17/07/2026
বিজিবি ১০৫তম রিক্রুট ব্যাচের নতুন যাত্রার সূচনা....
আজ থেকে শুরু হলো বিজিবি ১০৫তম রিক্রুট ব্যাচের নতুন অধ্যায়। বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসি)-এ যোগদানের মাধ্যমে তারা প্রবেশ করেছে এক কঠোর, শৃঙ্খলাবদ্ধ ও গৌরবময় প্রশিক্ষণ জীবনে।
এই প্রশিক্ষণের প্রতিটি দিন হবে আত্মত্যাগ, ধৈর্য, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের পরীক্ষা। ভোরের পিটি, ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা এবং সামরিক শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে উঠবে আগামী দিনের দক্ষ ও দায়িত্বশীল সীমান্তরক্ষী।
আজ যাদের হাতে শুধু স্বপ্ন, আগামী দিনে তারাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার গুরুদায়িত্ব পালন করবে। প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি কষ্ট আর প্রতিটি চ্যালেঞ্জই তাদের আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলবে।
বিজিবি ১০৫তম রিক্রুট ব্যাচের সকল সদস্যের জন্য আন্তরিক শুভকামনা। মহান আল্লাহ তাআলা আপনাদের সুস্থতা, নিরাপত্তা ও সফলতা দান করুন এবং দেশসেবার এই মহৎ পথে অটল থাকার তাওফিক দান করুন। আমীন। 🇧🇩❤️
29/04/2026
কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির মাদকবিরোধী অভিযানে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
29/04/2026
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা রেল স্টেশন মাঠে ৫৫ বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী জনগণের জন্য বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রায় ২০০ জন মানুষকে চক্ষু পরীক্ষা, চশমা ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
26/04/2026
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় উন্নতমানের শাড়ী জব্দ করতে সক্ষম হয়েছে।
26/04/2026
সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করা হয়।
26/04/2026
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে ৬০ লাখ টাকা মূল্যের ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
26/04/2026
পাহাড়ি অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার) রাঙামাটির বরকল উপজেলার বরকল ছোট হরিণা ১২ ব্যাটালিয়নের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় দরিদ্র পাহাড়ি ও বাঙালি পরিবারগুলোর মধ্যে বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে বরকল ছোট হরিণা ১২ ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় ভূষণছড়া ও বড়হরিণা ইউনিয়নের ৯টি বাঙালি এবং ১০টি পাহাড়ি পরিবারকে নগদ অর্থ, ঢেউটিন, সেলাই মেশিনসহ বিভিন্ন কর্মসংস্থান ও গৃহ মেরামত সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা ও দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে সদা সচেষ্ট। সীমান্তবর্তী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।