02/06/2026
আমার দূর্ঘটনার খবর শুনে অসংখ্য মানুষ আমাকে দেখতে হাসপাতালে এসেছেন, অসংখ্যজন ফোন কলের মাধ্যমে আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন, অনেকে বাসায় থেকে আমার সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।
সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
আপনাদের সকলের দোয়ায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে বর্তমানে আমার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।
মহান আল্লাহর নিকট পরিপূর্ণ সুস্থতা কামনা করছি।
আমাকে দোয়ায় রাখবেন।
মা আসসালাম।
-অধ্যক্ষ একেএম আফজালুল আনাম।
31/05/2026
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর জেলা উত্তর শাখার উদ্যোগে ৭ম থেকে ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের নিয়ে "সিঙ্গেল ডিজিট সংবর্ধনা" অনুষ্ঠিত হয়েছে।
জেলা সেক্রেটারি মমিনুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ মতিউর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ও সাবেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় সভাপতি মুহিন উদ্দীন, দিনাজপুর জেলা উত্তর শাখার সাবেক সভাপতি জাকিরুল ইসলাম ও রেজাউল করিম, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম এবং বিশিষ্ট সাংবাদিক হাদিউজ্জামান হাদী প্রমুখ।
31/05/2026
অধ্যক্ষ একেএম আফজালুল আনাম স্যারের দূর্ঘটনার খবর শুনে আজ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে উনাকে দেখতে আসেন দিনাজপুর-৩(সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
-এডমিন
30/05/2026
আপডেট:
অধ্যক্ষ একেএম আফজালুল আনাম স্যার মাথায় আঘাত পেয়েছেন।
তিনার মাথায় ৮ টি সেলাই করা হয়েছে।
বর্তমানে তিনি আশংকামুক্ত রয়েছেন, আলহামদুলিল্লাহ।
বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজের ৩য় তলায় ৩২৪ নং কেবিনে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।
সকলের নিকট দোয়ার দরখাস্ত।
-এডমিন
30/05/2026
অধ্যক্ষ একেএম আফজালুল আনাম স্যারের দূর্ঘটনার খবর শুনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে উনাকে দেখতে আসেন দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
-এডমিন
30/05/2026
#ইন্না-লিল্লাহ!
বিরল-বোচাগঞ্জের সকল শ্রেনী-পেশার মানুষের প্রিয় ব্যক্তিত্ব অধ্যক্ষ একেএম #আফজালুল আনাম স্যার রোড এক্সিডেন্ট করে বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
মহান আল্লাহ তিনাকে দ্রুত সুস্থতা দান করুন।🤲
সকলের নিকট তিনার সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত!
-এডমিন
30/05/2026
বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখা'র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।
#জামায়াত
#দাঁড়িপাল্লা
27/05/2026
বিরল ও বোচাগঞ্জ উপজেলা-বাসীকে জানাই ঈদ উল আযহার শুভেচ্ছা।
ঈদ মুবারক।
#একেএম_আফজালুল_আনাম
#দিনাজপুর
#বিরল_বোচাগঞ্জ
ুবারক