ঝিকঝিক ডট কম

ঝিকঝিক ডট কম

Share

জনসেবায় নিয়োজিত একটি সার্ভিস।

ট্রেন ট্রাকিং সিস্টেম - ঝিকঝিক ডট কম 30/03/2026

ট্রেন ভ্রমনের সময় ব্যবহার করুন

jhikjhik.com

আপনি ডাটা এন্ট্রি দিলে অন্যজন উপকার পাবে। যে কোনো জায়গা থেকেই আপনার দেয়া তথ্য দেখতে পাবে।

ট্রেন ট্রাকিং সিস্টেম - ঝিকঝিক ডট কম বিঃদ্রঃ ঝিকঝিক ডট কম বাংলাদেশ রেলওয়ের সাথে কোনো ভাবেই যুক্ত নয়।

23/10/2025

"ঝিকঝিক ডট কম" একটি ম্যানুয়াল ট্রেন ট্রাকিং সিস্টেম, যেখানে আপনি ট্রেনে ভ্রমণের সময় লোকেশন যুক্ত করলে হাজারো যাত্রী আপনার যুক্ত করা লোকেশন দেখবে পাবেন, আপনি এই সাইটে লগইন থাকা অবস্থায় কোনো ইউজার আপনার পোস্ট থেকে আপনার সাথে ফেসবুকের মত লাইভ চ্যাট করতে পারবে, আপনার কাছ থেকে লাইভ আপডেট নিতে পারবেন।

আপনি চাইলে ট্রেন ভ্রমণের সময় নিজেকে ইংরেজীতে একটু ঝালাইও করে নিতে পারবেন। যুক্ত করা হয়েছে ৩ টি লেভেলে ইংরেজী টেস্ট। প্রতিটি লেভেলে ১০ টি সেট আছে, আর প্রতি সেটে ১০ টি করে প্রশ্ন আছে। প্রতি লেভেলে ১০০ টি করে মোট ৩ টি লেভেলে ৩০০ টি প্রশ্ন দেয়া আছে। প্রতিটি টেস্টের রিপোর্ট আপনার এ্যাকাউন্ট থেকেই দেখতে পাবেন, সব কিছু রেকর্ড রাখা হচ্ছে।

চাইলে বাংলাদেশ রেলওয়ের মেসেজ সিস্টেম ব্যবহার করেও ট্রেনের লোকেশন নিতে পারবেন আপনার মোবাইল মেসেজের মাধ্যমে। খুব সহজ সমাধান দেয়া আছে। শুরুতে শুধুমাত্র রংপুর দিনাজপুরের ট্রেনের এসএমএস সিস্টেম যুক্ত করা আছে। আপনাকে কিছুই লিখতে হবে না শুধু মাত্র ক্লিক করলেই কাজ হয়ে যাবে।

আপনার মতামত নেয়ার জন্য হোমপেজে একটি হলুদ রঙের Feedback বাটন দেয়া আছে, সেটা ব্যবহার করে আপনার মতামত আমাদের কাছে পাঠাতে পারবেন, কোন ফিচার হলে আপনার জন্য সুবিধা হবে সেটি নিয়ে আমরা কাজ করবো সম্ভব হলে। ফিডব্যাক গুলো আমাদের ই-মেইলে সরাসরি চলে আসবে। তাই প্রতিটি মেইল আমরা যত্ন সহকারে গুরুত্ব দিবো। আপনার মতামত জানার জন্য আমরা অপেক্ষায় আছি।
এটি নতুন একটি সিস্টেম, এখনো আন্ডার কন্সট্রাকশনে আছে। নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে প্রতিনিয়ত যেগুলো আমাদের কাজে লাগবে ভ্রমণের সময়।

আমরা যেমন ফেসবুকে পোস্ট করে ট্রেনের আপডেট দেই, অনেকেই জানতে পারে এর মাধ্যমে ট্রেনের লোকেশন। কিন্তু হাজারো গ্রুপ হওয়ার কারনে আমরা এলোমেলো হয়ে যাই।
যদি প্লাটফর্ম হয় একটা তাহলে ব্যপারটা দারুণ হয় না?? এক এ্যাপ বা সিস্টেম থেকে ঢুকে আমরা সব ট্রেনের খবর পেয়ে যাচ্ছি।
এর জন্য দরকার আপনাদের জরালো সাপোর্ট। আপনাদের সহযোগিতা ছাড়া এই সিস্টেম কারো উপকারে আসবে না।

আপনাদের কাজ কি?
আপনি যে ট্রেনে ভ্রমণ করবেন সেটির লোকেশন যুক্ত করবেন মাঝে মাঝে, ফেসবুকে পোস্ট করার পাশাপাশি ঝিকঝিক ডট কম এও একটা আপডেট দিয়ে দিবেন। তাহলে ট্রেন দেরি করলে স্টেশনে অপেক্ষা করা হাজারো যাত্রী এই এ্যাপে ঢুকে আপনার পোস্ট দেখে জানতে পারবেন ট্রেনটি আসলে কোথায় আছেন, চাইলে আপনার সাথে চ্যাটিংও করতে পারতেছেন।

বিঃদ্রঃ বিরক্তিকর কোনো বিজ্ঞাপন নেই, খুবই সিম্পল ডিজাইন।

লোকেশন সার্চ করার জন্য কিছু ডেমো কন্টেন্ট যুক্ত করা আছে, রংপুর-দিনাজপুর দিয়ে সার্চ করলে দেখতে পাবেন ডেমো কন্টেন্ট।

আজ থেকে আপনারা লাইভ লোকেশন আপডেট করলে সেগুলোই আমাদের ব্যবহার কারীরা দেখতে পাবে। এবং আজ থেকে আর কোনো ডেমো ডাটা লাইভ সাইটে ব্যবহার করা হবে না। এখন শুধু মাত্র রিয়্যাল লোকেশন যুক্ত করবেন আমাদের রেলফ্যানরা।

সাথেই থাকুন।
https://jhikjhik.com/

23/10/2025

ঝিকঝিক ডট কম এ যুক্ত করা হয়েছে মতামত/ফিডব্যাক অপশন। আপনি রেজিস্টার বা লগইন ছাড়াই মতামত দিতে পারবেন ঝিকঝিক ডট কম এর ব্যপারে।

প্রতিটি ফিডব্যাক আমাদের ই-মেইলে অটোমেটিক চলে আসবে। আপনাদের চাহিদা অনুযায়ী ঝিকঝিক ডট কমকে আরো উন্নত করা হবে।

সাথেই থাকুন।

jhikjhik.com




21/10/2025

আপডেটঃ

English Testing System এ কিছু আপডেট নিয়ে আসা হয়েছে। UI আরো সুন্দর করা হয়েছে।

পরীক্ষার পরে রেজাল্টে কি ভুল করেছিলেন, সঠিক রেজাল্ট কি এবং পুরো সঠিক বাক্যটি কি হবে তা দেখতে পাবেন।

যে লেভেলটি ফেইল করবেন সেটি আবার দিতে পারবেন।
৬০% এর উপর প্রশ্ন সঠিক না হলে ফেইল করবে এবং নেক্সট সেটের পরীক্ষা দিতে পারবে না।

চাইলে আগের সেটের পরীক্ষা আবার দিতে পারবেন।

এখন থেকে কম্পিউটার থেকেই সাইটটি এক্সেস করতে পারবেন।

সাইটটি এক্সপেরিয়েন্স করুন।

jhikjhik.com

ঝিকঝিক ডট কম

16/10/2025

ঝিকঝিক ডট কম এ যুক্ত হচ্ছে রিয়্যালটাইম চ্যাটিং অপশন।

এখন ট্রেনে জিনি থাকবেন, এবং ট্রেনের বাইরে জিনি থাকবেন তারা দুজনে লাইভ চ্যাট করতে পারবে একদম সহজে।

ডেভলোপমেন্টের আন্ডারে আছে এখন।
খুব শিঘ্রই এটি লাইভ সার্ভারে আপলোড করা হবে।

"নিরাপদ হোক আমাদের সবার ভ্রমণ"

Photos from ঝিকঝিক ডট কম's post 15/10/2025

ঝিকঝিক ডট কম jhikjhik.com এ যুক্ত হয়েছে English Testing System.

শুরুতে ৩ টি লেভেল - বিগিনার, ইন্টারমেডিয়েট, এক্সপার্ট

প্রতিটি লেভেলে ১০ টি সেট আছে, প্রতি সেটে ১০ টি করে মোট ১০০ কোয়েশ্চিন।

ট্রেন জার্নির সময় এখন চাইলে ফ্রী এই পরিক্ষা গুলো দিতে পারবেন। বাসায় বসেও দিতে পারবেন কোনো সমস্যা নেই।

এটি হবে সময় কাটানোর জন্য দারুণ এক ব্যপার।

কিভাবে পরিক্ষা দিবেন?

jhikjhik.com এ ঢুকে ফ্রী রেজিস্টার করুন, লগইন হয়ে গেলে Dashboard এ চলে যান,
নিচে দেখতে পাবেন English Test নামে একটি বাটন আছে, ক্লিক দিলেই চলে যাবেন ইংলিশ টেস্টিং সিস্টেমে।

বাকীটা ছবিতে দেয়া আছে।


12/10/2025

ঝিকঝিক ডট কম এ
English Testing System যুক্ত করার কাজ চলছে, খুব শিঘ্রই উন্মুক্ত করা হবে।

09/10/2025

ঝিকঝিক ডট কম এ যুক্ত করা হয়েছে SMS অপশন।

এখন থেকে মেসেজ করে ট্রেনের লোকেশন জানতে পারবেন ঝামেলা ছাড়াই।

লোকেশন দিন, ট্রেনের নাম দেখুন, মেসেজ সেন্ড করুন।





08/10/2025

এখন থেকে আপনার করা প্রতিটি পোস্ট আপনার ড্যাশবোর্ড এ দেখতে পাবেন।



Want your business to be the top-listed Government Service in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Hossenpur
Dinajpur
5200