Taxes Zone-23, Dhaka

Taxes Zone-23, Dhaka

Share

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা
কর অঞ্চল-২৩, ঢাকা।

Photos from Taxes Zone-23, Dhaka 's post 09/04/2026

অদ্য ০৯/০৪/ ২০২৬ খ্রি. তারিখে মান্যবর জনাব মনোয়ার আহমেদ,সদস্য
(কর অডিট,ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন),জারাবো এবং মান্যবর জনাব কাজী লতিফুর রহমান, সদস্য(আন্তর্জাতিক কর),জারাবো পদে পদোন্নতি ও যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানান কর অঞ্চল-২৩, ঢাকা-এর কর কমিশনার মিজ্ জিনাত আরা স্যার।এসময় আরো উপস্থিত ছিলেন উপকর কমিশনার জনাব শাহরিয়ার শহীদ (সদর দপ্তর প্রশাসন)স্যার,সহকারী কর কমিশনার জনাব আবুল কালাম আজাদ।

Photos from Taxes Zone-23, Dhaka 's post 08/04/2026

অদ্য ৮ এপ্রিল ,২০২৬ ইং তারিখ কর অঞ্চল-২৩, ঢাকা এর মান্যবর কর কমিশনার জনাব জিনাত আরা স্যারের সভাপতিত্বে অত্র কর অঞ্চল এর সম্মেলন কক্ষ (অন্বেষণ) এ ডি-নথি বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো.সেলিম রেজা,সিস্টেম এনালিস্ট ও ডি-নথি সমন্বয়কারী,অভ্যন্তরীণ সম্পদ বিভাগ,অর্থ মন্ত্রণালয়।আরো উপস্থিত ছিলেন অত্র কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার, যুগ্ম কর কমিশনার , উপ কর কমিশনার, সহকারী কর কমিশনারসহ সকল সার্কেল কর্মকর্তাবৃন্দ।

31/03/2026

অদ্য ৩১/০৩/ ২০২৬ খ্রি. তারিখে মান্যবর জনাব মোহাম্মদ মোস্তফা ,সদস্য(কর অডিট ইন্টিলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন),জাতীয় রাজস্ব বোর্ড,ঢাকা - এর সফল কর্মজীবনের সমাপ্তি ও সুস্বাস্থ্য কামনায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কর অঞ্চল-২৩, ঢাকা এর কর কমিশনার জনাব জিনাত আরা স্যার,অতিরিক্ত কর কমিশনার জনাব সারোয়ার মোর্শেদ স্যার, যুগ্ম কর কমিশনার জনাব অসীমচন্দ স্যার, যুগ্ম কর কমিশনার নাসিম হক পলাশ স্যার এবং সহকারী কর কমিশনার জনাব আবুল কালাম আজাদ।

Photos from Taxes Zone-23, Dhaka 's post 03/03/2026

অদ্য ৩ মার্চ ,২০২৬ ইং তারিখ কর অঞ্চল-২৩, ঢাকা এর মান্যবর কর কমিশনার জনাব জিনাত আরা স্যারের সভাপতিত্বে অত্র কর অঞ্চল এর সম্মেলন কক্ষ (অন্বেষণ) এ 'রাজস্ব বিষয়ক সভা' অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার, যুগ্ম কর কমিশনার , উপ কর কমিশনার, সহকারী কর কমিশনারসহ সকল সার্কেল কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সকল কর পরিদর্শকগণ।উক্ত সভায় মাসভিত্তিক আদায়, বকেয়া কর আদায় ও হালনাগাদ, নন ফাইলার,অগ্রিম কর,অডিট,আইআইসি'র কার্যক্রম,উৎসে কর কর্তন বিষয়ে আলোচনা করা হয়।

22/02/2026

অদ্য ২২/০২/ ২০২৬ খ্রি. তারিখে মান্যবর জনাব মোঃ এ কে এম বদিউল আলম,সদস্য(কর লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট),জাতীয় রাজস্ব বোর্ড - এর সফল কর্মজীবনের সমাপ্তি ও সুস্বাস্থ্য কামনায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কর অঞ্চল-২৩, ঢাকা এর কর কমিশনার জনাব জিনাত আরা স্যার,যুগ্ম কর কমিশনার নাসিম হক পলাশ স্যার এবং উপ কর কমিশনার শাহরিয়ার শহীদ(সদর দপ্তর প্রশাসন) স্যার।

