#ফসলের_জাত
Headed by,
Ekarash Chowdhury Ekram
বিশ্বসাহিত্য কেন্দ্র(আলোর ইশকুল)
।
।
।
একটু মজা নিয়ে পড়লে এ টপিক থেকে ১ নাম্বার মিস হবে না।যাদের ফসলের বিভিন্ন জাত নিয়ে কনফিউশন হয়-----
তামার সেবনের মাত্রা না মানলে ক্যান্সার হবে।
তামাক জাত: মাত্রা-সুমাত্রা
মানলে-ম্যানিলা
বি.সি.এসে সফল অগ্রণীরা চোখে সরিষা দিয়ে পড়ত;যাতে ঘুম না আসে।
সরিষা জাত: সফল,অগ্রণী
মোস্তাফিজের রূপালি বলে সব ব্যাটসম্যান তুলাধুনা হয়ে যায়।
তুলার জাত: মোস্তাফিজ--ডেলফোজ;রূপালি
বর্ণালী,শুভ্রকে ভুট্টা দিয়ে প্রোপোজের উত্তর দিল।
ভুট্টার জাত-- বর্ণালী,শুভ্র
উত্তর-উত্তরণ
সোনালিকার আনন্দ দেখে আকবর তাকে দোয়েল পাখি ও কাঞ্চন ফুল দিয়ে প্রপোজ করল।কিন্তু বরকত ও যে তাকে মনে মনে ভালোবাসত তা সে ভয়ে বলে নি।
গমের জাত: সোনালিকা,আনন্দ,আকবর,দোয়েল, কাঞ্চন,বরকত
বলে নি--বলাকা।
Karim's BCS
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Karim's BCS, Library, Central Road, Dhanmondi.
vai firstly, apni copy korchn seta kono bpr na but courtesy dle khusi hotam
2ndly, onk gulo vul tai correction krte chai ni.
1. per capita income = 1602
2. BB Reserve = 32.73
3. Bank rate = 5%
4. Inflation rate = 5.39%
5. Repo rate = 6.75%
6. Reserve Repo rate = 4.75%
7. Budget = 4 lac 266 core
8. GDP growth rate = 7.24%
Projectect GDP = 7.4%
9. Highest allocation in budget = Education & Technology
10. Target Inflation = 5.5%
11. Call money rate = 3.91%
12.Contribution in GDP
Agriculture = 14.79%
Industry = 32.48%
Service = 52.73%
৩৮ তম বিসিএস নিকটেই : প্রস্তুতিতে সহায়ক
collected by Abdur Razzaque abr
,
জানা যখন অজানা
,
ক্যাপিটাল হিল : ওয়াশিংটনে
অবস্থিত মার্কিন কংগ্রেস ভবন।
,
পিটাস বার্গ : পেনসিলভেনিয়ায়
অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম লৌহ ও
ইস্পাত শিল্পকেন্দ্র। এখানে
অ্যাপালেশিয়ানের কয়লা এবং হ্রদ
অঞ্চলের আকরিক লৌহ ব্যবহৃত হয়।
,
সানটিয়াগো : চিলির রাজধানী
এবং প্রধান বাণিজ্য ও শিল্পকেন্দ্র।
প্রশান্ত মহাসাগরের উপকূল হতে ৮০
কিমি. অভ্যন্তরে আন্দিজ পর্বতের
পাদদেশে অবস্থিত।
,
ব্রিটন উডস : যুক্তরাষ্ট্রের নিউ
হাম্পশায়ার রাজ্যে অবস্থিত। ১ জুলাই,
১৯৪৪ সালে এখানে জাতিসংঘের
মুদ্রা ও আর্থিক সম্মেলন অনুষ্ঠিত হয়
এবং এই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)
এবং বিশ্বব্যাংকের সূচনা হয়।
,
রিও-ডি-জেনিরো : ব্রাজিলের
প্রাচীন রাজধানী। প্রধান শিল্পনগর ও
বন্দর এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক
কার্যকলাপের প্রাণকেন্দ্র। ১৯৯২
এখানে বিশ্ব পরিবেশ সম্মেলন
অনুষ্ঠিত হয়।
,
হলিউড : যুক্তরাষ্ট্রের
ক্যালিফোর্নিয়ার লস
অ্যাঞ্জেলেসে অবস্থিত একটি
বিশ্ববিখ্যাত চলচ্চিত্র কেন্দ্র।
সচেতন নাগরিক হিসেবে তো বটে;যেকোনো ভাইভাতেও কাজে লাগবে।
Posted by,
Ekarash Chowdhury Ekram
ক্ষমতার দিক থেকে বাংলাদেশের প্রথম পনেরজন ব্যক্তির তালিকাঃ-
১। প্রেসিডেন্ট
২। প্রধানমন্ত্রী
৩। স্পীকার
৪। প্রধান বিচারপতি ও সাবেক প্রেসিডেন্ট
