Shama Obaed

Shama Obaed

Share

State Minister for Foreign Affairs | Member of Parliament | Government of Bangladesh

14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩।

বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও নতুন আশার প্রতীক। নতুন বছরের আগমনে সকলের জীবনে বয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও আনন্দ।

এই নতুন বছরে আমরা যেন ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে ধারণ করে একটি উন্নত, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি—এই প্রত্যাশা রইলো।

সবার জন্য রইলো বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।

Photos from Shama Obaed's post 13/04/2026

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত Mr. Abdelouahab Saidani ১৩ এপ্রিল ২০২৬ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী Ms. Shama Obaed Islam, M.P.-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং হাইড্রোকার্বন খাতে আলজেরিয়ার আগ্রহের জন্য ধন্যবাদ জানান।

উভয় পক্ষ জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ ও জনশক্তি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং Joint Consultative Commission গঠনের চলমান প্রক্রিয়াকে স্বাগত জানান।

রাষ্ট্রদূত Abdelouahab Saidani জ্বালানি, শিক্ষা, কৃষি ও জনশক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশকে অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠক ও উচ্চ পর্যায়ের সফরের গুরুত্ব তুলে ধরেন। উভয় পক্ষ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

Photos from Shama Obaed's post 13/04/2026

আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাবা শামা ওবায়েদ ইসলাম, এমপি আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশন (IFRC)-এর প্রতিনিধি দলের প্রধান মি. আলবার্তো বোকানেগ্রাকে সাক্ষাৎ প্রদান করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ে IFRC-এর মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাকৃতিক দুর্যোগ, কোভিড-১৯ মহামারি ও কমিউনিটি-ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের দ্রুত ও কার্যকর ভূমিকার প্রশংসা করেন। তিনি দুর্যোগ মোকাবিলায় যুব স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন, বিশেষ করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও জনগণের নিরাপদ সরিয়ে নেওয়ার ক্ষেত্রে।

তিনি রোহিঙ্গা সংকটে IFRC ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কক্সবাজারে স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানির সরবরাহে তাদের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ভাসানচরে মানবিক সহায়তা আরও জোরদারের জন্য উপযুক্ত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

মি. বোকানেগ্রা বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং হাম (measles) প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি, কার্যকর প্রতিক্রিয়া ব্যবস্থা উন্নয়ন এবং কমিউনিটি সহনশীলতা জোরদারে IFRC-এর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Photos from Shama Obaed's post 13/04/2026

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মি. জলিল রহিমি জাহানাবাদি গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশগামী জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে সহায়তা প্রদানের অনুরোধ জানান এবং রাষ্ট্রদূতের দায়িত্ব পালনে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

Photos from Shama Obaed's post 11/04/2026

আজ নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাবা শামা ওবায়েদ ইসলাম, এমপি। এসময় তিনি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পরে লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Photos from Shama Obaed's post 10/04/2026

ভিজিটিং অস্ট্রেলিয়ান পার্লামেন্টারি ডেলিগেশন, যাদের নেতৃত্ব দেন Speaker of the House of Representatives Hon. Milton Dick, MP, আজ জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam, MP-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে Milton Dick উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাধীনতার পর অস্ট্রেলিয়া প্রথম দিকের স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর একটি ছিল। তিনি বাংলাদেশের সাম্প্রতিক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে অভিনন্দন জানান এবং বিশ্বব্যাপী সংসদীয় গণতন্ত্র জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদানেরও প্রশংসা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam সংসদে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান।

উভয় পক্ষ দুই দেশের সংসদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তঃসংসদীয় কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং সম্ভাব্য জ্বালানি সংকট নিয়েও আলোচনা হয়।

সফরকালে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দল প্রধানমন্ত্রী Tarique Rahman এবং Speaker Hafiz Uddin Ahmed Bir Bikram-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। তারা সংসদ ভবন পরিদর্শন করেন এবং সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন। এছাড়া তারা Shaheed President Ziaur Rahman ও সাবেক প্রধানমন্ত্রী Begum Khaleda Zia-এর সমাধিতে শ্রদ্ধা জানান, July Memorial Museum পরিদর্শন করেন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ১২৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো Speaker বাংলাদেশ সফর করেছেন।

Photos from Shama Obaed's post 09/04/2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি গতকাল যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠক করেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের আয়োজিত নৈশভোজে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করতে একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Photos from Shama Obaed's post 08/04/2026

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জনাব আন্তোনিও আলেসান্দ্রো আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ইতালির আস্থা ব্যক্ত করেন।

উভয় পক্ষ বাংলাদেশ-ইতালি সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন, যা দুই দেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে। তারা বাণিজ্য ও বিনিয়োগ, চামড়া ও সিরামিক শিল্প, উৎপাদন খাত, দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, বেসরকারি খাতের সম্পৃক্ততা এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তারে সম্মত হন। প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ইতালির ভূমিকার কথা উল্লেখ করেন এবং জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য ইতালির সমর্থন কামনা করেন।রাষ্ট্রদূত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ে ইতালির অবস্থান তুলে ধরেন।

অভিবাসন ও জনশক্তি স্থানান্তর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে ইতালি ও অন্যান্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেন এবং ইতালিতে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক অবদানের স্বীকৃতি দেন। উভয় পক্ষ দক্ষতা উন্নয়ন, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী জনশক্তি বিনিময় এবং বৈধ অভিবাসন পথ সম্প্রসারণে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।

Photos from Shama Obaed's post 07/04/2026

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার Milton Dick-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সপ্তাহে বাংলাদেশ সফর করছে। এ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার Susan Ryle পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam-এর সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিষয়ে অবহিত করেন।

সফরকালে প্রতিনিধি দলটি জাতীয় সংসদের স্পিকার Hafiz Uddin Ahmed-সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে এবং সংসদ ভবন ও জাদুঘর পরিদর্শন করবে। এছাড়া বৈঠকে জ্বালানি (এলএনজি), কৃষি, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষ জনশক্তি উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Photos from Shama Obaed's post 07/04/2026

“Restoring Trust, Managing Transformation”—এই অঙ্গীকার নিয়ে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে দৃঢ়ভাবে এগিয়ে চলছেন খলিলুর রহমান।

বাংলাদেশের পক্ষ থেকে বৈশ্বিক পরিসরে আস্থা, সহযোগিতা ও কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠায় তাঁর এই উদ্যোগ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

Photos from Shama Obaed's post 06/04/2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, অভিবাসন ব্যবস্থাপনা এমনভাবে পরিচালিত হওয়া উচিত যাতে অভিবাসীদের মর্যাদা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত হয় এবং সংশ্লিষ্ট সব দেশের জন্য পারস্পরিক সুফল বয়ে আনে।

আইএমআরএফ ২০২৬ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি বলেন, এ ধরনের আলোচনা বাংলাদেশের অগ্রগতি মূল্যায়ন ও চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর দিকনির্দেশনা দিতে সহায়ক হবে।

Photos from Shama Obaed's post 06/04/2026

০৬ এপ্রিল ২০২৬ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুলমুতালিব এস. এম. সুলায়মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান, প্রবাসীদের নিরাপত্তা এবং প্রত্যাবাসনে সহযোগিতার জন্য লিবিয়া সরকারকে ধন্যবাদ জানান। উভয় পক্ষ জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প ও জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Want your business to be the top-listed Government Service in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Village#Laskardia, Post#Laskardia, Police Station# Nagarkanda
Faridpur
7841