কোরআন ও সহিহ হাদিসের ব্যাখ্যা।

কোরআন ও সহিহ হাদিসের ব্যাখ্যা।

Share

রাসূলুল্লাহﷺবলেন:
بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً
আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও।
(📚সহীহ বুখারী, হাদিস:৩৪৬১)

17/05/2026

🌿 এই সমাজ কোথায় যাচ্ছে…?

১৬–১৭ বছরের মেয়েরা আজ আবেগের কাছে হেরে যাচ্ছে,
আর ১৯–২০ বছরের ছেলেরা দায়িত্ব ছাড়াই সম্পর্কের নামে ভোগ করছে…

না আছে মোহরানা,
না আছে বিয়ের প্রতিশ্রুতি,
না আছে ভরণপোষণের দায়িত্ব—

কিছু মিথ্যা ভালোবাসার কথা,
কিছু সস্তা উপহার,
আর সামান্য ফুচকা-চটপটির বিনিময়ে
নষ্ট হয়ে যাচ্ছে একজন মেয়ের সম্মান…

💔 অথচ—
এই একই মেয়েকে হালালভাবে পেতে,
একজন পুরুষকে ৩০–৩৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়!

⚠️ ইসলাম কি বলে?

📖 আল্লাহ বলেন:
“তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ।”
— সূরা আল-ইসরা ১৭:৩২

📚 রাসূল ﷺ বলেছেন:
“চোখের যিনা আছে, হাতের যিনা আছে… আর লজ্জাস্থান তা সত্য বা মিথ্যা প্রমাণ করে।”
— সহীহ বুখারী, হাদিস নং ৬২৪৩

🚫 বাস্তবতা হলো—
এটা শুধু “মেয়েদের ভুল” না,
এটা শুধু “ছেলেদের দোষ”ও না—

👉 এটা ঈমান দুর্বল হওয়ার ফল
👉 এটা হারামকে সহজ আর হালালকে কঠিন করার ফল

🛑 প্রশ্ন হলো—
আমরা কি সাময়িক আবেগের জন্য
আমাদের দুনিয়া ও আখিরাত দুটোই নষ্ট করে ফেলবো?

🌙 সমাধান একটাই—
✔ আল্লাহকে ভয় করা
✔ নিজেকে সংযত রাখা
✔ হালাল পথে সম্পর্ক গড়া (বিয়ে)

🤲 মনে রাখো—
যে সম্পর্ক আল্লাহর জন্য ত্যাগ করা হয়,
আল্লাহ তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দেন।

📌 আজ থেকেই সিদ্ধান্ত নাও—
“হারাম ভালোবাসা না, আমি হালাল ভালোবাসা চাই।

​ ​ ​ 🤲🇧🇩🤍😢💔

16/05/2026

আল্লাহ তাআলা বলেন:
“শপথ ফজরের, এবং দশ রাতের।”
(📖—সূরা আল-ফজর ৮৯:১-২)

রাসূল ﷺ বলেছেন:
“এই দশ দিনের নেক আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় আর কোনো আমল নেই।”
সাহাবারা বললেন: “জিহাদও না?”
তিনি বললেন:
“জিহাদও না—তবে সেই ব্যক্তি ছাড়া, যে জীবন ও সম্পদ নিয়ে বের হয়ে কিছুই নিয়ে ফিরে আসেনি।”
(📚-সহীহ বুখারী, হাদিস নং ৯৬৯)

⚔️ বার্তা কী?
👉 এই ১০ দিনের আমল
= সাধারণ জিহাদের চেয়েও বেশি ফজিলতপূর্ণ!

📿 এই ১০ দিনে করণীয়:
✔ বেশি বেশি আল্লাহু আকবার
✔ তাহলীল, তাহমীদ
✔ নফল নামাজ
✔ রোজা (বিশেষ করে আরাফা)
✔ কুরআন তিলাওয়াত
✔ দান-সদকা

🌟 আরাফার দিনের রোজা
👉 ১ বছরের আগের + ১ বছরের পরের গুনাহ মাফ!
(📚-সহীহ মুসলিম, হাদিস ১১৬২)

💭 নিজেকে প্রশ্ন করুন:
এই মূল্যবান ১০ দিন…
আমি কি সত্যিই কাজে লাগাচ্ছি?

“হে আল্লাহ! আমাদের এই ১০ দিনকে
আপনার সন্তুষ্টির পথে কবুল করুন। আমীন.🤲

06/05/2026

⚠️গুরুত্বপূর্ণ কথা

নবীজি সম্পর্কে কোনো কথা বলার আগে যাচাই করা জরুরি।

নবীজি বলেছেন:
“যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়।”
(📚-সহীহ বুখারী: ১০৭)

যাচাই করুন সঠিক উৎস থেকে...✔️
ভুল বা মিথ্যা হাদীস প্রচার করা থেকে বিরত থাকুন.❌

সহীহ জ্ঞান অনুযায়ী কথা বলাই মুসলিমের পরিচয়.🤍

আল্লাহ আমাদের সবাইকে নবীজি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন ও সেই অনুযায়ী চলার তাওফিক দান করুন। আমিন। 🤲

04/05/2026

রাসূলﷺবলেছেনঃ
তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না,যতক্ষণ না আমি তার কাছে তার পিতা,তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় হই,💬

02/05/2026

🕌 মিসওয়াকের গুরুত্ব
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
আমি যদি আমার উম্মতের কষ্টের আশঙ্কা না করতাম, তাহলে প্রত্যেক নামাযের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।
📚 (সহীহ বুখারী: 887 | সহীহ মুসলিম: 252)

👉 এই হাদীস থেকে বোঝা যায় মিসওয়াক করা কত বড় সুন্নত! নামাযের আগে দাঁত পরিষ্কার রাখা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল।
আসুন আমরা এই সুন্নতকে জীবনে বাস্তবায়ন করি।
🤍 সুন্নতের অনুসরণেই রয়েছে সফলতা।

15/04/2026

রাসূলﷺবলেছেন:
কিয়ামতের দিন আমলের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু নেই। (📚আবু দাউদ: ৪৮০১)

22/03/2026

রাসূলুল্লাহﷺবলেছেন:
যে ব্যক্তি রমজানের রোজা রাখে, তারপর শাওয়াল মাসে ৬ দিন রোজা রাখে, সে যেন পুরো বছরই রোজা রাখল।📚সহীহ মুসলিম (হাদিস:1164)

21/02/2026

রাসূলুল্লাহﷺবলেছেন:
যে ব্যক্তি ঈমানওসওয়াবের আশায় রমজানে রোজা রাখে তারপূর্বেরগুনাহ মাফ করে দেওয়া হয়।
📚 সহীহ বুখারী
📚 সহীহ মুসলিম

19/02/2026

রাসূলুল্লাহﷺবলেছেন:
মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে,যতদিন তারা ইফতার দ্রুত করবে।📚সহীহ বুখারী হাদিস১৯৫৭📚সহীহ মুসলিম হাদিস১০৯৮

17/02/2026

হে ঈমানদারগণ!তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে,যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর—যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Tangail Kalihati
Dhaka
1970