PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

Share

Sharing verified updates, unofficial page of the Prime Minister's Office (PMO) of Bangladesh

26/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগে যেমন পূর্বের শ্রমিকদের কর্মসংস্থান পুনর্বহাল থাকবে, তেমন নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।

26/02/2026
25/02/2026

তারেক রহমানকে নতুন বাংলাদেশের
প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে ১০০% এর মধ্যে
কত % খুশি?????

Photos from PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়'s post 25/02/2026

পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় ও মোনাজাত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বনানী সামরিক কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

25/02/2026

স্মৃতিময় মুহূর্তগুলো 🥲
আজ অনেক মিস করি🥹
মহান আল্লাহ যেনো আমার মা জননীকে জান্নাতের উঁচু মাকাম দান করেন-আমিন🤲

25/02/2026

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা (বর্তমান নাম নূর মোহাম্মদনগর) গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মা’র নাম জেন্নাতুন্নেছা। বাল্যকালেই বাবা-মাকে হারান তিনি। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি।

১৯৫৯ সালের ১৪ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর) এ যোগদান করেন তিনি। যা বর্তমানে ‘বর্ডার গার্ড অব বাংলাদেশ’ (বিজিবি) হিসেবে পরিচিত। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করার পর ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলী হন তিনি। পরবর্তীতে ল্যান্স নায়েক হিসেবে পদোন্নতি পান তিনি। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। নূর মোহাম্মদ শেখ যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নের্তৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ শত্রুমুক্ত করেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলে নূর মোহাম্মদ শেখ হাতে এলএমজি এবং কাঁধে আহত সাথীকে নিয়ে শত্রু পক্ষের দিকে এগিয়ে যান এবং গুলি ছুড়তে থাকেন। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনীর ছোড়া মর্টার শেলের আঘাতে মারাত্মকভাবে জখম হন তিনি। দেশপ্রেমে উদ্বুদ্ধ নূর মোহাম্মদ আশংকাজনক অবস্থায়ও নিজের জীবনের কথা না ভেবে যুদ্ধ চালিয়ে যান এবং গুলি চালাতে চালাতে সামনের দিকে অগ্রসর হন। এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ শেখ। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন তিনি।

25/02/2026

এই ​সেই ছোট্ট ৭ বছরের শিশুটি... যার পৃথিবীটা সীমাবদ্ধ ছিল কেবল মায়ের স্নেহ আর ভালোবাসার চাদরে। মায়ের আদর্শকে পাথেয় করে বড় হওয়া সেই বালকটিই আজ সময়ের পরিক্রমায় বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য নাম— তারেক রহমান।
​৫ দশক: সংগ্রাম ও সাফল্যের আখ্যান
​সময়ের স্রোতে আজ ৫০টি বছর পেরিয়ে তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং কোটি মানুষের আস্থার স্থল। ত্যাগের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আজ:
​আস্থার প্রতীক: লক্ষ তরুণ প্রাণের স্পন্দন।
​স্বপ্নদ্রষ্টা: আগামীর সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশের রূপকার।
​ধৈর্যের মূর্ত প্রতীক: চড়াই-উতরাই পেরিয়ে আদর্শে অবিচল এক জননেতা।
​"ইতিহাস তার আপন গতিতে চলে, কিন্তু ত্যাগ আর নিঃস্বার্থ নেতৃত্ব মানুষের হৃদয়ে খোদাই করা থাকে আজীবন।" 🥰❤️
​মায়ের স্নেহে শুরু হওয়া সেই পথচলা আজ দেশ গড়ার দৃপ্ত শপথে পরিণত হয়েছে। তিনি আছেন, তিনি থাকবেন—আমাদের আগামীর স্বপ্নের সারথি হয়ে।
​ছবি সংগ্রহীত
​ #তারেক_রহমান #জনপ্রিয়_নেতা #মায়ের_আদর্শ #আগামীর_বাংলাদেশ #নেতৃত্বের_গল্প #দেশপ্রেম

24/02/2026

২০০৯ সালের এই দিনে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

২৫ ফেব্রুয়ারি ২০২৬

24/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রাথমিক পর্যায়ে সারাদেশে ১৪টি উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ডে কর্মসূচিটি চালু হচ্ছে। এতে নির্ধারিত পরিবারসমূহ প্রতি মাসে ২,৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবে।

দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা জোরদার এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করাই কর্মসূচিটির মূল লক্ষ্য। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারাদেশে সম্প্রসারণ করা হবে।

এতে, দেশের অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর জন্য নতুন আশার দ্বার উন্মোচন হবে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka
Dhaka