৫। ক্যাবিনেট মন্ত্রী , চীফ হুইপ, ডেপুটি স্পীকার ও প্রধান বিরোধীদলীয় নেতা / নেত্রী
৬। টেকনোক্র্যাট মন্ত্রী ও ঢাকার মেয়র ৭। কমনওয়েলথ ভুক্ত দেশ সমুহের অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারগণ
৮। প্রধান নির্বাচন কমিশনার(সি ই সি), প্রতিমমন্ত্রীগণ , হুইপ, সুপ্রীম কোর্ট অ্যাপিলেট বিভাগের বিচারপতিগণ
৯। ইলেকশন কমিশনারগণ, সুপ্রীম কোর্ট হাই কোর্ট বিভাগের বিচারপতিগণ
১০। উপমন্ত্রীগণ
১১। উপমন্ত্রীর মর্যাদা প্রাপ্ত ব্যক্তি
২। ক্যাবিনেট সেক্রেটারি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান গণ
১৩। এমপিগণ
১৪। পরিদর্শক অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারগণ
১৫। অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর
18/06/2017
সাহিত্যের বিভিন্ন অংশের ইংরেজি শব্দ ।
(অনেকেই জানেন)
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি।
#কনফিউজিং_প্রশ্ন_সমাধান।
By : Misbahul Kabir
২২) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
A) EU
B) WTO
উত্তর : A
ব্যাখ্যা : সবচেয়ে বড় অর্থনৈতিক জোট -- ইইউ।
সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী -- WTO.
২৩) বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) বিষ্ণু দে
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা : বিষ্ণু দে অনুবাদ টা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে।
২৪) 'গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান' - পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ?
A. সাম্যবাদী
B. জীবন- বন্দনা
উত্তর : জীবন - বন্দনা।
ব্যাখ্যা : এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, "গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!"
২৫) মোট সেক্টর কমান্ডার কতোজন?
ক) ১৬ জন।
খ) ১৯ জন।
উ : ১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)
২৬) বৃহত্তম অর্থনীতির দেশ??
A) China
B) Usa
উত্তর : USA
ব্যাখ্যা : জিডিপিতে শীর্ষ -- USA আবার অন্যদিকে পিপিপিতে শীর্ষ -- China. বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার।
২৭) মুসলিম নারী জাগরনের কবি কে?
ক) বেগম রোকেয়া
খ) শামসুন্নাহার
উত্তর : শামসুন্নাহার।
ব্যাখ্যা : বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
২৮) সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা______বেশী।
ক) কণ্টক
খ) কীট
উত্তর : কণ্টক।
ব্যাখ্যা : পুষ্প = ফুল। ফুলের সাথে কণ্টক শব্দটাই যায়।
২৯) CPU তে কোনটি থাকে?
ক) register
খ) memory
উত্তর : register
ব্যাখ্যা : Register,CPU এর একটা অংশ,যেকোন ডাটা প্রসেসিং রেজিস্টারের মাধ্যমে অপারেট হয় অপরপদিকে মেমরি CPU এর বাইরেও থাকতে পারে।
৩০) Control unit -
A) performs mathematical
operations
B) performs logical operations
C) directs the movement of
electrical signals
উত্তর : B.
ব্যাখ্যা : প্রদত্ত অপশনের সব কাজই কন্ট্রোল ইউনিট করে তবে মেইনলি এটা লজিক্যাল অপারেশংগুলোই করে।
৩১) ভিটামিন সি বেশি আছে কোনটিতে?
