Against the current
নতুন বাংলাদেশের স্বাধীন মিডিয়ার প্রত্যাশায় "স্রোতের বিপরীত"
"নিশ্চয় আসমানসমূহ ও যমীনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে, মানুষের উপকারী দ্রব্যবাহী চলমান সামুদ্রিক জাহাজে এবং আল্লাহ্ আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে ভূ-পৃষ্ঠকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেছেন, তার মধ্যে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী এবং বায়ুর দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে বিবেকবান কাওমের জন্য নিদর্শনসমূহ রয়েছে"। (সূরা আল বাকারাহ, আয়াত নং ১৬৪ )
20/05/2026
একটা দেশ এবং বিশ্ববিদ্যালয় কত উন্নত হলে তাদের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য এতবড় জাদুঘর তৈরি করে রেখেছে।
19/05/2026
💥 পাইকারি দামে খুচরা কিনুন! 💥
মাত্র ৯০ টাকা পিস
✅ ৫ পিস মাত্র ৪২০ টাকা
✅ ১০ পিস মাত্র ৭৯০ টাকা
✨ প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক
✨ স্টাইলিশ ও ট্রেন্ডি ডিজাইন
✨ সফট & কমফোর্টেবল ফিট
✨ সব সাইজ এভেইলেবল
📞 অর্ডার করতে কল করুন: 01608261366
📩 ইনবক্স করুন এখনই!
(বিঃদ্রঃ যদি টি-শার্টে নাম লিখিয়ে নিতে চান তাহলে লিখিয়ে নিতে পারবেন)
14/05/2026
💥 পাইকারি দামে খুচরা কিনুন! 💥
✅ ৫ পিস মাত্র ৫৯৯ টাকা
✅ ১০ পিস মাত্র ৯৯৯ টাকা
✨ প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক
✨ স্টাইলিশ ও ট্রেন্ডি ডিজাইন
✨ সফট & কমফোর্টেবল ফিট
✨ সব সাইজ এভেইলেবল
📞 অর্ডার করতে কল করুন: 01608261366
📩 ইনবক্স করুন এখনই!
09/05/2026
হে রাব্ব, এমন একটি প্রজন্ম পাঠান, যারা প্রতিবেশীর ক্ষেপণাস্ত্রের সামনে কূটনৈতিক ভাষায় বলতে পারবে, এই আকাশটা আমাদের!!! আফসোস | পঞ্চান্ন বছরে আমরা কী হলাম? আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমাদের প্রতিবেশী একটি বৃহৎ রাষ্ট্র বঙ্গোপসাগরের সাড়ে তিন হাজার কিলোমিটার করিডরে দশ হাজার কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, আর আমাদের পক্ষ থেকে একটি কূটনৈতিক উদ্বেগও প্রকাশিত হচ্ছে না।
প্রশ্নটা আজ কোনো একটি সরকারের নয়, প্রশ্নটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরই। ১৯৭১ থেকে ২০২৬, পঞ্চান্ন বছর পেরিয়ে আমরা নিজেদের শক্তিশালী করতে আসলে কী করেছি?
সামরিকভাবে আমাদের প্রতিরক্ষা ব্যয় জিডিপির এক দশমিক তিন শতাংশ, প্রতিবেশীরা সেখানে চার থেকে পাঁচ শতাংশ বরাদ্দ দিচ্ছে। নিজস্ব ক্ষেপণাস্ত্র নেই, যুদ্ধবিমান নির্মাণ সক্ষমতা নেই, প্রতিরক্ষা শিল্প বলতে কিছুই নেই।
অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্টস শ্রমিকের ঘাম, প্রবাসীর রেমিট্যান্স আর কৃষকের পরিশ্রমের উপর। নিজস্ব ভারী শিল্প নেই, প্রযুক্তি ভিত্তি নেই, বিশ্ববাজারে পরিচিত একটি ব্র্যান্ড নেই। ডলার সংকটে রিজার্ভ বছরে বহুবার কাঁপে আর রপ্তানি কমলে বাজেট দুলে ওঠে।
স্বাধীনতার সময় দক্ষিণ কোরিয়া আমাদের চেয়ে গরিব ছিল, আজ তাদের মাথাপিছু আয় পঁয়ত্রিশ হাজার ডলার। ভিয়েতনাম, সিঙ্গাপুর, রুয়ান্ডা, তুরস্ক, মালয়েশিয়া, সবাই নিজের জায়গা থেকে উঠে এসেছে। আর আমরা পঞ্চান্ন বছর পরেও প্রতিবেশীর ক্ষেপণাস্ত্র পরীক্ষার দৃশ্য নীরবে দেখি।
কিন্তু একটি জায়গায় আমরা পিছিয়ে নেই, বরং অগ্রগামী। সেটি হলো শাসকশ্রেণির ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়া। সুইস ব্যাংক, কানাডার বেগম পাড়া, দুবাইয়ের টাওয়ার, লন্ডনের অভিজাত পাড়া, মালয়েশিয়ার সেকেন্ড হোম, পাচারের গন্তব্যগুলো প্রজন্মের পর প্রজন্ম একই, শুধু পাসপোর্টের ছবি বদলায়।
আফসোস হয়, কৃষক ঘাম ঢেলেছে, প্রবাসী মরুভূমির রোদে শরীর পুড়িয়েছে, মুক্তিযোদ্ধা বুকের রক্ত দিয়েছে, জুলাইয়ের তরুণ গুলির সামনে বুক পেতে দিয়েছে, আর দেশের সম্পদ গিয়ে জমা হয়েছে অন্য মহাদেশের ব্যাংক ভল্টে।
হে রাব্ব, এমন একটি প্রজন্ম পাঠান, যারা ক্ষমতায় বসে নিজের আখের নয়, দেশের ভিত গড়বে। যারা বিদেশে বাড়ি কেনার আগে দেশের মাটিতে কারখানা গড়বে। যারা প্রতিবেশীর ক্ষেপণাস্ত্রের সামনে কূটনৈতিক ভাষায় বলতে পারবে, এই আকাশটা আমাদের।
ইনশাআল্লাহ, সেই ভোর একদিন আসবে। আল্লাহ মজলুম জাতিকে ভুলে যান না, শুধু সময় দেন।
মুহাম্মাদ রাজ ((নওমুসলিম)
লেখক | বিশ্লেষক | সমাজসেবক | মানবাধিকার কর্মী
মহাপরিচালক, Hafezzi Charitable Society of Bangladesh
#বাংলাদেশ #পঞ্চান্ন_বছর #আফসোস #দেশ_গড়ো #সার্বভৌমত্ব #অর্থপাচার #মুক্তিযোদ্ধা #জুলাই_শহিদ #দেশপ্রেম #আমাদের_আকাশ #নতুন_বাংলাদেশ
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
3500
