সিভিল সার্জন অফিস, ফরিদপুর

সিভিল সার্জন অফিস, ফরিদপুর

Share

'সিভিল সার্জনের কার্যালয়, ফরিদপুর' এর অফিসিয়াল ফেসবুক পেজ।

27/05/2026

আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।
Mahmudul Hasan
সিভিল সার্জন, ফরিদপুর।
সিভিল সার্জন অফিস, ফরিদপুর

Photos from সিভিল সার্জন অফিস, ফরিদপুর's post 13/05/2026

ফরিদপুরের সম্মানিত সিভিল সার্জন (Mahmudul Hasan) মহোদয়ের সাথে ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের কনফারেন্স রুমে "হাম রুবেলা" বিষয়ে বিশেষ আলোচনা সভা আজ বেলা ১২ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। হাম বিষয়ে বিশদভাবে বক্তব্য রেখেছেন ডাঃ আব্দুর রাজ্জাক, জুনিয়র কনসালটেন্ট, ফরিদপুর জেনারেল হাসপাতাল। আরো উপস্থিত ছিলেন ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের সাধারন সম্পাদক জনাব মোঃ সালাউদ্দিন ফরিদ, ডাঃ আলিমুদ্দিন (কনসালটেন্ট), ডাঃ পার্থ প্রতিম সিকদার (কনসালটেন্ট), ডাঃ এস এ চৌধুরী (কনসালটেন্ট), ডাঃ নকুল রঞ্জন সরকার (আরএমও) এবং অন্যান্য সিনিয়র ও জুনিয়র চিকিৎসক বৃন্দ।
উল্লেখ্য যে, ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল, ফরিদপুর এ ২৩ শয্যা বিশিষ্ট একটি হামের ওয়ার্ড চালু করা হয়েছে।

Photos from সিভিল সার্জন অফিস, ফরিদপুর's post 06/05/2026

হাম রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শন

Photos from সিভিল সার্জন অফিস, ফরিদপুর's post 29/04/2026

ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ফরিদপুর, ২৯ এপ্রিল ২০২৬:

‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উপলক্ষে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ফরিদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন ফরিদপুরের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা), জেলা তথ্য কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা কৃষি কর্মকর্তা এবং জেলা সমাজসেবা কর্মকর্তা, অধ্যক্ষ (ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ) সহ সিভিল সার্জন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
২০২৬ সালের জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য হলো:
"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ"
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মাজহারুল ইসলাম বলেন, “ সুস্থ ও সবল জাতি গঠনে আগামী প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। আর এর জন্য সুষম পুষ্টির কোনো বিকল্প নেই। জাতীয় পুষ্টি সপ্তাহের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বক্তারা বলেন -
- সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই।
- পুষ্টি কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।
- আগামী প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে সুষম পুষ্টি নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
- জনস্বাস্থ্য রক্ষায় সঠিক পুষ্টিজ্ঞান এবং খাদ্যাভ্যাস পরিবর্তন অপরিহার্য।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টির গুরুত্ব অপরিসীম। দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টির সঠিক মান বজায় রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও পুষ্টির বিভিন্ন কারিগরি ও সচেতনতামূলক দিক নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ২৪ জন শিক্ষার্থী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

-এডমিন

Photos from সিভিল সার্জন অফিস, ফরিদপুর's post 27/04/2026

জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল)-২০২৬
কুইজ, রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতা
জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, ফরিদপুর

আয়োজনেঃ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা।
বাস্তবায়নেঃ সিভিল সার্জন অফিস, ফরিদপুর।

23/04/2026

বিশ্ব ল্যাবরেটরী দিবস ২০২৬: সিভিল সার্জন মহোদয়ের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন।

আজ ২৩ এপ্রিল, বিশ্ব ল্যাবরেটরী দিবস। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে গবেষণাগার বা ল্যাবরেটরী হলো রোগ নির্ণয় ও চিকিৎসার প্রধান ভিত্তি। এই বিশেষ দিনে আমি ফরিদপুর জেলার সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত প্যাথলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট,
ল্যাবরেটরী প্রফেশনাল এবং গবেষকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

একজন চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত গ্রহণের পেছনে ল্যাবরেটরী কর্মীদের অবদান অপরিসীম। পর্দার আড়ালে থেকে আপনারা নির্ভুল রোগ নির্ণয়ের মাধ্যমে অসংখ্য প্রাণ বাঁচাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তার জন্য আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে মহামারি প্রতিরোধ এবং জটিল রোগ শনাক্তকরণে আপনাদের দক্ষতা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কাজ করছে।