ক) পেয়ারা
খ) আমলকি
উত্তর : আমলকি।
ব্যাখ্যা : আমলকিতে প্রতি ১০০ গ্রামে ৪৪৫ মিগ্রা ভিটামিন সি আছে আর অপরদিকে প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ভিটামিন সি আছে ২০০ মিগ্রা।
৩২) আপেল এ কোন এসিড?
ক) ম্যালিক এসিড
খ) স্যালিক এসিড
উত্তর : ম্যালিক এসিড।
৩৩) সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
ক) ৮ বর্গকিমি
খ) ৯ বর্গকিমি
উত্তর : ৮ বর্গকিমি। (উইকিপিডিয়া)
৩৪) কোন বোমায় মানুষ মরে কিন্তু ঘরবাড়ির ক্ষতি হয় না?
ক) নাপাম বোমা
খ) নিউট্রন বোমা
উত্তর : নিউট্রন বোমা।
ব্যাখ্যা :
নিউট্রন বোমা : বিজ্ঞানের সর্বশেষ ধ্বংসকারী আবিষ্কার হলো এই নিউট্রন বোমা। তৈরি করেছে যুক্তরাষ্ট আর ফ্রান্স। এর বৈজ্ঞানিক নাম এনহ্যান্স রেডিয়েশন ওয়াপন। নিউট্রন রেডিয়েশন অস্ত্র নামেও পরিচিত। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ঘর-বাড়ি, গাছপালার কোনো ক্ষতি করে না। শুধু প্রাণী ধ্বংস করে। এক থেকে দুই কিলোটনের একটি বোমার সাইজ। প্রচণ্ড বিস্ফোরণ আর তাপের সৃষ্টি করে। তাই এটি ১৩০-৩৫০ মিটার এলাকা ধ্বংস করে দিতে পারে।
আর অন্য কিছু ধ্বংস করে ১-২ কিলোমিটার ব্যাসার্ধে। মূলত পারমাণবিক বোমার বিকল্প হিসেবেই এটি তৈরি করা হয়েছে তাই এর ধ্বংসলীলা শুধু প্রাণীদের ওপরই হয় তবে অবকাঠামোর কোনো পরিবর্তন করে না। নিউট্রন বোমাতে নিউট্রন আর গামা রশ্মি বের হয়ে আসে। আর গামা রশ্মি বা এক্স-রে যে কোনো প্রাণীর জন্য চরম ক্ষতিকর। অতিরিক্ত মাত্রায় বের হয়ে আসার কারণে প্রাণীর জৈবিক দেহ মরে যায়। নিউট্রন বোমাতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম আর লিড আর তার সঙ্গে অল্প পরিমাণে ট্রিটটিয়াম। ১৯৫৮ সালে স্যামুয়েল টি কোহেন এই ধরনের বোমার ধারণা প্রথম দেন। ১৯৬৩ সালে নেভাদার মাটির নিচে প্রথম পরীক্ষা করায়। তবে জিমি কার্টার ১৯৭৮ সালে এর উৎপাদন বন্ধ করে দেন। কিন্তু প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮১-তে এর পুনঃউৎপাদন শুরু করেন।
নাপাম বোমা : এটা আগুন সৃষ্টি করে,ভিয়েতনাম যুদ্ধে এই বোমার ব্যাপক ব্যবহার হয়েছিল,এই বোমায় ওখানে গ্রামের পর গ্রাম জ্বলছিল।
৩৫) কাজী নজরুল বাকরুদ্ধ হয় কয় বছর বয়সে?
ক) ৪০ বছর
খ) ৪৩ বছর
উত্তর : ৪৩ বছর।
ব্যাখ্যা : কাজী নজরুল ইসলাম ১৯৪২ সালে বাকরুদ্ধ হন যখন কবির বয়স ৪৩ ছিল।
৩৬) ঢাকা সিটিতে আসন সংখ্যা কয়টি?
ক) ১৫ টি
খ) ২০ টি
উত্তর : ১৫ টি।
ব্যাখ্যা : ঢাকা জেলায় আসন সংখ্যা ২০ টি কিন্তু সিটিতে আসন সংখ্যা ১৫ টি।
৩৭) বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি?
