08/03/2026
📢 প্রশিক্ষণার্থীদের DBBL Rocket Account খোলার নির্দেশনাবলী
প্রশিক্ষণার্থীদের Trainee Incentive প্রাপ্তির সুবিধার্থে সঠিকভাবে DBBL Rocket Account খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে নিম্নোক্ত নির্দেশনাবলী অনুসরণ করার জন্য সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের অনুরোধ করা হলো—
🔹 DBBL Rocket Account খোলার নির্দেশনা
✅ প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে নিজ নামে DBBL Rocket Account খোলা বাঞ্ছনীয়।
✅ যদি প্রশিক্ষণার্থীর NID না থাকে, তাহলে
জন্মনিবন্ধনের কপি
আইডি কার্ড
প্রতিষ্ঠান হতে প্রত্যয়ন পত্র
সংগ্রহ করে নিকটস্থ DBBL Mobile Banking শাখায় স্বশরীরে উপস্থিত হয়ে Rocket Account খোলা যাবে।
✅ উপরোক্ত পদ্ধতিতে একাউন্ট খোলা সম্ভব না হলে শুধুমাত্র বাবা/মা’র নামে Account খোলা যাবে।
⚠️ অন্য কারও নামে Account গ্রহণযোগ্য হবে না।
এক্ষেত্রে প্রশিক্ষণার্থীর NID/জন্মনিবন্ধনের কপি STP কর্তৃক সত্যায়িত করে NHRDF এ জমা দিতে হবে।
🔹 Trainee Incentive জমা দেওয়ার পূর্বে
✔ প্রত্যেক প্রশিক্ষণার্থীকে Trainee Account Number Form-এ স্বাক্ষর করতে হবে।
⚠️ ফরমে কোনো ধরনের কাটাছেঁড়া বা Overwriting গ্রহণযোগ্য নয়।
✔ প্রত্যেক STP কে DBBL Rocket Mobile Banking এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের Rocket নম্বর ই-মেইলের মাধ্যমে ভেরিফাই করতে হবে।
❌ নিম্নোক্ত ধরনের Account পাঠানো থেকে বিরত থাকুন
Unverified Account
Non-KYC Account
নামের অমিলযুক্ত Account
⚠️ Unverified Account সংক্রান্ত নির্দেশনা
🔹 Non-KYC:
জন্মনিবন্ধন বা NID নিয়ে নিকটস্থ DBBL Mobile Banking অফিসে যোগাযোগ করুন।
🔹 Name Mismatch:
বাবা/মা’র নামে Account থাকলে সিল ও স্বাক্ষরসহ প্রশিক্ষণার্থীর NID/BRC কপি প্রদান করতে হবে।
নামের বড় অমিল থাকলে DBBL Rocket Mobile Banking অফিসে যোগাযোগ করে নাম সংশোধন করুন।
🔹 Remittance Account / Agent Account:
এই ধরনের Account খোলা থেকে বিরত থাকুন। ইতোমধ্যে থাকলে তা পরিবর্তন করে সাধারণ Rocket Account খুলতে হবে।
🔹 Non-KYC এড়াতে:
সবসময় DBBL Mobile Banking অফিস থেকে Account খুলুন।
❌ বাটন ফোনে *322 # ডায়াল করে Account খোলা থেকে বিরত থাকুন।
🔄 Account পরিবর্তনের ক্ষেত্রে
নিজ নাম বা বাবা-মা ছাড়া অন্য কারও নামে Account থাকলে তা পরিবর্তন করতে হবে।
এক্ষেত্রে—
1️⃣ NHRDF এর নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে
2️⃣ ফরম পূরণ করে জমা দিতে হবে
3️⃣ সংশ্লিষ্ট Trainee Incentive Sheet সংশোধন করে NHRDF বরাবর পত্র প্রদান করতে হবে
📧 Rocket Number Verification Email:
[email protected]
🤝 সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে উপরোক্ত নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো, যাতে প্রশিক্ষণার্থীদের Trainee Incentive প্রদান প্রক্রিয়া দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করা যায়।
23/02/2026
📢 বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত NHRDF এর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) এর অর্থায়নে ০৩ মাস মেয়াদী (৩৬০ ঘণ্টা) বিভিন্ন কোর্সে দেশব্যাপী ২৭ টি প্রশিক্ষণ কেন্দ্রে শীঘ্রই ভর্তি কার্যক্রম শুরু হবে।
🎯 সুবিধাসমূহ:
✅ সম্পূর্ণ বিনা কোর্স ফি-তে প্রশিক্ষণ
✅ বেকার যুব পুরুষ ও মহিলা, অনগ্রসর, সুবিধাবঞ্চিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার
✅ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক প্রশিক্ষণ সম্পন্নকারীদের মূল্যায়ন (Assessment) ও সনদায়ন (Certification)