Photos from Taxes Zone-23, Dhaka 's post 17/02/2026

অদ্য ১৭ই ফেব্রুয়ারি,২০২৬ ইং তারিখ কর অঞ্চল-২৩, ঢাকা এর মান্যবর কর কমিশনার জনাব জিনাত আরা স্যারের নির্দেশনায় অতিরিক্ত কর কমিশনার,পরিদর্শী রেঞ্জ-১ জনাব মোহাম্মদ সারোয়ার মোর্শেদ স্যারের সঞ্চালনায় অত্র কর অঞ্চল এর সম্মেলন কক্ষ (অন্বেষণ) এ 'মাসিক রাজস্ব সভা-জানুয়ারি' অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার জনাব অসীম চন্দ স্যার, যুগ্ম কর কমিশনার নাসিম হক পলাশ স্যার,উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন) স্যার, উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রায়োগিক) স্যারসহ সকল সার্কেল কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় মাসভিত্তিক আদায়, বকেয়া কর আদায় ও হালনাগাদ, নন ফাইলার,অডিট,আইআইসি'র কার্যক্রম,উৎসে কর কর্তন বিষয়ে আলোচনা করা হয়।

09/02/2026

সহকারী কর কমিশনার
মো: জোবায়েদ হোসেন ট্যাক্স একাডেমিতে ৬ মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে কর অঞ্চল ২৩,ঢাকা-তে যোগদান করেন।মান্যবর কর কমিশনার মিজ জিনাত আরা স্যার ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন। এসময় আরো উপস্থিত ছিলেন পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার জনাব মোহাম্মদ সারোয়ার মোর্শেদ স্যার , উপকর কমিশনার জনাব শাহরিয়ার শহীদ (সদর দপ্তর প্রশাসন)স্যার।

05/02/2026

অদ্য ০৫/০২/ ২০২৬ খ্রি. তারিখে মান্যবর জনাব মোঃ লুৎফুল আজীম স‍্যার, সদস‍্য(আন্তর্জাতিক কর), জাতীয় রাজস্ব বোর্ড - এর সফল কর্মজীবনের সমাপ্তিতে কর অঞ্চল-২৩, ঢাকা-এর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান কর অঞ্চল-২৩, ঢাকা এর কর কমিশনার মিজ্ জিনাত আরা স্যার, অতিরিক্ত কর কমিশনার জনাব মোহাম্মদ সারোয়ার মোর্শেদ স্যার, যুগ্ম কর কমিশনার জনাব অসীম চন্দ স্যার, উপ কর কমিশনার জনাব শাহরিয়ার শহীদ স্যার এবং উপ কর কমিশনার জনাব মোঃ সালেকুল ইসলাম স্যার।

04/02/2026

০৩/০২/ ২০২৬ খ্রি. তারিখে কর আপীল অঞ্চল-১, ঢাকা এর মান্যবর কর কমিশনার জনাব খালেদ শারিফ আরেফিন স্যারের সফল কর্মজীবনের সমাপ্তিতে কর অঞ্চল-২৩, ঢাকা-এর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান কর অঞ্চল-২৩, ঢাকা এর মান্যবর কর কমিশনার মিজ্ জিনাত আরা স্যার,জনাব শাহরিয়ার শহীদ,উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন) স্যার এবং জনাব আবুল কালাম আজাদ,সহকারী কর কমিশনার।

Photos from Taxes Zone-23, Dhaka 's post 03/02/2026

আয়কর বিভাগ, কর অঞ্চল-২৩, ঢাকা এর কর্মকর্তা/কর্মচারীগণের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে
২৬-২৯ জানুয়ারি, ২০২৬ খ্রি: মোট ০৪ (চার) দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন-
মিজ্ জিনাত আরা স্যার, কর কমিশনার, কর অঞ্চল-২৩, ঢাকা।

উক্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালার কিছু স্থির চিত্র।

29/01/2026

২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।রিটার্ন দাখিল করার শেষদিন ২৮ ফেব্রুয়ারী

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

1 Porana Palton, FA Tower (12th Floor)
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00