ক) ১১ টি
খ) ১২ টি
উত্তর : ১২ টি।
৩৮) মোট বীর উত্তম কতজন?
ক) ৬৮ জন
খ) ৬৯ জন
উত্তর : ৬৯ জন।
ব্যাখ্যা : মোট বীর উত্তম ৬৯ জন কিন্তু স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য মোট ৬৮ জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল। সর্বশেষ বীর উত্তম প্রতীক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ (২০১০) মরণোত্তর। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাঁকে ২০১০ সালে মরণোত্তর বীর উত্তম পদক প্রদান করা হয়।
৩৯) ২৫ এপ্রিল,২০১৫ সালে নেপালে ভয়ংকর ভূমিকম্পের মাত্রা কতো ছিলো?
ক) ৭.৮
খ) ৭.৯
উত্তর : ৭.৮
ব্যাখ্যা : কিছু জায়গায় ৭.৯ উল্লেখ থাকলেও মূলধারার প্রায় সব মিডিয়াতেই ৭.৮ উল্লেখ আছে।
>>>> চলবে >>>>
17/06/2017
এবারের বাজেট (১৭-১৮)এ সর্বোচ্চ বরাদ্ধকৃত খাতঃ
Education & technology : development 7.52% + non-development 8.82% = total 16.34% of the budget.
**ভাইবা বোর্ডের প্রশ্ন॥
৬০ থেকে ৬০ বাদ দিলে ৫৯ থাকে॥ এটি কিভাবে সম্ভব? (৬০-৬০=৫৯)
সঠিক উওর :
৬০ মিনিট -৬০ সেকেন্ড =৫৯ মিনিট
#সাম্প্রতিক_হালনাগাদঃ
১৫/০৬/২০১৭ ইং পর্যন্ত
- বাংলাদেশের মাথাপিছু আয়: ১৬০২ মার্কিন ডলার
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৭.২৪%
- চলতি অর্থ বছরে জিডিপিতে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে: ৭.৪%
- ২০১৭-২০১৮ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) : ১,৬৪,০৮৪ কোটি টাকা
- দেশের মানুষের মাথাপিছু ঋনের পরিমান: ৪০ হাজার টাকা
- দেশের মানুষের গড় আয়ু : ৭০.৬ বছর
- দেশে প্রতি বর্গ কিলোমিটারে মানুষ বাস করে: ১১০০ জন
- দেশে মাথাপিছু জমির পরিমান: ১৫ ডেসিমেল
- টানা ২য় ও ১২ তম বারের মত চ্যাম্পিয়ন লীগের ট্রফি জেতে : রিয়েল মাদ্রিদ
- ২০১৭-২০১৮ সালের বাজেট : ৪ লাখ ২৬৬ কোটি টাকা
- সম্ভাব্য মুদ্রাস্ফীতি : ৫.৫%
- নতুন ভ্যাট আইনে ভ্যাট থাকছে: ১৫%
- দেশের বর্তমান জনসংখ্যা: ১৬ কোটি ১৭ লাখ
- এসডিজি এর গোল: ১৭ টি
- সম্প্রতি আল-জাজিরা সহ ২১টি ওয়েব সাইড বন্ধ করে দেয়: মিসর
- মোট উপজেলা: ৪৯১ (সর্বশেষ: লালমাই, কুমিল্লা)
- পৌরসভা: ৩২৭
- ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ
- পাট উৎপাদনে বাংলাদেশ: ২য় (রপ্তানিতে ১ম)
- পারমানবিক শক্তিধর দেশ: ৮
- ন্যাটোর সর্বশেষ (২৯ তম) সদস্য: মন্টিনিগ্রো
- দক্ষিন কেরিয়ার বর্তমান (১২তম) প্রেসিডেন্ট : মুন জায়ে ইন
- ফ্রান্সের বর্তমান (২৫তম) প্রেসিডেন্ট: ইমানুয়েল ম্যাক্রোঁ
- সম্প্রতি ৪৩ তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: সিসিলি দ্বীপ, তাওরমিনা, ইতালি
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) ৬০ বছর পূর্তিতে সন্মেলন হয়: ভিয়েনা, অস্ট্রিয়া
- দেশের ৩০ তম নদী বন্দর: সুনামগঞ্জ নদী বন্দর
- ২৮ তম ন্যাটো শীর্ষ সন্মেলন হয়: ব্রাসেলস, বেলজিয়াম
- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ জাতীয় সংসদে পাশ হয়: ২৭ নভে, ২০১২
- জাতীয় ফুটবল দলের নতুন কোচ: অ্যান্ড্রু অর্ড (অস্ট্রেলিয়া)
- চিকনগুনিয়া অর্থ: ধনুকের মতো বেঁকে যাওয়া
- ১লা মে, মহান মে দিবসের স্লোগান : শ্রমিক মালিক গরব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ
-সম্প্রতি জাতিসংঘের দ্যাগ হ্যামারশোল্ড পদক পান: ৩ বাংলাদেশি নিহত শান্তিরক্ষী
- ২০১৭ সালের বঙ্গভূষণ সন্মাননা পান: রেজওয়ানা চৌধুরি বন্যা
- জাতিসংঘের সন্মাননা পান: কন্ঠ শিল্পী রুনা লায়লা
- বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভের দৈর্ঘ্য: ৮০ কিমি
- বর্তমানে ভ্যাট ব্যাবস্থা চালু আছে : ১৬৯টিদেশে
- মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বিদেশ সফর: সৌদি আরব
- বিশ্ব পরিবেশ দিবস ৫ জুনের স্লোগান ছিল: Connecting People to Nature
- ৯ম ব্রিকস সন্মেলন হবে: চীনে, সেপ্টে,২০১৭
- মানব উন্নয়ন সূচক ২০১৬ এ বাংলাদেশের অবস্থান: ১৩৯
- বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ যে ভাষায় অনূদিত হয়: হিন্দি (মোট ৬টি ভাষায়)
(কোন ভুল বা সংযোজন থাকলে অনুগ্রহ পূর্বক মন্তব্য করুন।)
#ইমরান_হোসেন
#জীবনানন্দ দাশের(১৮৯৯-১৯৫৪) সাহিত্যকর্ম মনে রাখার shortcut clues:
জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি, নির্জলতার কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি বলা হয়।
#উপন্যাসঃ
সূত্রঃ
জলপাইহাটি গিয়ে কল্যাণী সতীর্থকে মাল্য দান করলো।
ব্যাখ্যাঃ
১. জলপাইহাটি
২. কল্যাণী
৩.সতীর্থ
৪. মাল্যবান।
#প্রবন্ধঃ
সূত্রঃ
কবিতার কথা কেন লিখি?
ব্যাখ্যাঃ
১. কবিতার কথা
২. কেন লিখি
#কাব্যগ্রন্থঃ
সূত্রঃ
মহাপৃথিবীর রূপসী বাংলার মেয়ে বনলতা সেন সাতটি তারার তিমিরে বসে ধূসর পান্ডুলিপিতে ঝরাপালক দিয়ে বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ লিখেন।
ব্যাখ্যাঃ
১. মহাপৃথিবীর
২. রূপসী বাংলা
৩. বনলতা সেন
৪. সাতটি তারার তিমির
৫. ধূসর পান্ডুলিপি
৬. ঝরাপালক
৭. বেলা অবেলা কালবেলা ।
জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন- রবীন্দ্রনাথ ঠাকুর
তাকে নিয়ে গবেষণা করেন- ক্লিনটন বি সিলি
এডগার এলান পো’র ‘টু হেলেন’ অবলম্বনে রচিত- বনলতা সেন
গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এই বইয়ে মোট ১৫৭টি গীতিকবিতা সংকলিত হয়েছে। কবিতাগুলি ব্রাহ্ম-ভাবাপন্ন ভক্তিমূলক রচনা। এর বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথ নিজে সুরারোপ করেছিলেন। ১৯০৮-০৯ সালে বিভিন্ন পত্রপত্রিকায় এই কবিতাগুলি প্রকাশিত হয়। এরপর ১৯১০ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস (ইংরেজি: Song Offerings) কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ১৯১৩ সালে ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
উৎস: উইকিপিডিয়া
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhanmondi
