07/07/2026
দিনাজপুরে এক কৃষককে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের হওয়া মামলায় এনসিপির যুব শাখার পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় শহরের গোরে শহীদ ময়দান এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ মুন (২৯), হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সাজিদুল মিনহাজ (২৬) ও হৃদয় হোসেন (২২)।
12/06/2026
দিনাজপুরের বিরামপুরে পুশ-ইন এর প্রতিবাদ ও সীমান্ত হত্যা বন্ধের দাবীতে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বাংলাদেশের সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবীতে ১১ দলীয় ঐক্য, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ১২ জুন, শুক্রবার, বিকেল সাড়ে ৩ টায়, বিরামপুরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, জেলা জাগপার আহ্বায়ক ইমরুল কায়েস রুপম, এনসিপি'র জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবীর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, শহর আমীর মাওলানা সিরাজুস সালেহীন, জেলা ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, জেলা দক্ষিণ শিবিরের সভাপতি আবুল কালাম আজাদ, বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক এনামুল হক ও সাবেক জেলা শিবিরের সভাপতি জাকির হোসেন প্রমুখ।
18/05/2026
জনপ্রিয় নিউজ পোর্টাল 'ইনসাফ ২৪'-এর যুগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
08/05/2026
বাংলাদেশের যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা
05/05/2026
বিএনপি সরকারের আড়াই মাসে ১৭২ জন সাংবাদিক নির্যাতনের শিকার।
25/04/2026
দিনাজপুর থেকে বিভিন্ন স্থানের পরিবহন ভাড়া—যাত্রার আগে জেনে নিন সঠিক তথ্য!
আপনার গন্তব্যে নিরাপদ ও পরিকল্পিত ভ্রমণের জন্য ভাড়ার তালিকা দেখে নিন আগে থেকেই।
24/04/2026
শিক্ষককে মারধর করা সেই বিএনপি নেতা বহিষ্কার
30/03/2026
ব্রেকিং নিউজ...
৭ জুন থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা
---শিক্ষামন্ত্রী