✅ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের চাকরি প্রাপ্তিতে সহায়তা প্রদান
📝 আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
🔹 বয়স ১৮–৪৫ বছর হতে হবে
🔹 সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি
🔹 জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের (NID না থাকলে জন্ম নিবন্ধন) ফটোকপি
🔹 পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি
🔹 পূর্বে NHRDF এর অর্থায়নে কোনো কোর্সে প্রশিক্ষণপ্রাপ্তরা আবেদন করতে পারবেন না
📌 আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহের অনুরোধ করা যাচ্ছে।
🌐 বিস্তারিত জানতে ভিজিট করুন: www.nhrdf.gov.bd
#দক্ষতা_উন্নয়ন #বিনা_খরচে_প্রশিক্ষণ
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লিংক: https://www.bd-pratidin.com/epaper/share-view/1/15/2026-02-23
18/02/2026
বর্তমানে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪ টি কোর্সের সার্কুলার চলছে।
EIM level 2
মেশিন শপ প্র্যাক্টিস লেভেল ৩
ওয়েল্ডিং লেভেল ১
রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং লেভেল ১
আসন সংখ্যা ২৪ টি
কোর্সের মেয়াদ ৩ মাস
শিক্ষাগত যোগ্যতাঃ JSC পাশ
বয়সসীমা ১৮-৪৫ বছর
আবেদন অনলাইনে করতে হবে
আবেদনের শেষ তারিখ ২২/০২/২৬
ভর্তি পরীক্ষার তারিখ ২৩/০২/২৬
ক্লাস শুরুর তারিখ ০১/০৩/২৬
কোর্সগুলো এর আন্ডারে সরকারীভাবে বিনামূল্যে করতে পারবেন। দৈনিক ১৫০ টাকা করে ভাতা পাবেন। কোর্স শেষে পাবেন সরকারী সনদ।
সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীকে চাকরি পেতে সহায়তা করা হবে।
16/02/2026
জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল ( #)-এর নিয়মিত মনিটরিং ভিজিট এর অংশ হিসেবে #-এর প্রোগ্রাম অফিসার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে NHRDF-এর অর্থায়নে Muslim Ali Shamsunnahar Memorial Foundation, Patuakhali-এ চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণ ল্যাব, শ্রেণিকক্ষ ও ব্যবহৃত প্রশিক্ষণ উপকরণ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণের গুণগত মান ও উপস্থিতির সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
15/02/2026
জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল ( #)-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যশোর ( # # (Technical training center) এবং # # # ( #) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত সম্পর্কে অবহিত হন। তিনি প্রশিক্ষণ ল্যাব, শ্রেণিকক্ষ ও ব্যবহৃত প্রশিক্ষণ উপকরণ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণের গুণগত মান ও উপস্থিতির সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণ কার্যক্রমকে আরও যুগোপযোগী ও কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার নির্দেশনা দেন।
10/02/2026
জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল ( #)-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে NHRDF-এর অর্থায়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নড়াইল-এ ( # (Technical training center) চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত সম্পর্কে অবহিত হন। তিনি প্রশিক্ষণ ল্যাব, শ্রেণিকক্ষ ও ব্যবহৃত প্রশিক্ষণ উপকরণ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণের গুণগত মান ও উপস্থিতির সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণ কার্যক্রমকে আরও যুগোপযোগী ও কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার নির্দেশনা দেন।