২০২৬ সালের এই দিবসে আমাদের অঙ্গীকার হোক—প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ল্যাবরেটরী সেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও নির্ভুল করা। আপনাদের পেশাদারিত্ব এবং নিষ্ঠাই পারে একটি সুস্থ ও রোগমুক্ত সমাজ উপহার দিতে।
আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।

শুভেচ্ছান্তে,
(ডা. মাহমুদুল হাসান)
সিভিল সার্জন, ফরিদপুর
সিভিল সার্জন অফিস, ফরিদপুর

23/04/2026

ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ (২৩–২৯ এপ্রিল)। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জনের কার্যালয়, ফরিদপুর-এর বাস্তবায়নে সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালিত হবে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন অফিস, ফরিদপুর এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সকালেই কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির অগ্রভাগে থাকা ব্যানারে জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য তুলে ধরা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। র‌্যালি শেষে সুযোগ্য সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান মহোদয়ের সভাপতিত্বে
সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আজমীর হোসেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক, বিএমএ এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান শামীম মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইফতেখার আজাদ, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. আল আমিন সারোয়ার, এমও কো- অর্ডিনেটর ডা. জ্যোতির্ময় চৌধুরী, এমটিবি ডা. মো. আল আমিন, প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ জালাল উদ্দিন মোল্লা , জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, জেলার চিকিৎসা
প্রযুক্তিবিদ (ল্যাব) আশিকুজ্জামান সুজন, প্রধান সহকারি মো. গোলাম কিবরিয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও ফরিদপুর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব আফজাল হোসেন খান পলাশসহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সুস্থ ও পুষ্টিসম্পন্ন জনগোষ্ঠী। সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও প্রবীণদের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সঠিক পুষ্টির বিকল্প নেই। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সুস্থ জীবন গঠনে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও ব্যায়ামের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তারা।
এ সময় সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পুষ্টি সচেতনতার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আয়োজকরা জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রদান এবং পুষ্টি বিষয়ক নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ, কর্মক্ষম ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Mahmudul Hasan
Al-Amin Sarwar
Ashikuzzaman Suzan

20/04/2026

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

Photos from সিভিল সার্জন অফিস, ফরিদপুর's post 18/04/2026

আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পইন।

এ উপলক্ষে আজ মান্যবর সিভিল সার্জন, ফরিদপুর Mahmudul Hasan মহোদয়ের সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন হয়েছে।

শিশুর টিকা—আপনার অধিকার, যেখানেই থাকুন!

ইপিআই নীতিমালা অনুযায়ী, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যবস্থাপনায় আপনি শিশুর টিকা কার্ড নিয়ে দেশের যে প্রান্তেই যান না কেন সেখানেই টিকা প্রদান করা হবে। নির্ধারিত কেন্দ্রেই টিকা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

পূর্বে হাম রুবেলা টিকা পেয়ে থাকলেও এই ক্যাম্পেইনে পুনরায় ১ ডোজ টিকা গ্রহণ করতে হবে। এটি একটি অতিরিক্ত ডোজ হিসেবে শিশুকে সুরক্ষা দেবে।

তবে এক ডোজ হাম রুবেলা টিকা থেকে আর এক ডোজ হাম রুবেলা টিকার মধ্যবর্তী বিরতি হতে হবে কমপক্ষে ২৮ দিন।

মনে রাখবেন ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা পূর্বে যত ডোজ হাম রুবেলা টিকা পেয়ে থাকুক না কেন এই ক্যাম্পেইনে ১ ডোজ টিকা পাবে। ৯ মাস এবং ১৫ মাস বয়সে ইপিআই নিয়মিত টিকাদান কার্যক্রমে হাম রুবেলা টিকা পেলেও এই ক্যাম্পেইনে ১ ডোজ টিকা পাবে। হাম সংক্রমণ মোকাবেলায় এটি অতিরিক্ত ডোজ হিসেবে বিবেচিত হবে।
#হাম
সিভিল সার্জন অফিস, ফরিদপুর

Photos from সিভিল সার্জন অফিস, ফরিদপুর's post 18/04/2026

এই অর্জন আমাদের ফরিদপুরের সবার।
অনেক অনেক শুভকামনা Tansiv Zubayer Nadim, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভাংগা, ফরিদপুরকে।
স্বাস্থ্য সেবার গুণগত মান উন্নয়ন ক্যাটাগরিতে বাংলাদেশের সমস্ত উপজেলার মধ্যে সেরা হওয়ার স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে সম্মাননা স্মারক গ্রহণ করায় ফরিদপুর সিভিল সার্জন অফিস ও ফরিদপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন Mahmudul Hasan স্যার এর পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

Want your business to be the top-listed Government Service in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Bromho Somaj Road
Faridpur
7800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00