Roni gaming

Roni gaming

Share

follow pliz

01/04/2026

01/04/2026

Alhamdulillah ❤️

01/04/2026

Sobai kmn Acho ❤️

01/04/2026

Welcome back ronigamer 😈

01/04/2026

Assalamualaikum everyone

05/07/2025

"Legends never die"🖤 বাংলাদেশের গেমিং দুনিয়া আজ শোকাহত।💔

তরুণ গেমার Tawhidul Islam Siam, যিনি JB Cheetah নামে Free Fire কমিউনিটিতে পরিচিত ছিলেন, আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এক প্রতিভাবান, লড়াকু এবং প্রাণবন্ত প্লেয়ার হিসেবে যিনি নিজেকে গেমিং ইতিহাসে অমর করে রেখে গেছেন।

Towfikul Islam Siam aka JB Cheetah, ছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান Free Fire Esports খেলোয়াড়। তিনি জনপ্রিয় Esports দল Team Jaw Breakers (JB) এর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং টিমে Rusher হিসেবে খেলতেন। কৌশলী, গতিময় এবং সাহসিক গেমপ্লের মাধ্যমে তিনি অল্প সময়ে Free Fire কমিউনিটিতে বিশাল জনপ্রিয়তা অর্জন করেন। JB Cheetah শুধু একজন খেলোয়াড়ই ছিলেন না, ছিলেন এক অনুপ্রেরণা। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন ও অফলাইন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। অসংখ্য ম্যাচে MVP (Most Valuable Player) পারফর্ম্যান্স দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

গেমের প্রতি তার ডেডিকেশন এতটাই ছিল যে, অসুস্থ অবস্থাতেও FFBC 2025 Final ম্যাচে শেষ পর্যন্ত নিজের দলকে প্রতিনিধিত্ব করে গেছেন। সে শুধু FFBC 2025 নয় সে গত FFBC 2021 তেও Team Jaw Breakers এর হয়ে অংশগ্রহণ করেছিলেন। সেখানেও তিনি তার কৌশলী, গতিময় এবং সাহসিক গেমপ্লের প্রদর্শন করে সবার দৃষ্টি কাড়েন।

আজ ০৪ জুলাই ২০২৫ রোজ শুক্রবার প্রথম প্রহরে(আনুমানিক রাত ২.০০) ঢাকা মিরপুর -১১ ডেলটা হেলথকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার পূর্বের সকল রিপোর্ট থেকে জানা যায়, তিনি একটি জটিল ফুসফুস সংক্রমণ (lung infection) এ ভুগছিলেন। তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ারও কথা ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তার শারীরিক অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও, তিনি সর্বশেষ FFBC 2025 Final Match এ তার দলের সাথে অংশ নিয়েছিলেন।

তার চলে যাওয়ার পর, গেমিং কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। অসংখ্য গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

JB Cheetah আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার অবদান এবং প্রভাব অনন্তকাল থাকবে। গেমিং শুধু খেলার একটা মাধ্যম নয়, এটা ভালোবাসা, বন্ধুত্ব এবং জীবনের প্রতিচ্ছবি। আর JB Cheetah ছিলেন সেই প্রতিচ্ছবির এক উজ্জ্বল রূপ।

28/11/2024

Want your business to be the top-listed Government Service in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dinajpur