01/10/2026
পোশাকের আড়ালে শিবিরের ক্যাডারগিরি! বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান!
আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকের আড়ালে রাজনৈতিক চক্রান্তে লালমনিরহাটের হাতীবান্ধা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রংপুর কারমাইকেল কলেজ জিএল হলের প্রাক্তন শিবিরের নেতা আশরাফুজ্জামান সরকার।
দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ জনগণের নিরাপত্তা দেওয়া, নিরেপক্ষ দায়িত্ব পালন করা এবং মূল দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা।
কিন্তু লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকারের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, ক্ষমতার অপব্যবহার এবং হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে।
ওসি আশরাফুজ্জামান সরকার আইন ও তার পেশাগত নৈতিক জলাঞ্জলি দিয়ে বিএনপি জামাতের দলীয় ক্যাডারদের এজেন্ট হিসেবে কাজ করছেন।
হাতীবান্ধা উপজেলার বিএনপি জামাতের নেতাকর্মীদের সাথে গোপন বৈঠক করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী সহ আওয়ামী পন্থী ব্যবসায়ী, শিক্ষক ও পেশাজীবীদের তালিকা তৈরি করছেন এবং থানার বিভিন্ন সোর্সের মাধ্যমে চাঁদা দাবি করছেন।
নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাতের বেলা নিরীহ নেতাকর্মীদের বাড়িতে অভিযান পরিচালনা করছেন এবং অন্যায়ভাবে বাড়ি থেকে ধরে এনে ৩০ কিলোমিটার দূরবর্তী কালীগঞ্জ থানার একটি মিথ্যা ও হয়রানি মূলক সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করছেন।
গত একমাসে আওয়ামী পন্থী টিসিবির ডিলার, ঠিকাদার, জনপ্রতিনিধি সহ মোট ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছেন।
রাষ্ট্রীয় পোশাক ও ক্ষমতার অপব্যবহার করে জনগণ ও নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো বন্ধ করুন।
ইতিহাস সাক্ষী দলীয় ক্যাডারদের সহযোগীদের পরিনতি কখনোই ভাল হয়নি।