11/05/2026
মিথ্যা হাসির আড়ালে লুকিয়ে থাকে আমার না বলা অনেক গল্প।”
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazi Abdullah An Nazib, Dinajpur.
সম্পাদক ও প্রকাশক || দৈনিক তথ্যবীজ 📰🗞️
🛑 সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা প্রচার দল, দিনাজপুর।
🛑 ছাত্রনেতা, ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রদল,খানসামা,দিনাজপুর।
🛑 সমন্বয়কারী, পাকেরহাট বিজ্ঞান ও কারিগরি কলেজ ছাত্রদল, দিনাজপুর।
11/05/2026
মিথ্যা হাসির আড়ালে লুকিয়ে থাকে আমার না বলা অনেক গল্প।”
03/05/2026
আমার রাজনৈতিক শিক্ষার প্রথম পাঠশালা কোনো বই বা বড় কোনো মঞ্চ নয়, বরং দাদুর পড়ার ঘর। দাদু শিখিয়েছেন, রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের জন্য ভালোবাসা ও ত্যাগের পরীক্ষা। দাদুর আদর্শই আমার পথচলার পাথেয়।মহান আল্লাহ্ আমার দাদুভাই কে জান্নাতবাসী করুক। আমিন 🤲
ব্যক্তিত্ব ও রাজনৈতিক জীবনচিত্র: কাজী মাওলানা মোঃ আজহারুল ইসলাম
প্রারম্ভিক পরিচয়:
কাজী মাওলানা মোঃ আজহারুল ইসলাম একাধারে একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তার ও ধর্মীয় মূল্যবোধ প্রসারে অসামান্য ভূমিকা রেখেছেন।
শিক্ষাগত যোগ্যতা:
তিনি উচ্চশিক্ষায় মেধার পরিচয় দিয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।
পেশাগত ও সামাজিক অবদান:
শিক্ষকতা ও সমাজসেবায় তাঁর অবদান দিনাজপুরবাসীর কাছে বিশেষভাবে স্মরণীয়।
শিক্ষকতা: তিনি শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের আরবি বিভাগের একজন অবসরপ্রাপ্ত প্রভাষক ছিলেন।
শিক্ষা বিস্তার: নারী শিক্ষা ও ধর্মীয় শিক্ষার প্রসারে তিনি ভেড়ভেড়ী বহুমুখী বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
ধর্মীয় নেতৃত্ব: তিনি টাংগুয়া আহলে হাদিস জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া তিনি উক্ত মসজিদে দীর্ঘ বছর অত্যন্ত নিষ্ঠার সাথে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন।
রাষ্ট্রীয় দায়িত্ব: তিনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়নের বিবাহ ও তালাক রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক নেতৃত্ব:
রাজনৈতিক অঙ্গনে মাওলানা মোঃ আজহারুল ইসলাম একজন নীতিবান ও দক্ষ সংগঠক হিসেবে সুপরিচিত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দলের সাথে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে এসেছেন ।
# আঞ্চলিক নেতৃত্ব: তিনি টানা ১৪ বছর সফলতার সাথে দিনাজপুর জেলা ওলামা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ মেয়াদী নেতৃত্বে সংগঠনটি তৃণমূল পর্যায়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।
# কেন্দ্রীয় নেতৃত্ব: তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জাতীয় পর্যায়ে ওলামা ও মাশায়েখদের অধিকার আদায়ে সচেষ্ট ভূমিকা রেখেছেন।
আজ উনার ২য় মৃত্যুবার্ষিকী। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ উনার পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন। আমিন 🤲
02/05/2026
২৫ বছর আগে আর পরে। ❤️
একটা ছবি বগুড়ায়, আরেকটা সিলেটে।
উড়ে যাওয়া সিগনেচার পত্র নিজ হাতে তুলে দিলেন তিনি। মহাসচিব উঠতে গেলে তাকে বিনয়ের সাথে থামিয়ে দেন। ছোট ছোট আচরণেই স্পষ্ট হয়ে ওঠে দলের সিনিয়র নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর সম্মান ও শ্রদ্ধা।
02/05/2026
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন' কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (০২ মে ২০২৬) সিলেটের কান্দিগাঁওয়ে বাঁশিয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
পরে খালপাড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
02/05/2026
মালদ্বীপে চারজাতি টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক দলের অনুশীলন ক্যাম্প ২৪ মে থেকে ঢাকায় শুরু হবে, আর ৩০ মে টুর্নামেন্ট খেলতে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে দল।
02/05/2026
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) এস্তেভাওয়ের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
যদি চেলসি তার সেরে ওঠার প্রক্রিয়া দ্রুত করার জন্য চিকিৎসায় কোনো পরিবর্তন আনতে রাজি হয়, তবে পরিস্থিতির পরিবর্তন হতে পারে, কিন্তু বিশ্বকাপের জন্য সময়মতো এই স্ট্রাইকারের সুস্থ হয়ে ওঠা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
02/05/2026
আমার কাছে নেইমারই সব। আমাদের বুঝতে হবে ব্রাজিলিয়ান ফুটবলের তাঁর গুরুত্ব কতটুকু।
02/05/2026
ডিপিএলে মাঠে লাঞ্চ দিবে বিসিবি। খেলোয়াড়দের ফিটনেসের কথা ভেবে ভাতের জায়গায় গ্রিল চিকেন দেয়া হবে..
তামিম ইকবাল, বিসিবি সভাপতি
02/05/2026
উন্মোচিত হলো ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ট্রফি...৪ মে থেকে শুরু ১২ দলের আসর
02/05/2026
ফিক্সিং রোধে ডিপিএলে ম্যাচ শুরুর আগে ক্রিকেটার, কোচিং স্টাফদের ফোন জমা নিবে অ্যন্টি করাপশন ইউনিট