30/05/2026
আসসালামু আলাইকুম,
সম্মানিত গ্রাহকগণের অবগতির নিমিত্তে জানানো যাচ্ছে যে, ক্ষতিগ্রস্থ লাইন সচল করতে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর সকল কর্মকর্তা/কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্ণিত পরিস্থিতি মোকাবিলায় আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দূর্ঘটনা এড়াতে নিম্নবর্ণিত সতর্কতা অবলম্বন করুন:-
** ভেজা বৈদ্যুতিক খুঁটি/পোল হাত দিয়ে স্পর্শ করবেন না বা ধরবেন না।
** পড়ে থাকা বৈদ্যুতিক তার/কন্ডাকটর হাত দিয়ে ধরা বা সরানো থেকে বিরত থাকুন।
** কোন পোল/খুঁটি হেলে বা পড়ে গেলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
** তার/কন্ডাকটর ছিড়ে বা খুলে পড়ে থাকলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
** শিশুদেরকে বৈদ্যুতিক লাইন ও খুটি হতে নিরাপদ দূরত্বে রাখুন।
** পানিতে বৈদ্যুতিক তার/কন্ডাকটর পড়ে থাকলে সেই পানিতে নামবেন না।
** লাইনের উপর গাছ বা গাছের শাখা পড়ে থাকলে সেই গাছ বা গাছের শাখা নিজে সরাতে যাবেন না, সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
** বজ্রসহ ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক যন্ত্রাংশের প্লাগ খুলে রাখুন।
অনুরোধক্রমে,
কর্তৃপক্ষ,
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
29/05/2026
আসসালামু আলাইকুম,
সম্মানিত গ্রাহকগণের অবগতির নিমিত্তে জানানো যাচ্ছে যে, অদ্য ২৯/০৫/২০২৬ খ্রি: তারিখ বিকেলের প্রচন্ড ঝড়-বাতাসে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইনের খন্ডচিত্র। ক্ষতিগ্রস্ত লাইন চালু করার জন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি৷ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
তাছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দূর্ঘটনা এড়াতে নিম্নবর্ণিত সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আপনার আশেপাশে পোল ভাঙ্গা, পোল হেলে পরা, লাইনের উপর গাছ পরা বা গাছের ডাল পরার ইত্যাদি ক্ষতিগ্রস্ত লাইনের তথ্য দিয়ে সহায়তা করুন৷ ছেড়া বা পরে থাকা তারে হাত দিবেন না৷ পানিতে বৈদ্যুতিক তার/কন্ডাকটর পড়ে থাকলে সেই পানিতে নামবেন না।
27/05/2026
ঝড়ে ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন পুনরুদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
27/05/2026
জরুরী প্রয়োজনে নিম্নবর্ণিত অভিযোগ কেন্দ্রের নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হল।
27/05/2026
এতদ্বারা শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর সম্মানিত গ্রাহকগণের অবগতির নিমিত্তে জানানো যাচ্ছে যে, অদ্য ২৭/০৫/২০২৬ খ্রি: তারিখ ঝড় বৃষ্টি ও বজ্রপাতে অত্র পবিসের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। উক্ত লাইন সচল করতে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর সকল কর্মকর্তা/কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্ণিত পরিস্থিতি মোকাবিলায় আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। পাশাপাশি আপনার এলাকায় ভারী বর্ষণে যেকোনো অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দূর্ঘটনা এড়াতে নিম্নবর্ণিত সতর্কতা অবলম্বন করুন:-
** ভেজা বৈদ্যুতিক খুঁটি/পোল হাত দিয়ে স্পর্শ করবেন না বা ধরবেন না।
** পড়ে থাকা বৈদ্যুতিক তার/কন্ডাকটর হাত দিয়ে ধরা বা সরানো থেকে বিরত থাকুন।
** কোন পোল/খুঁটি হেলে বা পড়ে গেলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
** তার/কন্ডাকটর ছিড়ে বা খুলে পড়ে থাকলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
** শিশুদেরকে বৈদ্যুতিক লাইন ও খুটি হতে নিরাপদ দূরত্বে রাখুন।
** পানিতে বৈদ্যুতিক তার/কন্ডাকটর পড়ে থাকলে সেই পানিতে নামবেন না।
** লাইনের উপর গাছ বা গাছের শাখা পড়ে থাকলে সেই গাছ বা গাছের শাখা নিজে সরাতে যাবেন না, সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
** বজ্রসহ ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক যন্ত্রাংশের প্লাগ খুলে রাখুন।
অনুরোধক্রমে,
কর্তৃপক্ষ,
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
26/05/2026
ঝড়ের কারণে অত্র পবিসের সদর দপ্তর সহ জোনাল/সাব-জোনাল অফিসের আওতাধীন বৈদ্যুতিক লাইনের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইনের স্থিরচিত্র।
বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে অত্র অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দুর্যোগ মোকাবেলায় সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। মেরামত কাজ সম্পন্ন হওয়া সাপেক্ষে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। এ সময় ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
24/05/2026
🔊ঈদুল আজহা উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য......
🎯 বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ
🌐শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি (নাওডোবা সাব-জোনাল অফিসের আওতাধীন জাজিরা-২ উপকেন্দ্র এলাকা সমূহ ।)
━━━━━━━━━━━━━━━━━━
👉 উপকেন্দ্র: জাজিরা–২(১০ এমভিএ)
📌 বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণ: ৩৩ কেভি ইনকামিং লাইনের ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তনের জন্য ।
⏰ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:
সোমবার , ২৫ মে ২০২৬
🕘 সকাল ৮:০০ টা — বিকেল ৪:০০ টা পর্যন্ত।
📍 প্রভাবিত এলাকা:- টোল প্লাজা, টোল প্লাজা থানা, নাওডোবা , বি.কে. নগর, বঙ্গ বাজার এলাকা সমূহ।
😓 সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।🙏
গ্রাহকদের নিরাপদ ও পবিত্র ঈদুল আজহাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে
এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ⚡
━━━━━━━━━━━━━━━━━━
ধন্যবাদান্তে,
🏢 শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি
22/05/2026
🎯দৃষ্টি আকর্ষণ🎯
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩ মে,২০২৬ খ্রিস্টাব্দ তারিখ শনিবার সরকারি নির্দেশনা মোতাবেক সকল সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই আপনারা পল্লী বিদ্যুৎ অফিসে বা ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
অনুরোধক্রমে
কর্তৃপক্ষ
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।