাবাগান পশ্চিম থানার উদ্যোগে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুন্নবী মানিক, কেন্দ্রীয় শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিনের কর্মপরিষদ সদস্য ও কলাবাগান-ধানমন্ডি জোন পরিচালক।

অনুষ্ঠানে কলাবাগান পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারী মোতাহার হোসেনের পরিচালনায় ও থানা আমীর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার এস এম রাজিবুল হক।

কর্মসূচির অংশ হিসেবে কলাবাগান পশ্চিম থানার বশির উদ্দিন রোড, ডরমেটরী, গ্রীন রোড কলাবাগান ১ম লেন এ ফগার মেশিনে মসক নিধন অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ ভূইয়া, এম এ ওয়াহেদ, বশির উদ্দিন, হারুন অর রশিদ, লিটন মিয়া, আব্দুর রেজ্জাক, শ্রমিক নেতা জাহেরুল ইসলাম, শামীম হোসেন, উজ্জল হোসেন, ইমরান হোসাইন, জাকির হোসেনসহ
কর্মসূচিতে কলাবাগান পশ্চিম থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিপুল সংখক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।






৮/১০/২৭আলহামদুলিল্লাহ শুক্রাবাদে মশক নিধন অভিযান- বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে মশক নিধন অভিযান কর্মসূ...
09/10/2026

৮/১০/২৭
আলহামদুলিল্লাহ

শুক্রাবাদে মশক নিধন অভিযান-

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে মশক নিধন অভিযান কর্মসূচি শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) শুক্রাবাদ বাজারে এ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার আমির আবু সাঈদ মন্ডল*

উদ্বোধনী বক্তব্যে তিনি- মশা নিধনে করনীয়, সকলের সচেতনতা বৃদ্ধি করাসহ ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের কর্মসূচিতে সকলের সহযোগীতা কামনা করেন।

অভিযান কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরোগী জননেতা এবং ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার এস এম রাজিবুল হক

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১৭ নং ওয়ার্ড সভাপতি নুর আলম হিমেল।

মহতী এই উদ্যোগে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুক্রাবাদের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। শুক্রাবাদবাসী জামায়াতের এ মহতী উদ্যোগকর সাধুবাদ জানায়।

উল্লেখ্য, ধারাবাহিকভাবে ধানমন্ডি-৩২, শুক্রাবাদ, তল্লাবাগ, সোবহানবাগ, বিআইম ও জুট কলোনী এলাকায় এ কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ।

09/10/2026

সীরাত আয়োজন ২০২৬
📍 আয়োজনে:
মসজিদ উত তাকওয়া সোসাইটি, ধানমন্ডি, ঢাকা

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

পবিত্র সীরাতুন নবী ﷺ উপলক্ষে আগামী ৯ -১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ,৪ দিনব্যাপী মহতী সীরাত আয়োজন।

✨ আয়োজনের বিশেষ আকর্ষণ:
🕋 নবুওয়াত পরবর্তী মক্কা নগরীর ক্ষুদ্র প্রতিকৃতি উপস্থাপন।
📖 সীরাত বই প্রদর্শনী
🍽️ Foods of the Prophet Muhammad ﷺ
🌹 নবীজির সুবাস
📖 VR শো, মক্কা-মদিনা
🎬 থ্রিডি অ্যানিমেটেড শো
🕋 রংতুলিতে নবীজির শহর (চিত্রকর্ম প্রদর্শনী)
🕌 সীরাত আলোচনা, ৯ -১২ অক্টোবর (বাদ মাগরিব – এশা)

🗓️ সময়সূচি:
📅 পুরুষদের জন্য প্রদর্শনী উম্মুক্ত থাকবে, প্রতিদিন বাদ যোহর থেকে মাগরিব
📌 নারীদের জন্য প্রতিদিন সকাল ৯.৩০ –১২.৩০ পর্যন্ত।

📍 স্থান: মসজিদ উত তাকওয়া সোসাইটি

পরিবার-পরিজন নিয়ে অংশ নিন এই মহতী আয়োজনে

ভালোবাসি নবীজি ﷺ – জানি তাঁর জীবন ও কর্ম

মশক নিধন অভিযান- বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে মশক নিধন অভিযানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 🗓️ ৮ অক্টোবর,...
08/10/2026

মশক নিধন অভিযান-

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে মশক নিধন অভিযানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

🗓️ ৮ অক্টোবর, বৃহস্পতিবার
🕰️ বিকাল ৫.০০ টা থেকে ৭.০০ টা পর্যন্ত
📍*স্থান - শুক্রাবাদ জামে মসজিদ/বাজার

উদ্বোধনী-
🔖 *প্রধান অতিথি- আবু সাঈদ মন্ডল
মহানগরী মজলিসে শূরা সদস্য ও আমীর
শের-ই-বাংলা নগর থানা দক্ষিণ

বিশেষ অতিথি

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরোগী জননেতা ইঞ্জিনিয়ার এস এম রাজিবুল হক
কাউন্সিলর প্রার্থী, ১৭ নং ওয়ার্ড।

সভাপতিত্ব করবেন-
নুর আলম হিমেল
সভাপতি
১৭ নং ওয়ার্ড

বাংলাদেশ জামায়াতে ইসলামী
১৭নং ওয়ার্ড, শের-ই-বাংলা নগর থানা দক্ষিণ।

মহতী এই উদ্যোগে সবার স্বতঃফূর্ত অংশ গ্রহণ কামনা করছি।

📢 ব্যবসায়িক সম্মেলন সফলভাবে সম্পন্ন: সততা ও দক্ষতার আলোয় অর্থনীতি গড়ার প্রত্যয় 📢আলহামদুলিল্লাহ! আল্লাহ পাকের অশেষ মেহের...
07/10/2026

📢 ব্যবসায়িক সম্মেলন সফলভাবে সম্পন্ন: সততা ও দক্ষতার আলোয় অর্থনীতি গড়ার প্রত্যয় 📢

আলহামদুলিল্লাহ! আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে অত্যন্ত সফল এবং মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হলো আই বি ডব্লিউ এফ (IBWF) ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ জোনের কেন্দ্র ঘোষিত ব্যবসায়িক সম্মেলন।
গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে ধানমন্ডির সোবহানবাগে অবস্থিত এ আর প্লাজার ওয়াটারফল রেস্টুরেন্ট-এ এই ঐতিহাসিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
জোন সভাপতি জনাব মো: ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং জনাব শাহজাহান পাটোয়ারী ও এস.এম. রাজিবুল হকের চমৎকার ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি এগিয়ে চলে।

✨ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ও গুণী ব্যক্তিবর্গ:

👑 প্রধান অতিথি:
• জনাব ডা. মো: মোসলে উদ্দিন ফরিদ, এমপি (মাননীয় সংসদ সদস্য, যশোর-২ আসন এবং সম্মানিত ডিরেক্টর, ইউরোপ-বাংলাদেশ চেম্বার)।

🎙️ প্রধান বক্তা:
• জনাব শহিদুল ইসলাম (কেন্দ্রীয় সভাপতি, আইবিডব্লিউএফ এবং বিশিষ্ট ব্যবসায়ী)।

🤝 বিশেষ অতিথিবৃন্দ:
• জনাব আব্দুল কাইয়ুম (সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সম্মানিত চেয়ারম্যান, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন)।
• জনাব মো: মাহবুবুল হক (সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও চেয়ারম্যান, আমেরিকান ওয়েলনেস সেন্টার)।
• প্রফেসর মেজর (ডা:) আব্দুল ওহাব মিনার (বিশিষ্ট ব্যবসায়ী এবং চেয়ারম্যান, ঢাকা মডার্ন সিটি)।
• ডা: মো: সুলতান আহমেদ (সম্মেলনের সম্মানিত চেয়ারম্যান, আল-মানার হসপিটাল)।
• জনাব আইয়ুব আলী ফরাজী (ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি, আইবিডব্লিউএফ এবং বিশিষ্ট ব্যবসায়ী)।

📌 সম্মেলনের মূল চেতনা:
সম্মেলনে আমন্ত্রিত শীর্ষস্থানীয় বক্তারা তাঁদের বক্তব্যে কোরআন ও হাদিসের সুমহান আলোকের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা উল্লেখ করেন যে, একটি দেশের সামগ্রিক ও রাষ্ট্রীয় অর্থনীতিকে শক্তিশালী ও টেকসই করতে হলে সৎ, যোগ্য, দক্ষ এবং আমানতদার ব্যবসায়ীদের কোনো বিকল্প নেই। এমন আদর্শবান ব্যবসায়ীদের নেতৃত্বই পারে আমাদের অর্থনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে।

💐 ধন্যবাদ ও কৃতজ্ঞতা:
ধানমন্ডি জোনের সর্বস্তরের সম্মানিত ব্যবসায়ী ভাইদের অক্লান্ত পরিশ্রম, স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার জন্য জোন কমিটির পক্ষ থেকে জানাই গভীর কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তা'আলা আমাদের এই সম্মিলিত জান ও মালের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।

আল্লাহর ওয়াস্তে সম্পদ দানকারীর জন্য দু’আ• আরবি দু'আ: بَارَكَ اللهُ لَكَ فِيْ أَهْلِكَ وَمَالِكَ• বাংলা উচ্চারণ: বারকাল্ল...
07/10/2026

আল্লাহর ওয়াস্তে সম্পদ দানকারীর জন্য দু’আ

• আরবি দু'আ: بَارَكَ اللهُ لَكَ فِيْ أَهْلِكَ وَمَالِكَ
• বাংলা উচ্চারণ: বারকাল্ল-হু লাকা ফী আহলিকা ওয়া মা-লিকা
• বাংলা অনুবাদ: আল্লাহ তা’আলা তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন।

সহীহ বুখারী: ২০৪৯

Address

Kolabagan, Dhanmondi
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr. SM Razibul Hoq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category