Citizen's Reaction

Citizen's Reaction

Share

নাগরিক অধিকার নিয়ে সোচ্চার থাকা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা তৈরি করা।

02/03/2026

প্রসঙ্গ ইরান -
থিওলোজি বনাম আইডোলজি দ্বন্দ্ব।

#রাজনীতি #বাংলাদেশ

26/01/2026

গণভোটে আপনি কোন পক্ষে?
"হ্যা" হলে যুক্তি দেখান।
"না" হলে যুক্তি দেখান।

25/01/2026

পৃথিবীর মোট সম্পদের মূল্য এবং কোন দেশ কি পরিমান সম্পদের মালিক।
#রাজনীতি
#বাংলাদেশ
#নিউজ

10/11/2025

(খসড়া)
বাংলাদেশকে একটি রিপাবলিক রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে হলে রাষ্ট্রের নাগরিকদের কিছু দায়িত্ব আছে।
১. রাজনৈতিক দায়িত্ব
- ভোটাধিকার আদায় ও তা অক্ষুন্ন রাখা।
- রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ গনতন্ত্রের চর্চা আছে কিনা সেই বিষয়ে যার যার রাজনৈতিক দলের অভ্যন্তরে সংগ্রাম করা।
- রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীর যোগ্যতা বিবেচনা করে ভোট প্রদান করা। একই সাথে যোগ্য প্রার্থীকে নমিনেশন দেওয়ার ব্যাপারে যার যার দলের অভ্যন্তরে সংগ্রাম করা।
- রাষ্ট্র তার নাগরিকদের নাগরিক অধিকার দিচ্ছে কিনা সেই বিষয়ে সচেতন থাকা। এখানে রাষ্ট্র বলতে রাষ্ট্রপতি থেকে উপজেলা ইউএনও পর্যন্ত রাষ্ট্রের প্রতিনিধি।
২. সামাজিক দায়িত্ব
- সমাজের প্রতিটি স্তরে আইন মেনে চলা নাগরিকদের দায়িত্ব।
- নিয়মিত কর প্রদান করা নাগরিক দায়িত্ব
- সমাজের প্রতিটি স্তরে দূর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও দূর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করা নাগরিক দায়িত্ব।
৩. পারিবারিক দায়িত্ব
- নিজের পরিবারের ভিতর দূর্নীতিবাজ যাতে তৈরি না হয় সেই বিষয়ে সচেতনতা অর্জন করা নাগরিক দায়িত্ব।
- পরিবারের সকল সদস্যকে রাষ্ট্র ও নাগরিক সম্পর্ক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা নাগরিক দায়িত্ব।

নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের আদায় করে নিতে হয়। নাগরিকদের চাপে রাষ্ট্র ধাপে ধাপে তার নাগরিক বান্ধব আইন তৈরি, সংশোধন, সংযোজন, বিয়োজন করে। নাগরিকগন যার যার
এলাকার সকল ধরনের জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্রের কাছে সেই চাপ প্রয়োগ করে।

08/11/2025

এই পেজটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকদের সম্পর্ক বিষয়ে সচেতনতা তৈরি করা।
রাষ্ট্র নাগরিক অধিকার রক্ষা করতে ব্যার্থ হলে তার প্রতিবাদ করা। প্রয়োজনে আইনের সহযোগিতা নেওয়া।
এই সকল কর্মকাণ্ড কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহৃত হইবে না।
এই পেজের কর্মকাণ্ড থেকে একটি বাস্তব বা ফিজিক্যাল সাংগঠনিক কাঠামো দেওয়া হবে।
সাংগঠনিক কাঠামো দেওয়ার পর সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, স্টাডি সার্কেল, সাংবাদিক সম্মেলন ইত্যাদি আয়োজন করা হইবে।
সাংগঠনিক কাঠামো দেওয়ার পর অঞ্চল ভিত্তিক সাংগঠনিক কমিটি করা হইবে।
পেজটি ফলো দেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka
1000